জামে' আত-তিরমিজি > (পৃথিবী ও আখিরাতের শান্তি ও হিফাযত আশা করা)

জামে' আত-তিরমিজি ৩৫১২

حدثنا يوسف بن عيسى، حدثنا الفضل بن موسى، حدثنا سلمة بن وردان، عن أنس بن مالك، أن رجلا، جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أى الدعاء أفضل قال ‏"‏ سل ربك العافية والمعافاة في الدنيا والآخرة ‏"‏ ‏.‏ ثم أتاه في اليوم الثاني فقال يا رسول الله أى الدعاء أفضل فقال له مثل ذلك ثم أتاه في اليوم الثالث فقال له مثل ذلك ‏.‏ قال ‏"‏ فإذا أعطيت العافية في الدنيا وأعطيتها في الآخرة فقد أفلحت ‏"‏ ‏.‏ قال هذا حديث حسن غريب من هذا الوجه إنما نعرفه من حديث سلمة بن وردان ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে এসে বলল, হে আল্লাহ্‌র রাসূল! কোন দু’আ সবচেয়ে ভালো? তিনি বললেনঃ তুমি তোমার রবের নিকট দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা কামনা কর। তারপর সে দ্বিতীয় দিন তাঁর নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ! কোন দু’আ সর্বোত্তম? তিনি তাকে আগের মতই উত্তর দেন। তারপর সে তাঁর নিকট তৃতীয় দিন এলে তিনি আগের মতই উত্তর দেন এবং বলেনঃ যদি তুমি দুনিয়াতে শান্তি এবং আখিরাতে নিরাপত্তা লাভ করতে পার তাহলে মনে রেখো তুমি সফলতা লাভ করলে। যঈফ, ইবনু মাজাহ (৩৮৪৮), আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান এবং উপরোক্ত সূত্রে গারীব। আমরা শুধু সালামা ইবনু ওয়ারদানের সূত্রে এ হাদীস জেনেছি।

জামে' আত-তিরমিজি ৩৫১৩

حدثنا قتيبة بن سعيد، حدثنا جعفر بن سليمان الضبعي، عن كهمس بن الحسن، عن عبد الله بن بريدة، عن عائشة، قالت قلت يا رسول الله أرأيت إن علمت أى ليلة ليلة القدر ما أقول فيها قال ‏ "‏ قولي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني ‏"‏ ‏.‏ قال هذا حديث حسن صحيح ‏.‏

আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! যদি আমি “লাইলাতুল ক্বদ্র’’ জানতে পারি তাহলে সে রাতে কি বলব? তিনি বললেনঃতুমি বল হে আল্লাহ! তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মাফ করতেই পছন্দ কর, অতএব তুমি আমাকে মাফ করে দাও”। সহীহ : ইবনু মাজাহ (হা : ৩৮৫০)।

জামে' আত-তিরমিজি ৩৫১৪

حدثنا أحمد بن منيع، حدثنا عبيدة بن حميد، عن يزيد بن أبي زياد، عن عبد الله بن الحارث، عن العباس بن عبد المطلب، قال قلت يا رسول الله علمني شيئا أسأله الله عز وجل ‏.‏ قال ‏"‏ سل الله العافية ‏"‏ ‏.‏ فمكثت أياما ثم جئت فقلت يا رسول الله علمني شيئا أسأله الله ‏.‏ فقال لي ‏"‏ يا عباس يا عم رسول الله سل الله العافية في الدنيا والآخرة ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث صحيح ‏.‏ وعبد الله بن الحارث بن نوفل قد سمع من العباس بن عبد المطلب ‏.

আল-আব্বাস ইবনু ‘আবদিল মুত্তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! এমন কিছু আমাকে শিখিয়ে দিন, যা আল্লাহ তা’আলার নিকট আমি প্রার্থনা করতে পারি। তিনি বললেনঃআল্লাহ তা’আলার নিকট আপনি শান্তি ও হিফাযাত কামনা করুন। কিছু দিন যাওয়ার পর আবার গিয়ে আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! এমন কিছু আমাকে শিখিয়ে দিন যা আমি আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করতে পারি। তিনি আমাকে বললেনঃহে আব্বাস, হে আল্লাহ্‌র রাসূলের চাচা! আল্লাহ তা’আলার নিকট আপনি পৃথিবী ও আখিরাতের শান্তি ও হিফাযাত প্রার্থনা করুন। সহীহ : মিশকাত তাহক্বীক সানী (হাঃ ২৪৯০), সহীহাহ্ (হাঃ ১৫২৩।)

জামে' আত-তিরমিজি > (ভোরে উপনীত হয়ে মানুষ নিজেকে বিক্রয় করে)

জামে' আত-তিরমিজি ৩৫১৫

حدثنا القاسم بن دينار الكوفي، حدثنا إسحاق بن منصور الكوفي، عن إسرائيل، عن عبد الرحمن بن أبي بكر، وهو المليكي عن موسى بن عقبة، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ ما سئل الله شيئا أحب إليه من أن يسأل العافية ‏"‏ ‏.‏ هذا حديث غريب لا نعرفه إلا من حديث عبد الرحمن بن أبي بكر المليكي ‏.‏

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহর নিকট শান্তি ও নিরাপত্তা প্রার্থনার চাইতে অধিক প্রিয় কিছু তার কাছে চাওয়া হয় না। আবূ ঈসা বলেন, এ হাদীসটি গারীব। আমরা শুধুমাত্র আব্দুর রহমান ইবনু আবী বাকার আল-মুলাইকীর সূত্রেই এ হাদীসটি জানতে পেরেছি। যঈফ, মিশকাত (২২৩৯)।

জামে' আত-তিরমিজি ৩৫১৭

حدثنا إسحاق بن منصور، حدثنا حبان بن هلال، حدثنا أبان، هو ابن يزيد العطار حدثنا يحيى، أن زيد بن سلام، حدثه أن أبا سلام حدثه عن أبي مالك الأشعري، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ الوضوء شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملآن أو تملأ ما بين السموات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن صحيح ‏.‏

আবূ মালিক আল-আশ’আরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অযূ ঈমানের অর্ধেক। আলহামদু লিল্লাহ দাঁড়ি পাল্লাকে পূর্ণ করে দেয়। সুবাহানাল্লাহ্ ও আলহামদু লিল্লাহ একসাথে আকাশমন্ডলী ও যামীনের মধ্যবর্তী জায়গা ভর্তি করে দেয়। নামায হলো নূর (জ্যোতি), সাদাক্বহ্ (দান-খাইরাত) হলো (মুক্তির) দলীল এবং ধৈর্য ও সহনশীলতা হলো আলোকবর্তিকা। কুরআন তোমার সপক্ষে অথবা্ বিপক্ষে সনাদ বা সাক্ষ্যস্বরূপ। ভোরে উপনীত হয়ে প্রতিটি মানুষ নিজেকে বিক্রয় করে। (এর মাধ্যমে) সে নিজেকে হয় আযাদ করে অথবা ধ্বংস করে। সহীহ : ইবনু মাজাহ (হাঃ ২৮০), মুসলিম।

জামে' আত-তিরমিজি ৩৫১৬

حدثنا محمد بن بشار، حدثنا إبراهيم بن عمر بن أبي الوزير، حدثنا زنفل بن عبد الله أبو عبد الله، عن ابن أبي مليكة، عن عائشة، عن أبي بكر الصديق، أن النبي صلى الله عليه وسلم كان إذا أراد أمرا قال ‏ "‏ اللهم خر لي واختر لي ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث غريب لا نعرفه إلا من حديث زنفل ‏.‏ وهو ضعيف عند أهل الحديث ويقال له زنفل العرفي وكان سكن عرفات وتفرد بهذا الحديث ولا يتابع عليه ‏.‏

আবু বাকর আস-সিদ্দীক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন কোন কাজের ইচ্ছা করতেন তখন বলতেনঃ “হে আল্লাহ্‌! আমার জন্য কল্যাণ নির্ধারণ করুন এবং আমার কাজে কল্যাণ দান করুন”। যঈফ, যঈফা (১৫১৫), আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। আমরা শুধু যানফালের রিওয়ায়াত হতে এ হাদীস জেনেছি। তিনি হাদীসবিদদের মতে যঈফ। তাকে যানফাল ইবনু আব্দুল্লাহ আল-আরাফীও বলা হয়। কেননা তিনি ‘আরাফাত’ এলাকায় বসবাস করতেন। তিনি এককভাবে এ হাদীস বর্ণনা করেছেন এবং এ হাদীস বর্ণনায় তার কোন পক্ষাবলম্বনকারী নেই।

জামে' আত-তিরমিজি > তাসবীহ, তাহলীল, তাহমীদ ও তাকবীরের ফাযীলাত

জামে' আত-তিরমিজি ৩৫১৮

حدثنا الحسن بن عرفة، حدثنا إسماعيل بن عياش، عن عبد الرحمن بن زياد بن أنعم، عن عبد الله بن يزيد، عن عبد الله بن عمرو، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ التسبيح نصف الميزان والحمد لله يملؤه ولا إله إلا الله ليس لها دون الله حجاب حتى تخلص إليه ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث غريب من هذا الوجه وليس إسناده بالقوي ‏.‏ وعبد الرحمن بن زياد بن أنعم هو الإفريقي وقد ضعفه أحمد بن حنبل ويحيى بن معين وعبد الله بن يزيد هو أبو عبد الرحمن الحبلي ‏.‏

আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অয়াসাল্লাম বলেছেনঃ “তাসবীহ” (সুবহানাল্লাহ) মীযানের (দাঁড়িপাল্লার) অর্ধেক, “আলহামদু লিল্লাহ” মীযানকে পুরো করে দেয় এবং “লা ইলাহা ইল্লাল্লাহ” ও আল্লাহ্‌ তা’আলার মাঝখানে কোন প্রকারের অন্তরায় বা বাধা নেই, এমনকি তা আল্লাহ্‌ তা’আলার নিকট পৌঁছে যায়। যঈফ, মিশকাত, তাহকীক ছানী (২৩১৩), আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান এবং উপরোক্ত সূত্রে গারীব। এর সনদসূত্র তেমন শক্তিশালী নয়।

জামে' আত-তিরমিজি ৩৫১৯

حدثنا هناد، حدثنا أبو الأحوص، عن أبي إسحاق، عن جرى النهدي، عن رجل، من بني سليم قال عدهن رسول الله صلى الله عليه وسلم في يدي أو في يده ‏ "‏ التسبيح نصف الميزان والحمد يملؤه والتكبير يملأ ما بين السماء والأرض والصوم نصف الصبر والطهور نصف الإيمان ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن وقد رواه شعبة وسفيان الثوري عن أبي إسحاق ‏.‏

সুলাইম গোত্রের এক ব্যক্তি থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার হতে অথবা তাঁর হতে এসব বাক্য গুনে গুনে বলেনঃ “তাসবীহ” (সুবহানাল্লাহ) হল মীযানের অর্ধেক, “আলহামদু লিল্লাহ” তাকে পূর্ণ করে দেয় এবং তাকবীর (আল্লাহু আকবার) আকাশ ও যমিনের মধ্যবর্তী জায়গা পরিপূর্ণ করে দেয়। রোযা সবর ও সহিষ্ণুতার অর্ধেক এবং পবিত্রতা ঈমানের অর্ধেক। যঈফ, মিশকাত (২৯৬), তা’লীকুর রাগীব (২/২৪৬), আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান। শুবা ও সুফিয়ান সাওরী এ হাদীস আবূ ইসহাক হতে বর্ণনা করেছেন।

জামে' আত-তিরমিজি > আরাফাতে দুপুরের পর পাঠের দু’আ

জামে' আত-তিরমিজি ৩৫২০

حدثنا محمد بن حاتم المؤدب، حدثنا علي بن ثابت، حدثني قيس بن الربيع، وكان، من بني أسد عن الأغر بن الصباح، عن خليفة بن حصين، عن علي بن أبي طالب، قال أكثر ما دعا به رسول الله صلى الله عليه وسلم عشية عرفة في الموقف ‏ "‏ اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول اللهم لك صلاتي ونسكي ومحياى ومماتي وإليك مآبي ولك رب تراثي اللهم إني أعوذ بك من عذاب القبر ووسوسة الصدر وشتات الأمر اللهم إني أعوذ بك من شر ما تجيء به الريح ‏"‏ ‏.‏ قال هذا حديث غريب من هذا الوجه وليس إسناده بالقوي ‏.

আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরাফাত দিবসে আরাফাতে অবস্থানকালে দুপুরের পর বেশিরভাগ সময় যে দু’আ পাঠ করতেন তা এই যে, “হে আল্লাহ্‌! সকল প্রশংসা তোমার যেভাবে তুমি বলেছ এবং আমরা যা বর্ণনা করি তার চেয়েও বেশি উত্তম। হে আল্লাহ্‌! আমার নামায, আমার ইবাদাত (হাজ্জ ও কুরবানী), আমার জীবন ও আমার মরণ তোমার জন্য। পরিশেষে তোমার দিকেই আমার ফিরে আসা এবং আমার মালিকানা তোমার মালিকানাভুক্ত। হে আল্লাহ্‌! আমি তোমার নিকট সহায়তা চাই কবরের শাস্তি, অন্তরের কুচিন্তা ও কাজ-কর্মের অনিশ্চয়তা হতে। হে আল্লাহ্‌! আমি তোমার নিকট আশ্রয় চাই বায়ু বাহিত ক্ষতি হতেও”। যঈফ, যঈফা (২৯১৮), আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি উক্ত সনদসূত্রে গারীব। এর সনদসূত্র তেমন মজবুত নয়।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00