সহিহ মুসলিম অঃ→কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব→শা’বান মাসে রামাদানের সিয়ামের ক্বাযা হাঃ-২৫৭৭

আবূ সালামাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘আয়িশা (রাঃ)–কে বলতে শুনেছি, “আমার রামাযান মাসের সিয়াম অবশিষ্ট থেকে যেত। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর খিদমতে ব্যস্ত থাকার কারণে আমি শা’বান মাস ছাড়া অন্য কোন সময়ে তা আদায় করার সুযোগ পেতাম না।” (ই.ফা. ২৫৫৪, ই.সে. ২৫৫৩)


সুনানে আবু দাউদ অঃ→সওম (রোজা) বাব→রমযানের ক্বাযা সওম আদায়ে বিলম্ব করা হাঃ-২৩৯৯

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

যদি আমার উপর রমযানের ক্বাযা সওম থাকতো, তাহলে শা‘বান মাস আসার আগে আমি তা আদায় করতে সক্ষম হতাম না।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...