সুনানে আবু দাউদ অঃ->নফল সালাত বাব->রাতের (তাহাজ্জুদ) সলাত সম্পর্কে হাঃ-১৩৬১

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ইশার সলাত আদায়ের (অনেকক্ষণ) পরে দাঁড়িয়ে আট রাক‘আত সলাত আদায় করেন এবং দু’ আযানের (ফাজ্‌রের আযান ও ইকামাতের) মাঝখানে দু’ রাক‘আত সলাত আদায় করেন। তিনি কখনো এ দু’ রাক‘আত ছেড়ে দেননি। জা‘ফর ইবনু মুসাফিরের বর্ণনায় রয়েছেঃ তিনি দু’ আযানের মাঝখানে দু’ রাক‘আত সলাত বসে আদায় করেছেন। সহীহঃ তার একথাটি বাদেঃ দুই আযানের মাঝে। সংরক্ষিত হচ্ছেঃ বিতরের পরে।