সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->প্রচন্ড রোদ না হলে যুহরের সলাত আও্ওয়াল ওয়াক্তে আদায় করা মুস্তাহাব হাঃ-১২৯৪

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, প্রচন্ড গরমের সময়ও আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - এর সাথে (যুহরের) সলাত আদায় করতাম। আমাদের কেউ যখন (গরমের প্রচন্ডতার কারণে সাজদার সময়) কপাল মাটিতে স্থাপন করতে পারত না তখন সে কাপড় বিছিয়ে তার উপর সাজদাহ্ করত। (ই.ফা.১২৮১, ই.সে.১২৯৪)


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->কোন ব্যক্তি তার (পরিহিত) কাপড়ে সাজদাহ্‌ করলে হাঃ-৬৬০

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা প্রচন্ড গরমকালে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে সলাত আদায় করতাম। তখন আমাদের কেউ গরমের কারণে জমিনে সাজদাহ্‌ করতে না পারলে পরিধেয় বস্ত্রের উপর সাজদাহ্‌ করত। সহীহঃ বুখারী ও মুসলিম


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->ঠাণ্ডা বা গরমের কারণে কাপড়ের উপর সিজদা করা। হাঃ-১০৩৩

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা প্রচণ্ড গরমের সময় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে সালাত পড়তাম। আমাদের কেউ (মাটিতে) তাঁর কপাল রাখতে অসমর্থ হলে তার কাপড় বিছিয়ে তার উপর সিজদা করতো। [১০৩৩]