সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->মাটি শুকিয়ে গেলে পবিত্র হয়ে যায়। হাঃ-৩৮২

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর যুগে আমি রাতে মাসজিদে ঘুমাতাম। তখন আমি ছিলাম অবিবাহিত যুবক। সে সময় মাসজিদে প্রায়ই কুকুর যাতায়াত করত এবং তাতে পেশাব করে দিত। কিন্তু তাঁদের কেউ পেশাবের উপর পানি ঢালতেন না। সহীহঃ বুখারী একে তা’লীক্বভাবে বর্ণনা করেছেন।