সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->''আরাফায় অবস্থান এবং আল্লাহ তা’আলার বাণী- “অতঃপর তোমরা ফিরে যাও যেখান থেকে মানুষেরা ফিরে যায়” হাঃ-২৮৪৬

জুবায়র ইবনু মুত’ইম (রাঃ) থেকে বর্নিতঃ

আমার একটি উট হারিয়ে গেল। ‘আরাফাহ্‌ দিবসে আমি তাঁর খোঁজে বের হলাম। আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে লোকদের সাথে ‘আরাফায় অবস্থানরত দেখলাম। আমি বললাম, আল্লাহর শপথ! ইনি তো হুমস্‌-এর অন্তর্ভুক্ত, কী ব্যাপার ইনি এখানে কেন? অথচ কুরায়শদেরকে হুমস্‌- এর মধ্যে গণ্য করা হতো। (ই. ফা. ২৮২৩, ই.সে. ২৮২১)


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->আরাফার ময়দানে দু’আয় দুই হাত উত্তোলন করা হাঃ-৩০১৩

জুবায়র ইবন মুতইম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আমার একটি উট হারিয়ে ফেলি। আমি আরাফার দিন আরাফায় তা তালাশ করতে বের হলাম এবং নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -কে দেখলাম, সেখানে দাঁড়ানো। আমি বললামঃ তাঁর অবস্থা কি? ইনিও তো কুরায়শদের একজন।