সুনান নাসাঈ অঃ->সালাত বাব->সালাত আদায়কারীর সওয়াব হাঃ-৪৬৮

আবূ আইয়্যূব (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন: আল্লাহ্‌র ইবাদত কর এবং তাঁর সঙ্গে কোন কিছুর শরীক করবে না। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আত্নীয়তা সম্পর্ক বজায় রাখবে। (জবাব দেয়ার পর) প্রশ্নকারীকে বললেন, উটের লাগাম ছেড়ে দাও। যেহেতু রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন উটের উপর সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন।