সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->তিন মাসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না হাঃ-৩২৭৫

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, উটের পিঠে হাওদা আটাঁ যাবে না (সফর করা যাবে না) তিনটি মাসজিদ ব্যতীতঃ এ মাসজিদ, মাসজিদুল হারাম ও মাসজিদুল আক্বসা। (ই.ফা. ৩২৫০, ই.সে. ৩২৪৭)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->তিন মাসজিদ ব্যতীত সফরের প্রস্তুতি নেয়া যায় না হাঃ-৩২৭৬

যুহরী (রহঃ) থেকে বর্নিতঃ

এ সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কথা এভাবে শুরু হয়েছেঃ “তিনটি মাসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে।” (ই.ফা. ৩২৫১, ই.সে. ৩২৪৮)


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->মাদীনাহ্‌য় আগমন হাঃ-২০৩৩

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তিনটি মাসজিদ ব্যতীত অন্য কোথাও সফরের প্রস্তুতি নেয়া যাবে না। মাসজিদুল হারাম, আমার এই মাসজিদ এবং মসজিদুল আক্বসা। [২০৩৩]


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->বাইতুল মাকদিস মাসজিদে সালাত পড়ার ফাযীলাত। হাঃ-১৪০৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, (আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে) তিনটি মাসজিদ ব্যতীত আর কোথাও সফর করা যাবে না : মাসজিদুল হারাম, আমার এই মাসজিদ এবং মাসজিদুল আক্‌সা। [১৪০৯]


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->বাইতুল মাকদিস মাসজিদে সালাত পড়ার ফাযীলাত। হাঃ-১৪১০

আবূ সাঈদ ও আবদুল্লাহ বিন আম্‌র ইবনুল আস (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তিনটি মাসজিদ ব্যতীত আর কোথাও (আল্লাহর নৈকট্য লাভের আশায়) সফর করা যাবে না। মাসজিদুল হারাম, মাসজিদুল আক্‌সা এবং আমার এই মাসজিদের দিকে। [১৪১০]


জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->কোন্ মসজিদ সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হাঃ-৩২৬

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও (সাওয়াবের আশায়) সফর করা যায় না। এ মসজিদগুলো হল, মাসজিদুল হারাম, আমার এই মসজিদ এবং মাসজিদুল আকসা। সহীহ্‌। ইবনু মাজাহ-(১৪০৯), বুখারী ও মুসলিম।


সুনান নাসাঈ অঃ->মসজিদ বাব->যে মসজিদের জন্য সওয়ারী প্রস্তুত করা যায় হাঃ-৭০০

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের দিকে ভ্রমণ করা যাবে না। মসজিদে হারাম, আমার এই মসজিদ এবং মসজিদে আকসা।