জামে' আত-তিরমিজি > সূরা আল-আহক্বাফ

জামে' আত-তিরমিজি ৩২৫৭

حدثنا عبد الرحمن بن الأسود أبو عمرو البصري، حدثنا محمد بن ربيعة، عن ابن جريج، عن عطاء، عن عائشة، رضى الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا رأى مخيلة أقبل وأدبر فإذا مطرت سري عنه ‏.‏ قالت فقلت له ‏.‏ فقال ‏"‏ وما أدري لعله كما قال الله تعالى ‏:‏ ‏(‏فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا ‏)‏ ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن ‏.‏

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন আকাশ মেঘাচ্ছন্ন দেখতেন তখন (অস্থির হয়ে) একবার সামনে যেতেন আবার পেছনে যেতেন। তারপর বৃষ্টি বর্ষিত হলে তাঁর অস্থিরতা দূর হত। তিনি (‘আয়িশাহ) বলেন, আমি তাকে এ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেনঃ আমি জানি না, এটা সেই আযাব কিনা যে প্রসঙ্গে আল্লাহ্‌ তা’আলা বলেছেনঃ “তারপর তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখল তখন বলতে লাগল, এ তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দান করবে”- (সূরা আহক্বাফ ২৪) সহীহঃ সহীহাহ (২৭৫৭) বুখারী, মুসলিম।

জামে' আত-তিরমিজি ৩২৫৮

حدثنا علي بن حجر، أخبرنا إسماعيل بن إبراهيم، عن داود، عن الشعبي، عن علقمة، قال قلت لابن مسعود رضى الله عنه هل صحب النبي صلى الله عليه وسلم ليلة الجن منكم أحد قال ما صحبه منا أحد ولكن قد افتقدناه ذات ليلة وهو بمكة فقلنا اغتيل أو استطير ما فعل به فبتنا بشر ليلة بات بها قوم حتى إذا أصبحنا أو كان في وجه الصبح إذا نحن به يجيء من قبل حراء قال فذكروا له الذي كانوا فيه فقال ‏"‏ أتاني داعي الجن فأتيتهم فقرأت عليهم ‏"‏ ‏.‏ فانطلق فأرانا آثارهم وآثار نيرانهم ‏.‏ قال الشعبي وسألوه الزاد وكانوا من جن الجزيرة فقال ‏"‏ كل عظم لم يذكر اسم الله عليه يقع في أيديكم أوفر ما كان لحما وكل بعرة أو روثة علف لدوابكم ‏"‏ ‏.‏ فقال رسول الله صلى الله عليه وسلم ‏"‏ فلا تستنجوا بهما فإنهما زاد إخوانكم من الجن ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن صحيح ‏.

আলক্বামাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি ইবনু মাস’উদ (রাঃ)-কে প্রশ্ন করলাম, জিনের রাতে আপনাদের কেউ কি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথী ছিলেন? তিনি বললেন, আমাদের কেউ তাঁর সঙ্গে ছিল না। তবে তিনি মক্কাতে থাকার সময় এক রাতে আমাদের হতে হারিয়ে গেলেন। আমরা বলাবলি করলাম, তাঁকে হত্যা করা হয়েছে অথবা অপহরণ করা হয়েছে, এরকম কিছু করা হয়েছে। আমরা খুবই অশান্তিতে রাত কাটালাম। তারপর খুব ভোরে হঠাৎ দেখলাম তিনি হেরা পর্বতের দিক হতে আসছেন। রাবী বলেনঃ তাঁর নিকটে সকলে বিগত রাতের অস্থিরতার কথা বর্ণনা করলে তিনি বললেনঃ আমার নিকট জিনদের এক প্রতিনিধি এসেছিল। আমি তাদের কাছে গিয়ে কুরআন পাঠ করেছি। তারপর তিনি এগিয়ে গিয়ে তাদের বিভিন্ন প্রমাণ ও আগুনের চিহ্ন দেখান। শা’বী (রহঃ) বলেনঃ জিনেরা তার নিকটে তাদের খাবার চাইল। তারা ছিল কোন এক উপদ্বীপের অধিবাসী। তিনি তাদের বলেন, যে সব হাড়ে আল্লাহ্‌ তা’আলার নাম নেয়া হয়েছে সেগুলো তোমাদের হাতে আসার সাথে সাথে গোশত পূর্ণ হয়ে যাবে, যেমন পূর্বে তা গোশতে পূর্ণ ছিল। আর সব রকমের বিষ্ঠা ও গোবর তোমাদের পশুর খাদ্য। তারপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (আমাদেরকে) বললেনঃ তোমরা এগুলো ঢিলা হিসেবে ব্যবহার করবে না। কেননা এগুলো তোমাদের ভাই জিনদের খাদ্য। যে হাড়ে “আল্লাহর নাম নেয়া হয়েছে” এবং “তোমাদের পশুর খাদ্য” এই শব্দ ব্যতীত হাদীসটি সহীহ। যঈফাহ (১০৩৮)

