সহিহ মুসলিম অঃ→জানাযা সম্পর্কিত বাব→মৃতকে গোসল করানো প্রসঙ্গে হাঃ-২০৬৩

উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের কাছে আসলেন। তখন আমরা তাঁর এক মৃত কন্যাকে গোসল দিচ্ছিলাম। তিনি বললেন, তাকে বেজোড় সংখ্যায় পাঁচবার বা তার চেয়ে অধিকবার গোসল দাও। অবশিষ্ট বর্ণনায় আইয়ূব ও ‘আসিম-এর বর্ণনার অনুরূপ। আর হাদীস বর্ণনাকালে উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) বললেন, এরপর আমরা তার চুলকে তিন গোছায় ভাগ করে দু’ কানের দু’ দিকে ও কপালের দিকে ঝুলিয়ে দিলাম। (ই.ফা. ২০৪২, ই.সে. ২০৪৭)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...