সহিহ বুখারী অঃ→হজ্জ বাব→মিনায় সালাত আদায় করা। হাঃ-১৬৫৬

হারিসা ইব্‌নু ওয়াহব খুযা’য় (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিয়ে মিনাতে দু’ রাক’আত সালাত আদায় করেছেন। এ সময় আমরা আগের তুলনায় সংখ্যায় বেশি ছিলাম এবং অতি নিরাপদে ছিলাম। (১০৮৩) (আঃপ্রঃ ১৫৪৪, ইঃফাঃ ১৫৫০)


সহিহ মুসলিম অঃ→মুসাফিরদের সালাত ও তার কসর বাব→মিনায় সলাত ক্বস্‌র করা হাঃ-১৪৮৩

হারিসাহ্‌ ইবনু ওয়াহ্‌ব (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মিনাতে অবস্থানকালে আমি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে অধিকাংশ ক্ষেত্রে দু’ রাক‘আত সলাত আদায় করেছি। অথচ লোকজন নিরাপদ ও আতঙ্কহীন ছিল। (ই.ফা. ১৪৬৮,ই.সে ১৪৭৭)


সুনান নাসাঈ অঃ→সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব→মিনায় সালাত আদায় করা হাঃ-১৪৪৫

হারিছা ইব্‌ন ওয়াহ্‌ব খুযায়ী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মিনায় দু’রাকআত সালাত আদায় করলাম অথচ মানুষ তখন অধিক নিরাপদ ছিল।


সুনান নাসাঈ অঃ→সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব→মিনায় সালাত আদায় করা হাঃ-১৪৪৬

হারিছা ইব্‌ন ওয়াহ্‌ব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিয়ে মিনায় দু’রাকআত সালাত আদায় করলেন, অথচ তখন মানুষ অধিক নিরাপদ ছিল।


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...