জামে' আত-তিরমিজি > সূরা মুহাম্মাদ

জামে' আত-তিরমিজি ৩২৫৯

حدثنا عبد بن حميد، حدثنا عبد الرزاق، أخبرنا معمر، عن الزهري، عن أبي سلمة، عن أبي هريرة، رضى الله عنه ‏:‏ ‏(‏واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات ‏)‏ فقال النبي صلى الله عليه وسلم ‏"‏ إني لأستغفر الله في اليوم سبعين مرة ‏"‏ ‏.‏ قال هذا حديث حسن صحيح ‏.‏ - ويروى عن أبي هريرة أيضا عن النبي صلى الله عليه وسلم قال ‏"‏ إني لأستغفر الله في اليوم مائة مرة ‏"‏ ‏.‏ وقد روي من غير وجه عن النبي صلى الله عليه وسلم ‏"‏ إني لأستغفر الله في اليوم مائة مرة ‏"‏ ‏.‏ ورواه محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة ‏.

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

“তোমার দোষের জন্য এবং ঈমানদার নারী-পুরুষদের জন্য তুমি ক্ষমা চাও” – (সূরা মুহাম্মাদ ১৯)। উক্ত আয়াত প্রসঙ্গে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আমি আল্লাহ্‌ তা’আলার নিকট প্রতিদিন সত্তরবার ক্ষমা প্রার্থনা করি। সহীহঃ বুখারী (৬৩০৭), তাতে আছে সত্তর বারেরও বেশী ক্ষমা প্রার্থনা করি

জামে' আত-তিরমিজি ৩২৬০

حدثنا عبد بن حميد، حدثنا عبد الرزاق، أخبرنا شيخ، من أهل المدينة عن العلاء بن عبد الرحمن، عن أبيه، عن أبي هريرة، قال تلا رسول الله صلى الله عليه وسلم يوما هذه الآية ‏:‏ ‏(‏وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم ‏)‏ قالوا ومن يستبدل بنا قال فضرب رسول الله صلى الله عليه وسلم على منكب سلمان ثم قال ‏"‏ هذا وقومه هذا وقومه ‏"‏ ‏.‏ قال هذا حديث غريب في إسناده مقال ‏.‏ وقد روى عبد الله بن جعفر أيضا هذا الحديث عن العلاء بن عبد الرحمن ‏.

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ আয়াতটি তিলাওয়াত করেন (অনুবাদ) “যদি তোমরা বিমুখ হও, তাহলে তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করবেন। তারপর তারা তোমাদের মত হবে না” – (সূরা মুহাম্মাদ ৩৮)। উপস্থিত সাহাবীগণ প্রশ্ন করেন, কোন লোকদেরকে আমাদের স্থলবর্তী করা হবে? বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালমান (রাঃ) –এর কাঁধে ঝাঁকুনি দিয়ে বলেনঃ এ লোক ও তার জাতি, এ লোক ও তার জাতি। সহীহঃ সহীহাহ ২য় সংস্করণ (১০১৭)

