সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->মহানাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণী : “ঈদের দু’মাস অসম্পূর্ণ হয় না” হাঃ-২৪২১

'আব্দুর রহমান ইবুন আবূ বাক্‌রাহ্‌ তার পিতা (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ‘ঈদের দু’মাস অসম্পূর্ণ হয় না। সে মাস দু’টি হলো রমাযান ও যিলহাজ্জ। [৪] (ই.ফা. ২৩৯৮, ই.সে. ২৩৯৮[ক])


সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->ঈদের দু’ মাস হাঃ-১৬৫৯

আবূ বাক্রাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ঈদের দু’মাস রমজান এবং যুল-হিজ্জা (সাধারণত) একই বছরে কম (ঊনত্রিশ দিনে) হয় না। [১৬৫৯]