জামে' আত-তিরমিজি > আহ্‌লে বাইত-এর মর্যাদা

জামে' আত-তিরমিজি ৩৭৮৯

حدثنا أبو داود، سليمان بن الأشعث قال أخبرنا يحيى بن معين، قال حدثنا هشام بن يوسف، عن عبد الله بن سليمان النوفلي، عن محمد بن علي بن عبد الله بن عباس، عن أبيه، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ أحبوا الله لما يغذوكم من نعمه وأحبوني بحب الله وأحبوا أهل بيتي لحبي ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن غريب إنما نعرفه من هذا الوجه ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা আল্লাহ্‌ তা‘আলাকে মহব্বত কর। কেননা তিনি তোমাদেরকে তাঁর নিয়ামাতরাজি খাবার খাওয়াচ্ছেন। আর আল্লাহ্‌ তা‘আলার মহব্বতে তোমরা আমাকেও মহব্বত এবং আমার মহব্বতে আমার আহ্‌লে বাইতকেও মহব্বত কর। যঈফ, তাখরীজু ফিকহিস্‌ সারাহ্ (২৩),

জামে' আত-তিরমিজি ৩৭৮৬

حدثنا نصر بن عبد الرحمن الكوفي، حدثنا زيد بن الحسن، هو الأنماطي عن جعفر بن محمد، عن أبيه، عن جابر بن عبد الله، قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقته القصواء يخطب فسمعته يقول ‏ "‏ يا أيها الناس إني قد تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وعترتي أهل بيتي ‏"‏ ‏.‏ قال وفي الباب عن أبي ذر وأبي سعيد وزيد بن أرقم وحذيفة بن أسيد ‏.‏ قال وهذا حديث حسن غريب من هذا الوجه ‏.‏ قال وزيد بن الحسن قد روى عنه سعيد بن سليمان وغير واحد من أهل العلم ‏.

জাবির ইবনু ‘আবদিল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-কে আমি তাঁর বিদায় হাজ্জে আরাফার দিন তাঁর কাসওয়া নামক উষ্ট্রীতে আরোহিত অবস্থায় বক্তৃতা দিতে দেখেছি এবং তাঁকে বলতে শুনেছিঃ হে লোক সকল! নিশ্চয় তোমাদের মধ্যে আমি এমন জিনিষ রেখে গেলাম, তোমরা তা ধারণ বা অনুসরণ করলে কখনও পথভ্রষ্ট হবে নাঃ আল্লাহ্‌ তা‘আলার কিতাব (আল-কুরআন) এবং আমার ইতরাত অর্থাৎ আমার আহ্‌লে বাইত। সহীহঃ মিশকাত, তাহক্বীক্ব সানী (৬১৪৩)।

জামে' আত-তিরমিজি ৩৭৮৭

حدثنا قتيبة بن سعيد، حدثنا محمد بن سليمان الأصبهاني، عن يحيى بن عبيد، عن عطاء بن أبي رباح، عن عمر بن أبي سلمة، ربيب النبي صلى الله عليه وسلم قال نزلت هذه الآية على النبي صلى الله عليه وسلم ‏:‏ ‏(‏ إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا ‏)‏ في بيت أم سلمة فدعا النبي صلى الله عليه وسلم فاطمة وحسنا وحسينا فجللهم بكساء وعلي خلف ظهره فجلله بكساء ثم قال ‏"‏ اللهم هؤلاء أهل بيتي فأذهب عنهم الرجس وطهرهم تطهيرا ‏"‏ ‏.‏ قالت أم سلمة وأنا معهم يا نبي الله قال ‏"‏ أنت على مكانك وأنت إلى خير ‏"‏ ‏.‏ قال وفي الباب عن أم سلمة ومعقل بن يسار وأبي الحمراء وأنس ‏.‏ قال وهذا حديث غريب من هذا الوجه ‏.‏

নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর পোষ্য 'উমার ইবনু আবী সালামাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, উম্মু সালামাহ্‌ (রাঃ)-এর ঘরে এ আয়াত নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর উপর অবতীর্ণ হয় (অনুবাদ): “হে নাবীর পরিবার! আল্লাহ্‌ তা'আলা তো চান তোমাদের হতে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করতে”- (সূরা আহ্‌যাব ৩৩)। সে সময় নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ফাতিমাহ্‌, হাসান ও হুসাইন (রাঃ)-কে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে আবৃত করেন। তাঁর পেছনে 'আলী (রাঃ) ছিলেন। তিনি তাঁকেও চাদরে ঢেকে নেন, তারপর বললেনঃ “হে আল্লাহ্‌! এরা আমার আহলে বাইত। অতএব তুমি তাদের হতে অপবিত্রতা অপসারণ করে দাও এবং তাদেরকে উত্তমভাবে পবিত্র কর"। সে সময় উম্মু সালামাহ্‌ (রাঃ) বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমিও তাদের অন্তর্ভুক্ত কি? তিনি বললেনঃ তুমি স্বস্থানে আছ এবং তুমি কল্যাণের মাঝেই আছ। সহীহঃ ৩২০৫ নং হাদীস পূর্বে বর্ণিত হয়েছে।

জামে' আত-তিরমিজি ৩৭৮৮

حدثنا علي بن المنذر، - كوفي - حدثنا محمد بن فضيل، قال حدثنا الأعمش، عن عطية، عن أبي سعيد، والأعمش، عن حبيب بن أبي ثابت، عن زيد بن أرقم، رضي الله عنهما قالا قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ إني تارك فيكم ما إن تمسكتم به لن تضلوا بعدي أحدهما أعظم من الآخر كتاب الله حبل ممدود من السماء إلى الأرض وعترتي أهل بيتي ولن يتفرقا حتى يردا على الحوض فانظروا كيف تخلفوني فيهما ‏"‏ ‏.‏ قال هذا حديث حسن غريب ‏

যাইদ ইবনু আরক্বাম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম যা তোমরা শক্তরুপে ধারণ (অনুসরণ) করলে আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না। তার একটি অন্যটির তুলনায় বেশি মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণঃ আল্লাহ্‌ তা'আলার কিতাব যা আকাশ থেকে মাটি পর্যন্ত দীর্ঘ এক রশি এবং আমার পরিবার অর্থাৎ আমার আহ্‌লে বাইত। এ দু'টি কখনও আলাদা হবে না কাওসার নামক ঝর্ণায় আমার সঙ্গে একত্রিত না হওয়া পর্যন্ত। অতএব তোমরা লক্ষ্য কর আমার পরে দু'জনের সঙ্গে তোমরা কিভাবে আচরণ কর। সহীহঃ মিশকাত (৬১৪৪), রাওযুন্‌ নাযীর (৯৭৭, ৯৭৮), সহীহাহ্‌ (৪/৩৫৬-৩৫৭)।

জামে' আত-তিরমিজি > মু'আয ইবনু জাবাল, যাইদ ইবনু সাবিত, উবাই ইবনু কা'ব ও আবু ‘উবাইদাহ ইবনুল জাররাহ্‌ (রাঃ)-এর মর্যাদা

জামে' আত-তিরমিজি ৩৭৯৪

حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، حدثنا شعبة، عن قتادة، عن أنس بن مالك، قال جمع القرآن على عهد رسول الله صلى الله عليه وسلم أربعة كلهم من الأنصار أبى بن كعب ومعاذ بن جبل وزيد بن ثابت وأبو زيد ‏.‏ قلت لأنس من أبو زيد قال أحد عمومتي ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن صحيح ‏.

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর যমানায় চারজন ব্যক্তি কুরআন সংকলন করেন, তাঁরা সকলেই আনসারদের অন্তর্ভুক্ত ছিলেনঃ উবাই ইবনু কা'ব, মু'আয ইবনু জাবাল, যাইদ ইবনু সাবিত ও আবূ যাইদ (রাঃ)। আমি (ক্বাতাদাহ্‌) আনাস (রাঃ)-কে বললাম, আবূ যাইদ কে? তিনি বললেন, আমার একজন চাচা। সহীহঃ বুখারী ও মুসলিম।

জামে' আত-তিরমিজি ৩৭৯২

حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، قال سمعت قتادة، يحدث عن أنس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم لأبى بن كعب ‏"‏ إن الله أمرني أن أقرأ عليك ‏:‏ ‏(‏ لم يكن الذين كفروا ‏)‏ ‏"‏ ‏.‏ قال وسماني قال ‏"‏ نعم ‏"‏ ‏.‏ فبكى ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن صحيح ‏.‏ وقد روي عن أبى بن كعب قال قال لي النبي صلى الله عليه وسلم فذكر نحوه ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) উবাই ইবনু কা'ব (রাঃ)-কে বললেনঃ আল্লাহ্‌ তা'আলা আমাকে হুকুম দিয়েছেন আমি তোমাকে যেন “লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু” সূরাটি পাঠ করে শুনাই। উবাই (রাঃ) প্রশ্ন করলেন, তিনি কি আমার নামোল্লেখ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। এতে উবাই (রাঃ) কেঁদে ফেলেন। সহীহঃ সহীহাহ্‌ (২৯০৮), বুখারী ও মুসলিম।

জামে' আত-তিরমিজি ৩৭৯১

حدثنا محمد بن بشار، حدثنا عبد الوهاب بن عبد المجيد الثقفي، حدثنا خالد الحذاء، عن أبي قلابة، عن أنس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقرؤهم لكتاب الله أبى بن كعب وأفرضهم زيد بن ثابت وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل ألا وإن لكل أمة أمينا وإن أمين هذه الأمة أبو عبيدة بن الجراح ‏"‏ ‏.‏ هذا حديث حسن صحيح ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাতের মাঝে আবূ বাক্‌র (রাঃ) হলেন আমার উম্মাতের প্রতি সর্বাধিক দয়ালু, তাদের মধ্যে আল্লাহ্‌র বিধান প্রয়োগে সর্বাধিক কঠোর হলেন 'উমার, তাদের মাঝে সর্বাধিক লজ্জাশীল হলেন 'উসমান, তাদের মাঝে সর্বাধিক উত্তম কুরআন পাঠকারী হলেন উবাই ইবনু কা'ব, তাদের মাঝে ফারাইয সম্পর্কে সর্বাধিক জ্ঞাত হলেন যাইদ ইবনু সাবিত এবং তাদের মাঝে হালাল-হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞাত হলেন মু'আয ইবনু জাবাল, সাবধান প্রত্যেক উম্মাতের মাঝে একজন সর্বাধিক বিশ্বস্ত লোক আছে। আমার উম্মাতের মাঝে সর্বাধিক বিশ্বস্ত লোক হলেন আবূ 'উবাইদাহ্‌ ইবনুল জার্‌রাহ্‌। সহীহঃ ইবনু মাজাহ (হাঃ ১৫৪)।

জামে' আত-তিরমিজি ৩৭৯০

حدثنا سفيان بن وكيع، حدثنا حميد بن عبد الرحمن، عن داود العطار، عن معمر، عن قتادة، عن أنس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأعلمهم بالحلال والحرام معاذ بن جبل وأفرضهم زيد بن ثابت وأقرؤهم أبى بن كعب ولكل أمة أمين وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح ‏"‏ ‏.‏ قال هذا حديث حسن غريب لا نعرفه من حديث قتادة إلا من هذا الوجه ‏.‏ وقد رواه أبو قلابة عن أنس عن النبي صلى الله عليه وسلم نحوه والمشهور حديث أبي قلابة ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাতের মাঝে আবূ বাক্‌র আমার উম্মাতের প্রতি সবচাইতে বেশী দয়ালু। আল্লাহ্‌ তা'আলার বিধান প্রয়োগে 'উমার তাদের মাঝে সবচাইতে বেশী কঠোর। তাদের মাঝে 'উসমান ইবনু 'আফ্‌ফান সবচাইতে বেশী লাজুক। তাদের মাঝে হালাল ও হারাম প্রসঙ্গে মু'আয ইবনু জাবাল সবচাইতে বেশী ওয়াকিফহাল। তাদের মাঝে ফারায়িয (উওরাধিকার সম্পর্কিত বিধান) সম্বন্ধে যাইদ ইবনু সাবিত সবচাইতে বেশী অভিজ্ঞ। তাদের মধ্যে অধিক উত্তমরুপে কুরআন মাজীদ পাঠকারী উবাই ইবনু কা'ব। আর প্রত্যেক উম্মাতের একজন সবচাইতে বেশী বিশ্বস্ত লোক থাকে। এ উম্মাতের সর্বাধিক বিশ্বস্ত লোক আবূ 'উবাইদাহ ইবনুল জার্‌রাহ। সহীহঃ ইবনু মাজাহ (১৫৪)।

জামে' আত-তিরমিজি ৩৭৯৩

حدثنا محمود بن غيلان، حدثنا أبو داود، أخبرنا شعبة، عن عاصم، قال سمعت زر بن حبيش، يحدث عن أبى بن كعب، أن رسول الله صلى الله عليه وسلم قال له ‏"‏ إن الله أمرني أن أقرأ عليك ‏"‏ ‏.‏ فقرأ عليه‏:‏ ‏(‏ لم يكن الذين كفروا من أهل الكتاب ‏)‏ فقرأ فيها ‏"‏ إن ذات الدين عند الله الحنيفية المسلمة لا اليهودية ولا النصرانية من يعمل خيرا فلن يكفره ‏"‏ ‏.‏ وقرأ عليه ‏"‏ ولو أن لابن آدم واديا من مال لابتغى إليه ثانيا ولو كان له ثانيا لابتغى إليه ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن صحيح وقد روي من غير هذا الوجه ‏.‏ رواه عبد الله بن عبد الرحمن بن أبزى عن أبيه عن أبى بن كعب أن النبي صلى الله عليه وسلم قال ‏"‏ إن الله أمرني أن أقرأ عليك القرآن ‏"‏ ‏.‏ وقد روى قتادة عن أنس أن النبي صلى الله عليه وسلم قال لأبى ‏"‏ إن الله أمرني أن أقرأ عليك القرآن ‏"‏ ‏.‏

উবাই ইবনু কা'ব (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাকে বলেছেন, আল্লাহ্‌ তা'আলা আমাকে আপনার নিকট কুরআন পাঠ করতে আদেশ করেছেন, অতঃপর তিনি পাঠ করলেন, “আহলে কিতাবদের মাঝে কাফির নয়", আর তাতে পাঠ করলেন, “আল্লাহ্‌র নিকট দ্বীনদার লোক হলেন একনিষ্ঠ মুসলিম ব্যক্তি। ইয়াহুদীরাও নয় নাস্‌রানীরাও নয়। যে ব্যক্তি ভাল 'আমাল করবেন তিনি তা অস্বীকার করবেন না। তিনি আরও পাঠ করলেন, ইবনু আদামের নিকট যদি এক উপত্যকা সম্পদ থাকে তাহলে সে দ্বিতীয় উপত্যকা কামনা করবে, আর যদি দ্বিতীয় উপত্যকা থাকে, তাহলে সে তৃতীয় উপত্যকা কামনা করে। মাটি ব্যতীত আর কিছুতেই ইবনু আদামের পেট ভরবে না। যে তাওবাহ্‌ করবে আল্লাহ তার তাওবাহ্‌ ক্ববূল করবেন। সহীহঃ বুখারী মুসলিম।

জামে' আত-তিরমিজি ৩৭৯৬

حدثنا محمود بن غيلان، حدثنا وكيع، حدثنا سفيان، عن أبي إسحاق، عن صلة بن زفر، عن حذيفة بن اليمان، قال جاء العاقب والسيد إلى النبي صلى الله عليه وسلم فقالا ابعث معنا أمينا ‏.‏ فقال ‏"‏ فإني سأبعث معكم أمينا حق أمين ‏"‏ ‏.‏ فأشرف لها الناس فبعث أبا عبيدة بن الجراح رضى الله عنه ‏.‏ قال وكان أبو إسحاق إذا حدث بهذا الحديث عن صلة قال سمعته منذ ستين سنة ‏.‏ قال هذا حديث حسن صحيح ‏.‏ وقد روي عن عمر وأنس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال ‏"‏ لكل أمة أمين وأمين هذه الأمة أبو عبيدة بن الجراح ‏"‏ ‏.

হুযাইফাহ্‌ ইবনুল ইয়ামান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নাজরানবাসীদের নেতা ও তার নায়েব নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বলে, আমাদের সঙ্গে আপনার বিশ্বস্ত লোককে প্রেরণ করেন। তিনি বললেনঃ আমি শীঘ্রই তোমাদের সঙ্গে একজন বিশ্বস্ত লোককে প্রেরণ করব যিনি প্রকৃতই বিশ্বস্ত। লোকেরা এই সেবা আঞ্জাম দেয়ার আশা করতে থাকে। তিনি আবূ 'উবাইদাহ্‌ (রাঃ)-কে প্রেরণ করেন। অধঃস্তন বর্ণনাকারী আবূ ইসহাক্ব যখনই সিলাহ্‌ হতে উক্ত হাদীস রিওয়ায়াত করতেন সে সময় বলতেন, আমি এ হাদীস ‘সিলাহ্‌’ হতে প্রায় ষাট বছর আগে শুনেছি। সহীহঃ মিশকাত, তাহক্বীক্ব সানী (৬১২৩), বুখারী ও মুসলিম, দেখুন সহীহাহ্‌ (১৯৬৪)।

জামে' আত-তিরমিজি ৩৭৯৫

حدثنا قتيبة، حدثنا عبد العزيز بن محمد، عن سهيل بن أبي صالح، عن أبيه، عن أبي هريرة، رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ نعم الرجل أبو بكر نعم الرجل عمر نعم الرجل أبو عبيدة بن الجراح نعم الرجل أسيد بن حضير نعم الرجل ثابت بن قيس بن شماس نعم الرجل معاذ بن جبل نعم الرجل معاذ بن عمرو بن الجموح ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن إنما نعرفه من حديث سهيل ‏.‏

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আবূ বাক্‌র কতই না ভাল, 'উমার কতই না ভাল, আবূ 'উবাইদাহ ইবনুল জাররাহ্‌ কতই না ভাল, উসাইদ ইবনু হুযাইর কতই না ভাল, সাবিত ইবনু ক্বাইস ইবনু শাম্‌মাস কতই না ভাল, মু'আয ইবনু জাবাল কতই না ভাল এবং মু'আয ইবনু 'আম্‌র ইবনুল জামূহ কতই না ভাল। সহীহঃ হাদীসের প্রথমাংশ (৩৫১২) নং হাদীসে বর্ণিত হয়েছে।

জামে' আত-তিরমিজি > সালমান ফারসী (রাঃ)-এর মর্যাদা

জামে' আত-তিরমিজি ৩৭৯৭

حدثنا سفيان بن وكيع، حدثنا أبي، عن الحسن بن صالح، عن أبي ربيعة الإيادي، عن الحسن، عن أنس بن مالك، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ إن الجنة لتشتاق إلى ثلاثة علي وعمار وسلمان ‏"‏ ‏.‏ قال هذا حديث حسن غريب لا نعرفه إلا من حديث الحسن بن صالح ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জান্নাত তিনজন লোকের জন্য খুবই আগ্রহীঃ আলী, আম্মার ও সালমান (রাঃ)। যঈফ, যঈফা (২৩২৯)

জামে' আত-তিরমিজি > 'আম্মার ইবনু ইয়াসির (রাঃ)-এর মর্যাদা

জামে' আত-তিরমিজি ৩৭৯৮

حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن أبي إسحاق، عن هانئ بن هانئ، عن علي، قال جاء عمار يستأذن على النبي صلى الله عليه وسلم فقال ‏ "‏ ائذنوا له مرحبا بالطيب المطيب ‏"‏ ‏.‏ قال هذا حديث حسن صحيح ‏.‏

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আম্মার ইবনু ইয়াসির (রাঃ) এসে নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে দেখার জন্য অনুমতি প্রার্থনা করেন। তিনি বলেনঃ তোমরা তাকে আসার অনুমতি দাও। স্বাগতম পবিত্র সত্তা ও পবিত্র স্বভাবের ব্যক্তিকে। সহীহঃ ইবনু মাজাহ (১৪৬)।

জামে' আত-তিরমিজি ৩৮০০

حدثنا أبو مصعب المدني، حدثنا عبد العزيز بن محمد، عن العلاء بن عبد الرحمن، عن أبيه، عن أبي هريرة، رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ أبشر عمار تقتلك الفئة الباغية ‏"‏ ‏.‏ قال أبو عيسى وفي الباب عن أم سلمة وعبد الله بن عمرو وأبي اليسر وحذيفة ‏.‏ قال وهذا حديث حسن صحيح غريب من حديث العلاء بن عبد الرحمن ‏.‏

আবু হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হে 'আম্মার! সুখবর গ্রহণ কর বিদ্রোহী দলটি তোমাকে হত্যা করবে। সহীহঃ সহীহাহ্‌ (৭১০)।

জামে' আত-তিরমিজি ৩৭৯৯

حدثنا القاسم بن دينار الكوفي، حدثنا عبيد الله بن موسى، عن عبد العزيز بن سياه، كوفي عن حبيب بن أبي ثابت، عن عطاء بن يسار، عن عائشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ ما خير عمار بين أمرين إلا اختار أرشدهما ‏"‏ ‏.‏ قال هذا حديث حسن غريب لا نعرفه إلا من هذا الوجه من حديث عبد العزيز بن سياه ‏.‏ وهو شيخ كوفي وقد روى عنه الناس له ابن يقال له يزيد بن عبد العزيز روى عنه يحيى بن آدم ‏.‏

আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখনই আম্মারকে দু'টি বিষয়ের মাঝে একটি গ্রহণের এখতিয়ার দেয়া হয়েছে সে সময় সে প্রত্যেকটির মাঝে সর্বোত্তমটিকে (অপেক্ষাকৃত মজবুতটিকে) এখতিয়ার করেছে। সহীহঃ ইবনু মাজাহ (১৪৮)।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00