সহিহ বুখারী অঃ→জুমু'আ বাব→জুমু‘আর দিন ফজরের সালাতে কী পড়তে হবে? হাঃ-৮৯১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু‘আর দিন ফজরের সালাতে الم تَنْزِيلُ এবং وَهَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ حِينٌ مِنْ الدَّهْرِ দু’টি সূরা তেলাওয়াত করতেন। (১০৬৮; মুসলিম ৭/৬৪, হাঃ ৮৮০) (আ.প্র. ৮৪০, ই.ফা. ৮৪৭)


সহিহ মুসলিম অঃ→জুমু’আ বাব→জুমু‘আর দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন হাঃ-১৯১৬

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু‘আর দিন ফজরের সলাতে “আলিফ লা~ম মী~ম তান্যীলুস্ সাজ্দাহ্” (সূরাহ্ আস্ সাজদাহ্) ও “হাল আতা- ‘আলাল ইনসা-নি হীনুম্ মিনাদ্ দাহ্রি” (সূরাহ আদ্ দাহ্র) এবং জুমু‘আর সলাতে সূরাতুল জুমু‘আহ ও সূরাহ্ মুনাফিকূন পাঠ করতেন। (ই.ফা. ১৯০১, ই.সে. ১৯০৮)


সহিহ মুসলিম অঃ→জুমু’আ বাব→জুমু‘আর দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি পাঠ করতেন হাঃ-১৯১৯

আবূ হুরায়রাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু‘আর দিন ফাজ্‌রের সলাতে “আলিফ লা~ম মী~ম তান্‌যীল” ও “হাল আতা-“ সূরাদ্বয় পাঠ করতেন। (ই.ফা. ১৯০৪, ই.সে. ১৯১১)


সুনান নাসাঈ অঃ→সালাত আরম্ভ করা বাব→জুমু’আর দিন ফজরের সালাতে কিরাআত হাঃ-৯৫৫

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আর দিন ফজরের সালাতে (আরবি) এবং (আরবি) সূরা পাঠ করতেন।


সুনানে ইবনে মাজাহ অঃ→সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব→জুমুআহ্‌র দিন ফজরের সলাতের কিরাআত। হাঃ-৮২৩

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমুআহর দিন ফজরের সলাতে আলিফ-লাম-মীম-তানযীল এবং হাল আতা আলাল ইংসান সূরাদ্বয় তিলাওয়াত করতেন। [৮২১]


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...