জামে' আত-তিরমিজি > হুবারার গোশত খাওয়া

জামে' আত-তিরমিজি ১৮২৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ جُلُودِ السِّبَاعِ ‏.‏

ইবরাহীম ইবনু উমার ইবনু সাফীনা (রাঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে থেকে বর্নিতঃ

সাফীনা (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সাথে হুবারার গোশত খেয়েছি। যঈফ, ইরওয়া (২৫০০)। আবূ ঈসা বলেছেন, এ হাদীসটি গারীব। আমরা শুধু উল্লেখিত সনদসূত্রেই উক্ত হাদীস জেনেছি। ইবনু আবূ ফুদাইক (রহঃ) ইবরাহীম (বুরাইদ ইবনু উমার ইবনু সাফীনাহ বলেও কথিত) ইবনু উমার ইবনু সাফীনার সূত্রে হাদীস বর্ণনা করেছেন।


জামে' আত-তিরমিজি > ভুনা গোশত (কাবাব) খাওয়া

জামে' আত-তিরমিজি ১৮২৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، أَنَّهُ كَرِهَ جُلُودَ السِّبَاعِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَلاَ نَعْلَمُ أَحَدًا قَالَ عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، غَيْرَ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ ‏.‏

উম্মু সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি (ছাগলের) পাঁজরের ভুনা গোশত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে রাখলেন। তিনি তা হতে খেলেন, তারপর নামাযে দাঁড়িয়ে গেলেন কিন্তু (আবার) ওযূ করেননি। সহীহ্‌, মুখতাসার শামা-ইল (১৩৮)


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية