সহিহ বুখারী অঃ->ওজু বাব->উযূ এবং গোসল ডান দিক থেকে শুরু করা । হাঃ-১৬৭

উম্মু আতিয়্যাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মেয়ে [ যায়নাব (রাঃ) ]-কে গোসল করানোর সময় তাঁদের বলেছিলেনঃ তোমরা তার ডান দিক হতে এবং উযূর অংগ হতে আরম্ভ কর। (১২৫৩ হতে ১২৬৩ পর্যন্ত) (আধুনিক প্রকাশনীঃ ১৬৩, ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৮)


সহিহ বুখারী অঃ->জানাযা বাব->মৃত ব্যক্তির (গোসল) ডান দিক হতে আরম্ভ করা। হাঃ-১২৫৫

উম্মু আতিয়্যা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কন্যার গোসলের ব্যাপারে ইরশাদ করেনঃ তোমরা তাঁর ডান দিক হতে এবং উযূর অঙ্গসমূহ হতে শুরু করবে।


সহিহ বুখারী অঃ->জানাযা বাব->মৃত ব্যক্তির উযূর স্থানসমূহ হাঃ-১২৫৬

উম্মু আতিয়্যা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কন্যা [যায়নাব (রাঃ)]-এর গোসল দিতে যাচ্ছিলাম, গোসল দেয়ার সময় তিনি আমাদের বলেনঃ তোমরা তাঁর ডান দিক হতে এবং উযূর স্থানগুলো হতে শুরু করবে।


সহিহ বুখারী অঃ->জানাযা বাব->গোসলে শেষবারের কর্পূর ব্যবহার করা। হাঃ-১২৫৮

উম্মু আতিয়্যা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কন্যাগণের একজনের ইন্‌তিকাল হল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেখানে গেলেন এবং বললেনঃ তোমরা তাঁকে তিনবার, পাঁচবার অথবা প্রয়োজন মনে করলে তার চেয়ে অধিকবার বরই পাতাসহ পানি দ্বারা গোসল দাও। শেষবারে কর্পূর (অথবা তিনি বলেন) ‘কিছু কর্পূর’ ব্যবহার করবে। গোসল শেষ করে আমাকে জানাবে। উম্মু আতিয়্যা (রাঃ) বলেন, আমরা শেষ করে তাঁকে জানালাম। তখন তিনি তাঁর চাদর আমাদের দিকে এগিয়ে দিয়ে বললেনঃ এটি তাঁর ভিতরের কাপড় হিসেবে পরাও। আইয়ুব (রহঃ) হাফসা (রহঃ)-এর সূত্রে উম্মু আতিয়্যা (রাঃ) একইভাবে বর্ণনা করেন।


সহিহ বুখারী অঃ->জানাযা বাব->বরই পাতার পানি দিয়ে মৃতকে গোসল ও উযূ করানো। হাঃ-১২৫৩

উম্মু আতিয়্যা আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কন্যা যায়নাব (রাঃ) ইন্‌তিকাল করলে তিনি আমাদের নিকট এসে বললেনঃ তোমরা তাঁকে তিনবার বা পাঁচবার বা প্রয়োজন মনে করলে তাঁর চেয়ে অধিকবার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও। শেষবারে কর্পূর বা (তিনি বলেছেন) কিছু কর্পূর ব্যবহার করবে। তোমরা শেষ করে আমাকে খবর দাও। আমারা শেষ করার পর তাঁকে জানালাম। তখন তিনি তাঁর চাদরখানি আমাদেরকে দিয়ে বললেনঃ এটি তাঁর শরীরের সঙ্গে জড়িয়ে দাও।


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->মৃতকে গোসল করানো প্রসঙ্গে হাঃ-২০৫৭

উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কন্যা (যায়নাব)-কে গোসল দেয়ার সময় তিনি আমাদের কাছে এসে বললেন, “তাকে তিনবার, পাঁচবার অথবা প্রয়োজনবোধে এর চেয়ে অধিক বড়ইপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও এবং শেষে কিছুটা কর্পুর দিয়ে দাও।” তোমরা গোসল শেষ করলে আমাকে খবর দিও। আমরা গোসল শেষ করে তাঁকে খবর দিলাম। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নিজ লুঙ্গি আমাদের কাছে দিয়ে বললেন, এ কাপড় তার গায়ে জড়িয়ে দাও। (ই.ফা. ২০৩৬, ই.সে. ২০৪১)


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->মৃতকে গোসল করানো প্রসঙ্গে হাঃ-২০৬৩

উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের কাছে আসলেন। তখন আমরা তাঁর এক মৃত কন্যাকে গোসল দিচ্ছিলাম। তিনি বললেন, তাকে বেজোড় সংখ্যায় পাঁচবার বা তার চেয়ে অধিকবার গোসল দাও। অবশিষ্ট বর্ণনায় আইয়ূব ও ‘আসিম-এর বর্ণনার অনুরূপ। আর হাদীস বর্ণনাকালে উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) বললেন, এরপর আমরা তার চুলকে তিন গোছায় ভাগ করে দু’ কানের দু’ দিকে ও কপালের দিকে ঝুলিয়ে দিলাম। (ই.ফা. ২০৪২, ই.সে. ২০৪৭)


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->মৃতকে গোসল করানো প্রসঙ্গে হাঃ-২০৬৪

উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন তাকে তাঁর (রসূলের) মৃত কন্যাকে গোসল দেয়ার আদেশ করলেন, তাকে বললেন, তার ডানদিক থেকে আরম্ভ কর এবং তার ওযূর অঙ্গগুলো আগে ধৌত করো। (ই.ফা. ২০৪৩. ই.সে. ২০৪৮)


সহিহ মুসলিম অঃ->জানাযা সম্পর্কিত বাব->মৃতকে গোসল করানো প্রসঙ্গে হাঃ-২০৬৫

উম্মু ‘আত্বিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর কন্যার গোসল দেয়ার সময় তাদেরকে বলে দিলেনঃ তোমরা তার ডান দিক থেকে আরম্ভ কর এবং তাঁর ওযূর অঙ্গগুলো আগে ধুয়ে নাও। (ই.ফা. ২০৪৪, ই.সে. ২০৪৯)


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->মৃতকে গোসল দেয়ার পদ্ধতি হাঃ-৩১৪২

উম্মু ‘আতিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কন্যা (যাইনাব (রাঃ)) মারা গেলে তিনি আমাদের কাছে এসে বললেনঃ তোমরা তাকে কুল পাতা মেশানো সিদ্ধ পানি দিয়ে তিন, পাঁচ অথবা প্রয়োজনবোধ এর চেয়ে অধিকবার গোসল করাও এবং শেষবারে কাফুর মিশিয়ে নাও। গোসল দেয়া শেষ হলে তোমরা আমাকে খবর দিবে। অতঃপর আমরা গোসল দেয়া শেষ করে তাঁকে খবর দিলাম। তিনি তাঁর ব্যবহৃত একখানা কাপড় দিয়ে আমাদেরকে বললেনঃ এটা তার গায়ে পরিয়ে দাও। সহীহঃ ইবনু মাজাহ (১৪৫৮)।


সুনানে আবু দাউদ অঃ->জানাযা বাব->মৃতকে গোসল দেয়ার পদ্ধতি হাঃ-৩১৪৫

উম্মু ‘আতিয়্যাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁর কন্যার (যাইনাবের) গোসল সম্পর্কে তাদেরকে বললেনঃ তোমরা তার ডান দিক থেকে এবং উযুর অঙ্গসমূহ থেকে গোসল দেয়া আরম্ভ করবে।


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->মৃত ব্যাক্তিকে গোসল দেওয়া। হাঃ-১৪৫৮

উম্মু আতিয়্যাহ (রাঃ) থেকে বর্নিতঃ

আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কন্যা উম্মু কুলসুমের গোসল দেই। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিকট এসে বললেন, তোমরা তাকে তিন বা পাঁচ অথবা ততোধিক বার কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও। শেষবারে কর্পূর বা কিছু কর্পূর লাগিয়ে দাও। তোমরা গোসল দেওয়া শেষ করে আমাকে ডাকবে। অতএব আমরা তার গোসল দেওয়া শেষ করে তাঁকে সংবাদ দিলাম। তিনি তাঁর জামা আমাদের দিকে নিক্ষেপ করে বলেন, এটি দিয়ে ভাল করে আবৃত করো। উম্মু আতিয়্যাহ (রাঃ) থেকে এই সনদসূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। হাফসাহ (রাঃ) এর বর্ণনায় আছেঃ "তোমরা তাকে বেজোড় সংখ্যায় গোসল দাও।" তার বর্ণনায় আরো আছে, "তোমরা তাকে তিন বা পাঁচবার গোসল দাও।" তার বর্ণনায় আরো আছেঃ তোমরা তার ডান দিক থেকে তার উযূর অঙ্গগুলো থেকে গোসল শুরু করো।" এই বর্ণনায় আরো আছেঃ উম্মু আতিয়্যাহ (রাঃ) আরো বলেন, "আমরা তার মাথার চুল তিন গোছায় বিভক্ত করে আঁচড়ে দিলাম।" [১৪৫৮]


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->পানি ও কুল পাতা দিয়ে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হাঃ-১৮৮১

উম্মে আতিয়া আনাসারিয়াহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর কন্যা ইন্তিকাল করলে তিনি আমাদের কাছে এলেন এবং বললেন, তোমরা তাকে পানি ও কুলপাতা দিয়ে গোসল দাও। তিন বা পাঁচবার কিংবা তোমরা ভাল মনে করলে আরো অধিকবার। আর শেষের বার তোমরা কর্পূর মিশ্রিত করবে। রাবী বলেন, কিংবা তিনি বলেছেন, কিছু কর্পূর মিশাবে। তোমরা গোসল সমাপ্ত করলে আমাকে জানাবে। আমরা গোসল সারার পর তাঁকে অবহিত করলাম। তিনি তাঁর একটি চাদর আমাদের দিলেন এবং বললেন, এটি তাঁর শরীরের সাথে জড়িয়ে দাও।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->মৃতের ডান দিক ও ওযুর স্থান হাঃ-১৮৮৪

উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার কন্যার গোসলের ব্যাপারে বলেছিলেন, তোমরা তার ডান দিক থেকে এবং অযূর স্থান থেকে আরম্ভ কর।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->মৃত ব্যক্তিকে পাঁচবারের অধিক গোসল দেওয়াঃ হাঃ-১৮৮৬

উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কন্যার গোসল দেওয়ার সময়ে তিনি আমাদের নিকট এসে বললেন, তাকে পানি ও কুল পাতা দিয়ে তিন বার, পাঁচ বার অথবা তোমরা ভাল মনে করলে আরো অধিক বার গোসল দিবে। শেষ বার কর্পূর দিবে। রাবী বলেন, কিংবা তিনি বলেছেন, কিছু কর্পূর দিবে। যখন তোমরা গোসল দেওয়া শেষ করবে তখন আমাকে সংবাদ দিবে। আমরা কাজ সমাপ্ত করে তাঁকে সংবাদ দিলাম। তিনি আমাদের দিকে তাঁর চাদর ছুঁড়ে দিয়ে বললেন, এটি তার দেহের সাথে জড়িয়ে দাও।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->মৃত ব্যক্তিকে সাতবারের অধিক গোসল দেওয়াঃ হাঃ-১৮৮৭

উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর এক মেয়ের মৃত্যু হলে তিনি আমাদের ডেকে পাঠালেন এবং নির্দেশ দিলেন যে, তাঁকে তিনবার, পাচবার বা ততোধিক যতবার ভাল মনে হয় গোসল দিও পানি এবং বরই পাতা দ্বারা, আর শেষবার কর্পূরের কিছু অংশ দিয়ে দিও। আর যখন তোমরা অবসর হবে আমাকে সংবাদ দেবে। আমরা যখন অবসর হলাম তাঁকে সংবাদ দিলাম। তিনি আমাদের স্বীয় জুব্বা দিয়ে দিলেন এবং বললেন যে, এটা তার কাফনের নীচে দিয়ে দিও।


সুনান নাসাঈ অঃ->জানাযা পর্ব বাব->মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় কর্পূর ব্যবহার করাঃ হাঃ-১৮৯০

উম্মে আতিয়্যা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের কাছে আসলেন, তখন আমরা তাঁর মেয়েকে গোসল করাচ্ছিলাম। তিনি বললেন, তাঁকে তিনবার, পাঁচবার, বা ততোধিক বার গোসল করাবে। যদি তোমরা ভাল মনে কর পানি এবং বরই পাতা দ্বারা। আর শেষ বারে কর্পূর বা কর্পুরের অংশ দেবে। আর তোমরা অবসর হলে আমাকে সংবাদ দেবে। আমরা অবসর হলে তাঁকে সংবাদ দিলাম। তিনি আমাদের স্বীয় জুব্বা দিয়ে দিলেন এবং বললেন, এটা তাঁর কাফনের নীচে দিয়ে দিও। বর্ণনাকারী বলেন, হাফসা (রাঃ) বলেছেন, তাঁকে তিনবার, পাঁচবার গোসল করাবে। উম্মে আতিয়্যা (রাঃ) বলেন, আমরা তাঁর চুল আঁচড়িয়ে তিন ভাগে বিভক্ত করে দিলাম।