জামে' আত-তিরমিজি ৩২৬১

حدثنا علي بن حجر، أنبأنا إسماعيل بن جعفر، حدثنا عبد الله بن جعفر بن نجيح، عن العلاء بن عبد الرحمن، عن أبيه، عن أبي هريرة، أنه قال قال ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله من هؤلاء الذين ذكر الله إن تولينا استبدلوا بنا ثم لم يكونوا أمثالنا قال وكان سلمان بجنب رسول الله صلى الله عليه وسلم قال فضرب رسول الله صلى الله عليه وسلم فخذ سلمان قال ‏ "‏ هذا وأصحابه والذي نفسي بيده لو كان الإيمان منوطا بالثريا لتناوله رجال من فارس ‏"‏ ‏.‏ قال أبو عيسى وعبد الله بن جعفر بن نجيح هو والد علي بن المديني وقد روى علي بن حجر عن عبد الله بن جعفر الكثير ‏.‏ وحدثنا علي بهذا الحديث عن إسماعيل بن جعفر عن عبد الله بن جعفر ‏.

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে কয়েকজন সাহাবী প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ্‌ তা’আলা যে বলেছেন, যদি আমরা বিমুখ হই তবে আমাদের বাদে অন্যদেরকে প্রতিষ্ঠিত করা হবে, তারপর তারা আমাদের ন্যায় হবে না, সেসব ব্যক্তি কারা? বর্ণনাকারী বলেন, সালমান ফারসী (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটেই ছিলেন। সালমান (রাঃ) এর উরুতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মৃদু আঘাত করে বলেন, ইনি ও তার সাথীরা। সেই সত্তার ক্বসম, যার হাতে আমার প্রাণ! ঈমান যদি সুরাইয়াহ নক্ষত্রের সাথেও ঝুলন্ত থাকত, তবুও পারস্যের কিছু ব্যক্তি তা নিয়ে আসত। সহীহঃ প্রাগুপ্ত, বুখারী ও মুসলিমে হাদীসের শেষ অংশ বর্ণিত হয়েছে।

জামে' আত-তিরমিজি > সূরা আল-ফাতহ

জামে' আত-তিরমিজি ৩২৬৫

حدثنا الحسن بن قزعة البصري، حدثنا سفيان بن حبيب، عن شعبة، عن ثوير، عن أبيه، عن الطفيل بن أبى بن كعب، عن أبيه، عن النبي صلى الله عليه وسلم ‏:‏ ‏(‏ وألزمهم كلمة التقوى ‏)‏ قال لا إله إلا الله ‏.‏ قال هذا حديث غريب لا نعرفه مرفوعا إلا من حديث الحسن بن قزعة قال وسألت أبا زرعة عن هذا الحديث فلم يعرفه مرفوعا إلا من هذا الوجه ‏.‏

উবাই ইবনু ক্বা’ব (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহ্‌ তা’আলার বাণী (অনুবাদ) “তিনি তাদেরকে তাক্বওয়ার বাক্যে সুদৃঢ় করলেন” – (সূরা ফাতহ ২৬) প্রসঙ্গে বলেনঃ এ বাক্যের অর্থ হল, কালিমা “লা-ইলা-হা ইল্লাল্লাহ”।

জামে' আত-তিরমিজি ৩২৬৪

حدثنا عبد بن حميد، حدثني سليمان بن حرب، حدثنا حماد بن سلمة، عن ثابت، عن أنس، أن ثمانين، هبطوا على رسول الله صلى الله عليه وسلم وأصحابه من جبل التنعيم عند صلاة الصبح وهم يريدون أن يقتلوه فأخذوا أخذا فأعتقهم رسول الله صلى الله عليه وسلم فأنزل الله ‏:‏ ‏(‏ هو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ‏)‏ الآية ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن صحيح ‏.

