সহিহ বুখারী অঃ->হজ্জ বাব->দিবাভাগে ও রাত্রিকালে মক্কায় প্রবেশ করা। হাঃ-১৫৭৪

ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভোর পর্যন্ত যী-তুয়ায় রাত যাপন করেন, অতঃপর মক্কায় প্রবেশ করেন। (রাবী নাফি’ বলেন) ইব্‌নু ‘উমর (রাঃ) -ও এরূপ করতেন। (১৫৫৩) (আঃপ্রঃ ১৪৭০, ইঃফাঃ ১৪৭৬)


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->মাক্কাহ্‌য় প্রবেশ করা হাঃ-১৮৬৫

নাফি‘ (রাঃ) থেকে বর্নিতঃ

ইবনু উমার (রাঃ) মক্কায় এসে যি-তুয়া নামক স্থানে ভোর পর্যন্ত রাত যাপন করতেন এবং গোসল করে পরে দিনের বেলা মক্কায় প্রবেশ করতেন। আর তিনি বর্ণনা করেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপই করেছেন। [১৮৬৫]