‘আমর ইবনু হুরায়স (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি ফাজরের সলাতে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে “ওয়াল্ লাইলি ইযা- ‘আস্’আসা” অর্থাৎ- “শপথ রাতের যখন সে চলে যেতে থাকে”- (সূরাহ্ আত্ তাকবীর ৮১ : ১৭) পাঠ করতে শুনেছেন। (ই. ফা. ৯০৫, ই. সে. ৯১৭)
আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে একবার সূর্য গ্রহণ লেগে গেল। তখন তিনি আদেশ দিলে আওয়াজ দেওয়া হল যে, সালাত অনুষ্ঠিত হবে। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মানুষদের নিয়ে সালাত আদায় করলেন, দু’রুকূ এবং সিজদা দ্বারা। পরে দাঁড়ালেন ও সালাত আদায় করলেন দু’রুকূ এবং সিজদা দ্বারা। আয়েশা (রাঃ) বলেন, আমি কখনো এর চেয়ে দীর্ঘ কোন রুকূ এবং সিজদা করিনি।
আব্দুল্লাহ ইব্ন আমর (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একবার সূর্য গ্রহণ লেগে গেল। তখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’টো রুকূ এবং দু’টো সিজদা করলেন, তারপর দাঁড়ালেন এবং দু’টো রুকূ ও দু’টো সিজদা করলেন, পরে সূর্যের গ্রহণ ছেড়ে গেল। আয়েশা (রাঃ) বলতেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর থেকে দীর্ঘ কোন রুকূ এবং সিজদা করেন নি।