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

একদা আশিজন কাফির ফাজরের সময় ‘তান’ঈম পাহাড় হতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণকে হত্যা করার উদ্দেশে নেমে আসে। তারা সকলেই গ্রেপ্তার হয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে ছেড়ে দিলেন। তখন আল্লাহ তা’আলা এ আয়াত অবতীর্ণ করেন (অনুবাদ) “তিনি সেই সত্তা যিনি (মক্কা উপত্যকায় তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর) তাদের হাত তোমাদের হতে এবং তোমাদের হাত তাদের হতে নিবারিত করেছেন। তোমরা যা কিছু কর আল্লাহ্‌ তা’আলা তা দেখেন” –(সূরা ফাতহ ২৪) সহীহঃ সহীহ আবু দাঊদ (২৪০৮), মুসলিম।

জামে' আত-তিরমিজি ৩২৬২

حدثنا محمد بن بشار، حدثنا محمد بن خالد بن عثمة، حدثنا مالك بن أنس، عن زيد بن أسلم، عن أبيه، قال سمعت عمر بن الخطاب، رضى الله عنه يقول كنا مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره فكلمت رسول الله صلى الله عليه وسلم فسكت ثم كلمته فسكت ثم كلمته فسكت فحركت راحلتي فتنحيت وقلت ثكلتك أمك يا ابن الخطاب نزرت رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات كل ذلك لا يكلمك ما أخلقك أن ينزل فيك قرآن قال فما نشبت أن سمعت صارخا يصرخ بي قال فجئت رسول الله صلى الله عليه وسلم فقال ‏"‏ يا ابن الخطاب لقد أنزل على هذه الليلة سورة ما أحب أن لي بها ما طلعت عليه الشمس ‏:‏ ‏(‏إنا فتحنا لك فتحا مبينا ‏)‏ ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن صحيح غريب ورواه بعضهم عن مالك مرسلا ‏.‏

‘উমার ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্নিতঃ

এক সফরে আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ছিলাম। আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট কিছু বললে তিনি নির্বাক থাকেন। আমি আমার কথার পুনরাবৃত্তি করলে তিনি এবারও নীরব রইলেন। আমি আমার কথা পুনর্ব্যক্ত করলে তিনি এবারও নীরব থাকেন। অতএব আমি আমার জন্তুজান হাঁকিয়ে একপাশে চলে গেলাম এবং মনে মনে বললেম, হে খাত্তাবের পুত্র! তোমার মা তোমাকে হারাক। তুমি তিন তিনবার রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করে বিরক্ত করলে, অথচ একবারও তিনি কথা বলেননি। এখন তোমার প্রসঙ্গে কুরআনের আয়াত অবতীর্ণ হওয়ার উপক্রম হয়েছে। তিনি বলেন, মুহূর্তকাল অতিবাহিত না হতেই আমি শুনতে পেলাম, কে যেন চিৎকার করে আমাকে ডাকছে। অতএব আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এলাম। তিনি বললেনঃ হে ইবনুল খাত্তাব! আজ রাতে আমার উপর এমন একটি সূরা অবতীর্ণ হয়েছে, যার পরিবর্তে সারা জগতের সকল কিছু আমাকে দেয়া হলেও আমি তা পছন্দ করব না। সেই সূরাটি হল (অনুবাদ) “নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়” – (সূরা ফাতহ ১) সনদ সহীহ, বুখারী (৪৮৩৭)

জামে' আত-তিরমিজি ৩২৬৩

حدثنا عبد بن حميد، حدثنا عبد الرزاق، عن معمر، عن قتادة، عن أنس، رضى الله عنه قال أنزلت على النبي صلى الله عليه وسلم ‏:‏ ‏(‏ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ‏)‏ مرجعه من الحديبية فقال النبي صلى الله عليه وسلم ‏"‏ لقد أنزلت على آية أحب إلى مما على الأرض ثم قرأها النبي صلى الله عليه وسلم عليهم فقالوا هنيئا مريئا يا نبي الله قد بين الله لك ماذا يفعل بك فماذا يفعل بنا فنزلت عليه ‏:‏ ‏(‏ ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار ‏)‏ حتى بلغ ‏:‏ ‏(‏فوزا عظيما ‏)‏ قال هذا حديث حسن صحيح وفيه عن مجمع بن جارية ‏.‏

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, হুদাইবিয়া হতে প্রত্যাবর্তনের সময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর উপর আয়াত অবতীর্ণ হয়ঃ “যেন আল্লাহ্‌ তা’আলা তোমার অতীত ও ভবিষ্যৎ ভুলসমূহ মাফ করেন” – (সূরা আল ফাতহ, ২), তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমার উপর এমন একটি আয়াত অবতীর্ণ হয়েছে যা আমার নিকটে দুনিয়ার সবকিছু হতে প্রিয়। তারপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাহাবীগণের সামনে আয়াতটি তিলাওয়াত করলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল! মুবারাকবাদ! এটি আপনার জন্য অভিনন্দন। আপনার সাথে কেমন আচরণ করা হবে, তাতো আল্লাহ্‌ তা’আলা স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আমাদের সাথে কেমন ব্যবহার করা হবে? তখন তার উপর এ আয়াত অবতীর্ণ হয়ঃ “তা এজন্য যে, তিনি ঈমানদার পুরুষ ও মহিলাদের জান্নাতে দাখিল করাবেন, যার নিম্নদেশে প্রবাহিত হয় নহরসমূহ। সেখানে তারা অনন্তকাল থাকবে এবং তিনি তাদের পাপসমূহ মার্জনা করবেন। এটাই আল্লাহ্‌ তা’আলার সমীপে মহা সাফল্য।” (সূরা আল-ফাতহ ২) সনদ সহীহ, বুখারী (৪৭১২) আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মুবারাকবাদ .... এই অংশটুকু মুরসাল, মুসলিম (৫/১৭৬) আনাস হতে ঐ অতিরিক্ত অংশ ব্যতীত, তা শাজ।

জামে' আত-তিরমিজি > সূরা আল-হুজুরাত

জামে' আত-তিরমিজি ৩২৬৭

حدثنا أبو عمار الحسين بن حريث، حدثنا الفضل بن موسى، عن الحسين بن واقد، عن أبي إسحاق، عن البراء بن عازب، في قوله ‏:‏ ‏(‏ إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ‏)‏ قال فقام رجل فقال يا رسول الله إن حمدي زين وإن ذمي شين فقال النبي صلى الله عليه وسلم ‏"‏ ذاك الله تعالى ‏"‏ ‏.‏ قال هذا حديث حسن غريب ‏.‏

আল-বারাআ ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

“যারা আপনাকে উচ্চস্বরে ঘরের বাইরে হতে ডাকে, তাদের বেশির ভাগই নির্বোধ”-(সুরা ফাতহ)। বর্ণনাকারী বলেন, জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসুল! আমার প্রসঙ্গে প্রশংসা হল সৌন্দর্য এবং আমার প্রসঙ্গে নিন্দা হল অপমান। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এ মর্যাদা শুধুমাত্র মহান আল্লাহ তা’আলার।

জামে' আত-তিরমিজি ৩২৬৮

حدثنا عبد الله بن إسحاق الجوهري البصري، حدثنا أبو زيد، عن شعبة، عن داود بن أبي هند، قال سمعت الشعبي، يحدث عن أبي جبيرة بن الضحاك، قال كان الرجل منا يكون له الاسمين والثلاثة فيدعى ببعضها فعسى أن يكره قال فنزلت هذه الآية ‏(‏ ولا تنابزوا بالألقاب ‏)‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن صحيح ‏.‏ أبو جبيرة هو أخو ثابت بن الضحاك بن خليفة أنصاري وأبو زيد سعيد بن الربيع صاحب الهروي بصري ثقة ‏.‏

আবূ জুবাইরাহ ইবনুয যাহহাক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমাদের কারো কারো দু’তিনটি নাম থাকতো। কোন কোন নামে সম্বোধন করা তাদের কাছে মন্দ লাগত। এ প্রসঙ্গেই এ আয়াতটি অবতীর্ণ হয় (অনুবাদ)ঃ “তোমরা একে অন্যকে মন্দ নামে সম্বোধন করো না ......”-( সুরা ফাতহ)। সহীহঃ ইবনু মাজাহ (৩৭৪১)

জামে' আত-তিরমিজি ৩২৭০

حدثنا علي بن حجر، أخبرنا عبد الله بن جعفر، حدثنا عبد الله بن دينار، عن ابن عمر، أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم فتح مكة فقال ‏"‏ يا أيها الناس إن الله قد أذهب عنكم عبية الجاهلية وتعاظمها بآبائها فالناس رجلان رجل بر تقي كريم على الله وفاجر شقي هين على الله والناس بنو آدم وخلق الله آدم من تراب ‏"‏ ‏.‏ قال الله ‏:‏ ‏(‏ يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير ‏)‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث غريب لا نعرفه من حديث عبد الله بن دينار عن ابن عمر إلا من هذا الوجه ‏.‏ وعبد الله بن جعفر يضعف ضعفه يحيى بن معين وغيره وعبد الله بن جعفر هو والد علي بن المديني ‏.‏ قال وفي الباب عن أبي هريرة وعبد الله بن عباس ‏.‏

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন এবং বলেনঃ হে জনমন্ডলী! তোমাদের হতে আল্লাহ তা’আলা জাহিলিয়াত যুগের দম্ভ ও অহংকার এবং পূর্বপুরুষের গৌরবগাথা বাতিল করেছেন। এখন মানুষ দুই অংশে বিভক্তঃ এক দল মানুষ নেককার, পরহেজগার, আল্লাহ তা’আলার নিকট প্রিয় ও সম্মানিত এবং অন্য দল পাপিষ্ঠ, দুর্ভাগা, আল্লাহ তা’আলার নিকট অত্যন্ত নিকৃষ্ট, নিচু ও ঘৃণিত। সকল মানুষই আদমের সন্তান। আল্লাহ তা’আলা আদম (আঃ)- কে মাটি দিয়ে তৈরী করেছেন। মহান আল্লাহ তা’আলা বলেছেনঃ “হে লোক সকল! তোমাদেরকে আমি একজন পুরুষ ও একজন নারী হতে তৈরী করেছি, তারপর বিভিন্ন বংশ ও গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি, তোমরা যাতে একে অন্যকে চিনতে পার। যে লোক তোমাদের মাঝে বেশি পরহেজগার সেই আল্লাহ তা’আলার নিকট বেশি মর্যাদার অধিকারী। আল্লাহ তা’আলা সবকিছু সম্পর্কে জ্ঞাত, সব খবর রাখেন”-(সুরা ফাতহ ১৩)। সহীহঃ সহীহাহ (হাঃ ২৭০০)

জামে' আত-তিরমিজি ৩২৬৬

حدثنا محمد بن المثنى، حدثنا مؤمل بن إسماعيل، حدثنا نافع بن عمر بن جميل الجمحي، حدثني ابن أبي مليكة، حدثني عبد الله بن الزبير، أن الأقرع بن حابس، قدم على النبي صلى الله عليه وسلم فقال أبو بكر يا رسول الله استعمله على قومه ‏.‏ فقال عمر لا تستعمله يا رسول الله ‏.‏ فتكلما عند النبي صلى الله عليه وسلم حتى ارتفعت أصواتهما فقال أبو بكر لعمر ما أردت إلا خلافي ‏.‏ فقال عمر ما أردت خلافك قال فنزلت هذه الآية ‏:‏ ‏(‏ يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ‏)‏ فكان عمر بن الخطاب بعد ذلك إذا تكلم عند النبي صلى الله عليه وسلم لم يسمع كلامه حتى يستفهمه ‏.‏ قال وما ذكر ابن الزبير جده يعني أبا بكر ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن غريب ‏.‏ وقد روى بعضهم عن ابن أبي مليكة مرسل ولم يذكر فيه عن عبد الله بن الزبير ‏.

আবদুল্লাহ ইবনুয যুবাইর (রাঃ) থেকে বর্নিতঃ

আল-আক্বরা ইবনু হাবিস রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এলে আবূ বাকর (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! তাঁকে তার গোত্রের কর্মকর্তা নিয়োগ করুন। ‘উমার (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! তাকে কর্মচারীর পদে নিয়োগ করবেন না। তারা পরস্পরে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সম্মুখে বিষয়টি নিয়ে বিতর্কে লিপ্ত হন এবং তাদের কন্ঠস্বর চরমে পৌঁছে। আবূ বাকর (রাঃ) ‘উমার (রাঃ)–কে বললেন, আমার বিরোধিতা করাই আপনার একমাত্র লক্ষ্য। ‘উমার (রাঃ) বলেন, আমার লক্ষ্য আপনার বিরোধিতা করা নয়। বর্ণনাকারী বলেন, এ আয়াতটি তখন অবতীর্ণ হয় (অনুবাদ) “হে ঈমানদারগণ! নাবীর কণ্ঠস্বরের উপর তোমরা নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না” –(সূরা হুজুরাত ২)। বর্ণনাকারী বলেন, তারপর হতে ‘উমার (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে কথা বললে তার কথা শুনা যেত না, এমনকি তা বুঝার জন্য আবার ব্যাখ্যা চাওয়ার প্রয়োজন হত। সহীহঃ বুখারী (হাঃ ৪৮৪৫, ৪৮৪৭)।

জামে' আত-তিরমিজি ৩২৬৯

حدثنا عبد بن حميد، حدثنا عثمان بن عمر، عن المستمر بن الريان، عن أبي نضرة، قال قرأ أبو سعيد الخدري ‏:‏ ‏(‏ واعلموا أن فيكم، رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ‏)‏ قال هذا نبيكم صلى الله عليه وسلم يوحى إليه وخيار أئمتكم لو أطاعهم في كثير من الأمر لعنتوا فكيف بكم اليوم قال أبو عيسى هذا حديث حسن صحيح غريب ‏.‏ قال علي بن المديني سألت يحيى بن سعيد القطان عن المستمر بن الريان فقال ثقة ‏.‏

আবূ নাযরাহ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আবূ সা’ঈদ আল-খুদরী (রাঃ) তিলাওয়াত করেন (অনুবাদ) : “তোমরা জেনে রাখ যে, আল্লাহর রাসুল তোমাদের মাঝে আছেন। তিনি অনেক বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই ব্যথিত হতে, কিন্তু তোমাদের কাছে আল্লাহ তা’আলা ঈমানকে প্রিয় করেছেন এবং তাঁকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন......... ” –(সূরা ফাতহ ৭)। তারপর তিনি বলেন, ইনিই তোমাদের নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), তাঁর কাছে ওহী পাঠানো হয় এবং তিনি হচ্ছেন তোমাদের সবচেয়ে উত্তম নেতা। রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বহু বিষয়ে তাদের কথা শুনলে তারাই সমস্যায় পড়ে যেতেন। অতএব যদি আজকাল তোমাদের কথা শুনা হয় তাহলে কি পরিস্থিতি হবে! হাদীসটির সানাদ সহীহ।

জামে' আত-তিরমিজি ৩২৭১

حدثنا الفضل بن سهل الأعرج البغدادي، وغير، واحد، قالوا حدثنا يونس بن محمد، عن سلام بن أبي مطيع، عن قتادة، عن الحسن، عن سمرة بن جندب، عن النبي صلى الله عليه وسلم قال ‏ "‏ الحسب المال والكرم التقوى ‏"‏ ‏.‏ قال أبو عيسى هذا حديث حسن صحيح غريب من حديث سمرة ‏.‏ لا نعرفه إلا من هذا الوجه من حديث سلام بن أبي مطيع وهو ثقة ‏.‏

সামুরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ধন-সম্পদ হল আভিজাত্যের প্রতীক এবং পরহেজগারী হল সম্মান ও মর্যাদার প্রতীক। সহীহঃ ইরওয়াহ (হাঃ ১৮৭০)।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00