কুতায়বাহ্ ইবনু সা’ঈদ, মুহাম্মাদ ইবনু রুমহ, হারমালাহ্ (রহঃ) ..... সকলেই ইবনু শিহাব (রহঃ) থেকে বর্নিতঃ
একই সানাদে বর্ণনা করেছেন এবং ইউনুস বর্ণিত হাদীসে এরূপ বর্ণিত হয়েছে যে, তিনি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন- কুতায়বাহ্ ইবনু সা‘ঈদ, ইবনু রুমহ (রহঃ) ..... ‘আম্র ইবনু রবী‘আহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তোমরা জানাযাহ্ দেখতে পাও এবং তার সাথে যদি না যাও, তবে জানাযাহ্ এগিয়ে না যাওয়া অথবা মাটিতে না রাখা পর্যন্ত দাঁড়িয়ে থেকো। (ই.ফা. ২০৮৬, ই.সে. ২০৯১)
আমির ইব্ন রাবী’আ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কেউ যখন জানাযা দেখে তখন যদি সে তাদের সাথে না যায় তবে তাকে দাঁড়িয়ে থাকতে হবে, যতহ্মণ না সে জানাযার পিছনে পড়ে কিংবা পিছনে পড়ার পূর্বে জানাযা রাখা হয়।