জামে' আত-তিরমিজি > (সফরকালে দু’আ চাওয়া)
জামে' আত-তিরমিজি ৩৪৪৫
حدثنا موسى بن عبد الرحمن الكندي الكوفي، حدثنا زيد بن حباب، أخبرني أسامة بن زيد، عن سعيد المقبري، عن أبي هريرة، رضى الله عنه أن رجلا، قال يا رسول الله إني أريد أن أسافر فأوصني . قال " عليك بتقوى الله والتكبير على كل شرف " . فلما أن ولى الرجل قال " اللهم اطو له الأرض وهون عليه السفر " . قال هذا حديث حسن .
আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ
এক ব্যক্তি বলল, হে আলাহর রাসুল ! আমি সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, অতএব উপদেশ দিন। তিনি বললেনঃ অবশ্যই তুমি আল্লাহ তা’আলার ভয় (তাক্বওয়া) অবলম্বন করবে এবং প্রতিতি উচ্চ জায়গায় যাওয়ার সময় তাকবীর ধ্বনি দিবে। যখন লোকটি চলে যাচ্ছিল সে সময় রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ হে আল্লাহ ! তার পথের ব্যবধান কমিয়ে দাও এবং তার জন্য সফর সহজতর করে দাও “। হাসানঃ ইবনু মাজাহ (হাঃ ২৭৭১)।

জামে' আত-তিরমিজি > যানবাহনে আরোহণের সময় দু’আ পাঠ করা
জামে' আত-তিরমিজি ৩৪৪৬
حدثنا قتيبة، حدثنا أبو الأحوص، عن أبي إسحاق، عن علي بن ربيعة، قال شهدت عليا أتي بدابة ليركبها فلما وضع رجله في الركاب قال بسم الله ثلاثا فلما استوى على ظهرها قال الحمد لله ثم قال : ( سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين * وإنا إلى ربنا لمنقلبون ) ثم قال الحمد لله ثلاثا والله أكبر ثلاثا سبحانك إني قد ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت . ثم ضحك . فقلت من أى شيء ضحكت يا أمير المؤمنين قال رأيت رسول الله صلى الله عليه وسلم صنع كما صنعت ثم ضحك فقلت من أى شيء ضحكت يا رسول الله قال " إن ربك ليعجب من عبده إذا قال رب اغفر لي ذنوبي إنه لا يغفر الذنوب غيرك " . قال وفي الباب عن ابن عمر رضى الله عنهما . قال هذا حديث حسن صحيح .
আলী ইবনু রাবীআহ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, ‘আলী (রাঃ) এর কাছে আমি উপস্থিত থাকা অবস্থায় তার নিকট আরোহণের জন্য একটি জন্তু আনা হল। তিনি পা দানীতে তার পা রেখে বললেন, “ বিসমিল্লাহ্ “। তারপর তিনি তার পিঠের উপর ঠিকমত বসার পর বললেন ,” আলহামদু লিল্লাহ্ “। তারপর বললেন , “ পবিত্র ও মহান তিনি যিনি একে আমাদের নিয়ন্ত্রনাধীন করেছেন , তা না হলে আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। অবশ্যই আমরা আমাদের পালনকর্তার কাছে ফিরে যাব “ –(সূরা আয-যুখরুখ ১৩—১৪)। এরপর তিনি “ আলহামদু লিল্লাহ “তিনবার ও “ আল্লাহু আকবর “ তিনবার বললেন এবং আরো বললেনঃ তুমি অত্যন্তঃ পবিত্র সত্তা , আমার উপর আমি অত্যাচার করেছি। অতএব তুমি আমাকে মাফ কর , কেননা তুমি ব্যতীত আর কেউ গুনাহ মাফ করতে পারে না।“ তারপর তিনি হাসলেন। আমি প্রশ্ন করলাম , হে আমীরুল মু’মিনীন! আপনি কি কারনে হাসলেন? তিনি বললেন, রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে আমি তা-ই করতে দেখেছি যা আমি করলাম। তারপর তিনি হেসেছিলেন। আমি প্রশ্ন করেছিলাম , হে আল্লাহর রাসুল ! আপনি কি কারনে হাসলেন? তিনি বললেনঃ যখন বান্দা বলে , “হে আল্লাহ ! আমার অপরাধসমুহ ক্ষমা কর। কেননা তুমি ছাড়া অন্য কেউ অপরাধ ক্ষমা করতে পারে না” , সে সময় আল্লাহ তা’আলা তার এ কথায় খুশি হন। সহীহঃ আল-কালিমুত তাইয়্যিব (১৭২/১২৬) , সহীহ আবু দাউদ (হাঃ ২৩৪২)।

জামে' আত-তিরমিজি ৩৪৪৭
حدثنا سويد بن نصر، أخبرنا عبد الله بن المبارك، حدثنا حماد بن سلمة، عن أبي الزبير، عن علي بن عبد الله البارقي، عن ابن عمر، أن النبي صلى الله عليه وسلم كان إذا سافر فركب راحلته كبر ثلاثا ويقول : ( سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين * وإنا إلى ربنا لمنقلبون ) ثم يقول " اللهم إني أسألك في سفري هذا من البر والتقوى ومن العمل ما ترضى اللهم هون علينا المسير واطو عنا بعد الأرض اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل اللهم اصحبنا في سفرنا واخلفنا في أهلنا " . وكان يقول إذا رجع إلى أهله " آيبون إن شاء الله تائبون عابدون لربنا حامدون " . قال أبو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه .
ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সফরে রাওয়ানা হতেন তখন বাহনে আরোহণ করে তিনবার তাকবীর বলতেন এবং আরো বলতেনঃ “অতি পবিত্র ও মহান তিনি যিনি একে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন, তা না হলে আমরা একে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না। অবশ্যই আমরা আমাদের পালনকর্তার কাছে ফিরে যাব”— (সূরা যুখরুফ ১৩-১৪)। তারপর তিনি বলতেনঃ “হে আল্লাহ! আমার এ সফরে আমি তোমার নিকট পুণ্য ও তাকওয়া এবং তোমার পছন্দনীয় কাজ করার তাওফীক প্রার্থনা করি। হে আল্লাহ! আমাদের সফরটি আমাদের জন্য সহজসাধ্য করে দাও এবং আমাদের জন্য পথের ব্যবধান সংকুচিত করে দাও। হে আল্লাহ! সফরে তুমিই আমাদের সঙ্গী এবং আমাদের পরিবার-পরিজনের প্রতিনিধি। হে আল্লাহ! আমাদের এ সফরে তুমি আমাদের বন্ধু এবং আমাদের পরিজনের প্রতিনিধি হয়ে যাও।" তিনি সফর হতে পরিজনের কাছে প্রত্যাবর্তন করে বলতেনঃ “ইনশা আল্লাহ আমরা প্রত্যাবর্তনকারী এবং তাওবাহকারী ও আমাদের রবের ইবাদতকারী ও প্রশংসাকারী”। সহীহঃ সহীহ আবু দাউদ (হাঃ ২৩৩৯), মুসলিম।

জামে' আত-তিরমিজি > মুসাফিরের দু'আ প্রসঙ্গে যা উল্লেখ আছে
জামে' আত-তিরমিজি ৩৪৪৮
حدثنا محمد بن بشار، حدثنا أبو عاصم، حدثنا الحجاج الصواف، عن يحيى بن أبي كثير، عن أبي جعفر، عن أبي هريرة، رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " ثلاث دعوات مستجابات دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده " . حدثنا علي بن حجر، حدثنا إسماعيل بن إبراهيم، عن هشام الدستوائي، عن يحيى بن أبي كثير، بهذا الإسناد نحوه . وزاد فيه مستجابات لا شك فيهن . قال أبو عيسى هذا حديث حسن وأبو جعفر الرازي هذا الذي روى عنه يحيى بن أبي كثير يقال له أبو جعفر المؤذن وقد روى عنه يحيى بن أبي كثير غير حديث ولا نعرف اسمه .
আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তিন লোকের দুআ কুবুল করা হয়। নির্যাতিতের দুআ, মুসাফিরের দুআ এবং সন্তানদের উপর পিতার অভিশাপ। হাসানঃ সহীহাহ (হাঃ ৫৯৮, ১৭৯৭)।

জামে' আত-তিরমিজি > প্রচণ্ড বেগে বায়ু প্রবাহের কালে যে দু'আ পাঠ করবে
জামে' আত-তিরমিজি ৩৪৪৯
حدثنا عبد الرحمن بن الأسود أبو عمرو البصري، حدثنا محمد بن ربيعة، عن ابن جريج، عن عطاء، عن عائشة، رضى الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا رأى الريح قال " اللهم إني أسألك من خيرها وخير ما فيها وخير ما أرسلت به وأعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به " . قال أبو عيسى وفي الباب عن أبى بن كعب رضى الله عنه وهذا حديث حسن .
আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রবল বেগে বায়ু প্রবাহিত হতে দেখলে বলতেনঃ “হে আল্লাহ! তোমার নিকট আমি এ বাতাসের মঙ্গল, এর মাঝে নিহিত মঙ্গল এবং যে মঙ্গলসহ এটা পাঠানো হয়েছে তা প্রার্থনা করি। আর এর ক্ষতিকর দিক, এর মাঝে নিহিত ক্ষতি এবং যে ক্ষতিসহ এটা পাঠানো হয়েছে তা হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি”। সহীহঃ সহীহ হাদীস সিরিজ (হাঃ ২৭৫৭), বুখারী ও মুসলিম।