জামে' আত-তিরমিজি > মহিলাদের দোপাট্টা, চাদর ইত্যাদিতে নামায আদায় করা মাকরূহ
জামে' আত-তিরমিজি ৬০০
حدثنا محمد بن عبد الأعلى، حدثنا خالد بن الحارث، عن أشعث، وهو ابن عبد الملك عن محمد بن سيرين، عن عبد الله بن شقيق، عن عائشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم لا يصلي في لحف نسائه . قال أبو عيسى هذا حديث حسن صحيح . وقد روي عن النبي صلى الله عليه وسلم رخصة في ذلك .
আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বিবিদের ওড়না, চাদর ইত্যাদিতে নামায আদায় করতেন না। -সহীহ্। আবূ দাঊদ- (৩৯১)।

জামে' আত-তিরমিজি > নফল নামাযরত অবস্থায় হাঁটা এবং কোন কাজ করা
জামে' আত-তিরমিজি ৬০১
حدثنا أبو سلمة، يحيى بن خلف حدثنا بشر بن المفضل، عن برد بن سنان، عن الزهري، عن عروة، عن عائشة، قالت جئت ورسول الله صلى الله عليه وسلم يصلي في البيت والباب عليه مغلق فمشى حتى فتح لي ثم رجع إلى مكانه . ووصفت الباب في القبلة . قال أبو عيسى هذا حديث حسن غريب .
আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি (যখন) আসলাম রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (তখন) নামায আদায় করছিলেন। এ সময় ভিতর হতে ঘরের দরজা আটকানো ছিল। তিনি (নামাযরত অবস্থায়) হেঁটে এসে আমার জন্য দরজা খুলে দিলেন। তারপর তিনি নিজের জায়গায় ফিরে আসলেন। দরজাটি কিবলার দিকে ছিল। -হাসান। সহীহ্ আবূ দাঊদ- (৮৫৫), মিশকাত- (১০০৫), আল-ইরওয়া- (৩৮৬)।

জামে' আত-তিরমিজি > এক রাক‘আতে দুটি সূরা পাঠ করা
জামে' আত-তিরমিজি ৬০২
حدثنا محمود بن غيلان، حدثنا أبو داود، قال أنبأنا شعبة، عن الأعمش، قال سمعت أبا وائل، قال سأل رجل عبد الله عن هذا الحرف (غير آسن) أو ياسن قال كل القرآن قرأت غير هذا الحرف قال نعم . قال إن قوما يقرءونه ينثرونه نثر الدقل لا يجاوز تراقيهم إني لأعرف السور النظائر التي كان رسول الله صلى الله عليه وسلم يقرن بينهن . قال فأمرنا علقمة فسأله فقال عشرون سورة من المفصل كان النبي صلى الله عليه وسلم يقرن بين كل سورتين في ركعة . قال أبو عيسى هذا حديث حسن صحيح .
আ‘মাশ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি আবূ ওয়ায়িলকে বলতে শুনেছি, এক ব্যক্তি ‘আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) -কে (সূরা মুহাম্মাদের) একটি শব্দ প্রসঙ্গে প্রশ্ন করল, এটা কি ‘গাইর আসিনিন’ হবে না ‘গাইরু ইয়াসিনিন’ হবে? তিনি বললেন, এটা ছাড়া তুমি কি সমগ্র কুরআন পাঠ করে নিয়েছ? সে বললঃ হ্যাঁ। তিনি বললেন, একদল লোক কুরআন পাঠ করে এবং তারা এটাকে ঝাড়ে নিম্নমানের খেজুর ঝাড়ার মত। তাদের (কুরআন) পাঠ তাদের কণ্ঠনালীর উপরে উঠে না। আমি দুই দুইটি সাদৃশ্যপূর্ণ সূরা সম্পর্কে জানি যেগুলো রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একত্রে মিলিয়ে পাঠ করতেন। রাবী বলেন, আমরা আলকামা (রহঃ) -কে প্রশ্ন করতে বললে তিনি ‘আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) -কে প্রশ্ন করলেন। তিনি বললেন, মুফাসসাল সূরাগুলোর মধ্যে এমন বিশটি সূরা রয়েছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যেগুলোর দুই দুইটিকে পরস্পরের সাথে মিলিয়ে প্রতি রাক‘আতে পাঠ করতেন (অর্থাৎ এক এক রাক‘আতে দুটি করে সূরা পাঠ করতেন)। -সহীহ্। সহীহ্ আবূ দাঊদ- (১২৬২), সিফাতুস সালাত, বুখারী ও মুসলিম।

জামে' আত-তিরমিজি > পায়ে হেঁটে মসজিদে যাওয়ার ফযিলত এবং প্রতিটি পদক্ষেপের পুরস্কার
জামে' আত-তিরমিজি ৬০৩
حدثنا محمود بن غيلان، حدثنا أبو داود، قال أنبأنا شعبة، عن الأعمش، سمع ذكوان، عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " إذا توضأ الرجل فأحسن الوضوء ثم خرج إلى الصلاة لا يخرجه أو قال لا ينهزه إلا إياها لم يخط خطوة إلا رفعه الله بها درجة أو حط عنه بها خطيئة " . قال أبو عيسى هذا حديث حسن صحيح .
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কোন ব্যক্তি সুন্দরভাবে ওযূ করল তারপর নামাযের উদ্দেশ্যে রাওয়ানা হল। একমাত্র নামাযই তাকে (ঘর হতে) বের করল অথবা নামাযই তাকে উঠিয়েছে, এ অবস্থায় তার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তা‘আলা তার একগুণ মর্যাদা বৃদ্ধি করে দিবেন অথবা একটি করে গুনাহ মাফ করে দিবেন। -সহীহ্। ইবনু মাজাহ- (৭৭৪), বুখারী ও মুসলিম।