সহিহ বুখারী অঃ->বৃষ্টির জন্য দোয়া বাব->বৃষ্টির পানি প্রার্থনায় নামাযের চাদর উল্টানো। হাঃ-১০১২

'আবদুল্লাহ্‌ ইব্‌নু যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদগাহে গেলেন এবং বৃষ্টির জন্য দু'আ করলেন। অতঃপর কিব্‌লামুখী হয়ে নিজের চাদরখানি উল্টিয়ে নিলেন এবং দু' রাক'আত সালাত আদায় করলেন। ইমাম বুখারী (রহঃ) বলেন, ইব্‌নু ‌‌'উয়াইনাহ (রহঃ) বলতেন, এ হাদীসের বর্ণনাকরী 'আবদুল্লাহ্‌ ইব্‌নু যায়দ (রাঃ) হলেন আযানের ঘটনার সাথে সংশ্লিষ্ট সাহাবী। কিন্তু তা ঠিক নয়। কারণ ইনি হলেন, সেই 'আবদুল্লাহ্‌ ইব্‌নু যায়দ ইব্‌নু 'আসিম মাযিনী, যিনি আনসারের মাযিন গোত্রের লোক।


সহিহ বুখারী অঃ->বৃষ্টির জন্য দোয়া বাব->বৃষ্টি প্রার্থনার সালাত দু’রাক‘আত। হাঃ-১০২৬

‘আব্বাদ ইব্‌নু তামীম (রহঃ) তাঁর চাচা থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বৃষ্টির জন্য দু‘আ করলেন। অতঃপর তিনি দু’রাক‘আত সালাত আদায় করলেন এবং চাদর উল্টিয়ে নিলেন।


সহিহ মুসলিম অঃ->ইস্‌তিস্‌ক্বার সলাত বাব->পানি প্রার্থনার দু‘আয় হাত উত্তোলন প্রসঙ্গে হাঃ-১৯৫৬

‘আব্বাদ ইবনু তামীম (রাঃ) থেকে তাঁর চাচার সূত্রে থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাতের নির্ধারিত স্থানে গিয়ে ইস্‌তিস্‌ক্বার দু‘আ করলেন এবং ক্বিবলামুখী হয়ে তাঁর চাদরটা উল্টিয়ে দিলেন। অতঃপর দু’ রাক‘আত সলাত আদায় করলেন। (ই.ফা. ১৯৪১, ই.সে. ১৯৪৮)


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->ইস্‌তিস্‌কার (বৃষ্টি প্রার্থনার) সালাত হাঃ-১২৬৭

আবদুল্লাহ বিন যায়দ বিন আসিম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সম্পর্কে সাক্ষ্য দেন যে, তিনি ইসতিসকার সালাত পড়ার জন্য মাঠে রওয়ানা হলেন। তিনি (মাঠে পৌঁছে) কিবলামুখী হন, তাঁর চাদর উল্টিয়ে পরেন এবং দু’ রাকআত সালাত পড়েন। ২/১২৬৭ (১). আবদুল্লাহ বিন যায়দ বিন আসিম (রাঃ), নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। সুফ্‌ইয়ান মাসঊদী (রাঃ) বলেন, আমি আবূ বাক্‌র বিন মুহাম্মাদকে জিজ্ঞেস করলাম, তিনি কি তাঁর পোশাকের উপরিভাগ নিচে করেছিলেন, না ডান দিক বাঁ দিকে করেছিলেন? তিনি বলেন, না, বরং ডান দিক বাঁ দিকে করেছিলেন। [১২৬৭] তাহকীক আলবানী : মাসঊদীর (আরবী) কথা ব্যতীত সহীহ।


সুনান নাসাঈ অঃ->ইস্তিস্কা (বৃষ্টির জন্য দোয়া করা) বাব->ইমামের বৃষ্টির দোয়া করার জন্য সালাতের স্থান অভিমুখে রওয়ানা হওয়া হাঃ-১৫০৫

আব্দুল্লাহ ইব্‌ন যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বৃষ্টির দোয়া করার জন্য সালাতের স্থান অভিমুখে রওয়ানা হলেন, তখন তিনি কিবলা অভিমুখী হলেন ও তাঁর (পরিধেয়) চাদর উল্টিয়ে দিলেন এবং দু’রাকআত সালাত আদায় করলেন।


সুনান নাসাঈ অঃ->ইস্তিস্কা (বৃষ্টির জন্য দোয়া করা) বাব->ইস্তিস্কার সময় ইমামের চাদর উল্টিয়ে দেওয়া হাঃ-১৫১০

আব্বাদ ইব্‌ন তামীম-এর চাচা থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (একবার) বৃষ্টির জন্য দোয়া করলেন ও দু’রাকআত সালাত আদায় করলেন আর তাঁর চাদর উল্টিয়ে দিলেন।


সুনান নাসাঈ অঃ->ইস্তিস্কা (বৃষ্টির জন্য দোয়া করা) বাব->ইস্তিস্কার সালাত কত রাকআত? হাঃ-১৫২০

আব্দুল্লাহ ইব্‌ন যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইস্তিস্কার উদ্দেশ্যে বের হয়ে কিবলামুখী হয়ে দু’রাকআত সালাত আদায় করলেন।


সুনান নাসাঈ অঃ->ইস্তিস্কা (বৃষ্টির জন্য দোয়া করা) বাব->ইস্তিস্কার সালাতে উচ্চস্বরে কুরআন পাঠ করা হাঃ-১৫২২

আব্বাদ ইব্‌ন তামীমের চাচা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (একদিন) বের হলেন এবং ইস্তিস্কার দু’রাকআত সালাত আদায় করলেন তাতে উচ্চস্বরে কুরআন পাঠ করলেন।