সহিহ মুসলিম অঃ→কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব→‘ঈদুল ফিতর ও ‘ঈদুল আযহার দিনে সিয়াম পালন করা হারাম হাঃ-২৫৬৫

যিয়াদ ইবনু জুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ব্যক্তি ইবনু ‘উমার (রাঃ)-এর কাছে এসে বলল, আমি একদিন সিয়াম পালন করব বলে মানৎ করেছি। ঘটনাক্রমে ঐ দিনই ‘ঈদুল আযহা বা ‘ঈদুল ফিত্‍রের দিন পড়েছে। ইবনু ‘উমার (রাঃ) বললেন, আল্লাহ তা’আলা মানৎ পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ দিন সিয়াম পালন করতে নিষেধ করেছেন। (ই. ফা. ২৫৪২ ই. সে. ২৫৪১)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...