সহিহ বুখারী অঃ→চিকিৎসা বাব→মাথায় শিঙ্গা লাগানো। হাঃ-৫৬৯৮

‘আবদুল্লাহ্‌ ইবনু বুহাইনা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহ্‌রাম বাঁধা অবস্থায় মক্কার পথে ‘লাহযী জামাল’ নামীয় জায়গায় তাঁর মাথার মাঝখানে শিঙ্গা লাগান।(আধুনিক প্রকাশনী- ৫২৮৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮২)


সহিহ মুসলিম অঃ→হজ্জ বাব→ইহরাম অবস্থায় শিঙ্গা লাগানো জায়িয হাঃ-২৭৭৬

ইবনু বুহায়নাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরাম অবস্থায় মাক্কায় যাবার পথে নিজের মাথার মথ্যস্থলে শিঙ্গা লাগিয়েছিলেন। (ই.ফা. ২৭৫৩, ই.সে. ২৭৫১)


সুনান নাসাঈ অঃ→হজ্জের বিধি-বিধানসমূহ বাব→মুহরিমের মাথায় মধ্যস্থলে শিংগা লাগান। হাঃ-২৮৫০

আ’রাজ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন বুহায়না (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কার পথে ‘লাহইয়ু জামাল’ নামক স্থানে ইহরাম অবস্থায় মাথার মধ্যস্থলে শিংগা লাগিয়েছিলেন।


সুনানে ইবনে মাজাহ অঃ→চিকিৎসা বাব→দেহে রক্তমোক্ষণের স্থান হাঃ-৩৪৮১

আবদুল্লাহ বিন বুহায়নাহ (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘লাহী জামাল’ নামক স্থানে ইহরাম অবস্থায় তাঁর মাথার মধ্যখান বরাবর রক্তমোক্ষণ করিয়েছেন। তাহকীক আলবানীঃ সহীহ।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...