সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->বিলাপ করে কান্নাকাটি করার ব্যাপারে হুঁশিয়ারী হাঃ-২০৫২

উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের বায়‘আতের সঙ্গে এ ওয়া‘দাও নিয়েছেন যে, আমরা যেন মৃতের জন্যে বিলাপ করে কান্নাকাটি না করি। কিন্তু পরে মাত্র পাঁচজন মহিলা ছাড়া আমাদের কোন মহিলাই তা পালন করেনি। তাঁরা হচ্ছেন- উম্মু সুলায়ম, উম্মুল ‘আলা, আবূ সাবুরাহ্-এর কন্যা ও মু’আয -এর স্ত্রী প্রমুখ। (ই.ফা. ২০৩১, ই.সে. ২০৩৭)