সুনান নাসাঈ অঃ→জানাযা পর্ব বাব→দোয়া হাঃ-১৯৮৮

তালহা ইব্‌ন আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ইব্‌ন আব্বাস (রাঃ)-এর পেছনে জানাযার সালাত আদায় করেছিলাম। আমি তাঁকে সূরা ফাতিহা তিলাওয়াত শুনতে পেলাম। যখন তিনি অবসর হলেন আমি তাঁর হস্ত ধারণ পূর্বক জিজ্ঞাসা করলামঃ আপনি জানাযার সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করেছেন? তিনি বললেন, হ্যাঁ! এটা তো সুন্নাত এবং সঠিক।


সুনানে আবু দাউদ অঃ→জানাযা বাব→জানাযার সলাতে ক্বিরাআত পাঠ হাঃ-৩১৯৮

ত্বালহা ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘আওফ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাসের (রাঃ) সাথে জানাযার সালাত পড়েছি। তিনি সূরাহ আল-ফাতিহা পাঠ করলেন। তিনি বললেন, ফাতিহা পড়া সুন্নাত। সহীহ: আহকাম (১১৯)।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...