আবূ দারদা (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, এক প্রচন্ড গরমের দিনে রমাযান মাসে আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে সফরে বের হলাম। গরম এত প্রচন্ড ছিল যে, আমাদের প্রত্যেকেই নিজ নিজ হাত মাথার উপর তুলে ধরেছিল। আর মাত্র রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও আব্দুল্লাহ ইবনু রওয়াহাহ্ (রাঃ) ব্যতীত আমাদের মাঝে কেউই সওম পালনকারী ছিল না। (ই. ফা. ২৪৯৭, ই.সে. ২৪৯৬)
আবূ দারদা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, প্রচন্ড গরমের দিনে আমরা রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাথে কোন এক যুদ্ধাভিযানে বের হই। তখন (গরমের কারণে) আমাদের কেউ হাত মাথার উপর রাখেন। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও ‘আবদুল্লাহ ইবনু রাওয়াহ (রাঃ) ছাড়া আমাদের কেউ সওম রাখেনি।