সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->ক্বিবলাহমুখী হয়ে পেশাব পায়খানা করা মাকরূহ হাঃ-৯

আবূ আইউব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তোমরা পায়খানায় গিয়ে ক্বিবলাহমুখী হয়ে পায়খানা-পেশাব করবে না, বরং পূর্ব অথবা পশ্চিমমুখী হয়ে বসবে। আবূ আইউব (রাঃ) বলেন, আমরা সিরিয়ায় গিয়ে দেখতে পেলাম, সেখানকার শৌচাগারগুলো ক্বিবলাহমুখী করে বানানো। সেজন্য উক্ত স্থানে আমরা একটু বেঁকে বসতাম এবং আল্লাহর নিকট ক্ষমা চাইতাম। সহীহঃ বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->পেশাব-পায়খানায় কিবলামুখী হয়ে বসা নিষেধ হাঃ-৩১৮

আবূ আয়্যূব আল-আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, যে ব্যক্তি পায়খানায় যায় তাকে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কিবলামুখী হয়ে বসতে নিষেধ করেছেন এবং বলেছেন, তোমরা পূর্ব অথবা পশ্চিমমুখী হয়ে বসো। [৩১৬]


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->পায়খানা—পেশাবের সময় কিবলামুখী হওয়া নিষেধ হাঃ-২০

রাফী‘ ইব্‌ন ইসহাক (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি আবূ আইয়্যূব আনসারী (রাঃ)-এর মিসর অবস্থানকালে তাঁকে বলতে শুনেছেন – আল্লাহ্‌র শপথ ! আমি জানি না কিভাবে (মিসরের) এই পায়খানাগুলো ব্যাবহার করবো। অথচ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন মল—মূত্র ত্যাগের উদ্দেশ্যে গমন করবে, তখন সে যেন কিবলামুখী হয়ে ও কিবলাকে পেছনে রেখে না বসে।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->পায়খানা—পেশাবের সময় পূর্ব অথবা পশ্চিমদিকে ফিরে বসার নির্দেশ [২] হাঃ-২২

আবূ আইয়ূব আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন (পায়খানার জন্য) ঢালু জমির দিকে যাবে তখন সে যেন কিবলামুখী হয়ে না বসে এবং সে যেন পূর্ব ও পশ্চিমদিকে মুখ করে বসে।