সুনান নাসাঈ > উত্তমরূপে যবেহ করা

সুনান নাসাঈ ৪৪১২

أخبرنا الحسين بن حريث أبو عمار قال: أنبأنا جرير، عن منصور، عن خالد الحذاء، عن أبي قلابة، عن أبي الأشعث الصنعاني، عن شداد بن أوس قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إن الله كتب الإحسان على كل شيء، فإذا قتلتم فأحسنوا القتلة، وإذا ذبحتم فأحسنوا الذبح، وليحد أحدكم شفرته، وليرح ذبيحته»

শাদ্দাদ ইব্‌ন আউস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: আল্লাহ্ তা’য়ালা সকল বস্তুর উপর সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। অতএব যখন তোমরা হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন যবেহ করবে, তখনও উত্তম পন্থায় যবেহ করবে। আর তোমাদের প্রত্যেকেরই ছুরিতে ধার দিয়ে নেওয়া উচিত এবং যবেহকৃত জন্তুকে ঠান্ডা হতে দেওয়া উচিত।

সুনান নাসাঈ ৪৪১৩

أخبرنا محمد بن رافع قال: حدثنا عبد الرزاق قال: أنبأنا معمر، عن أيوب، عن أبي قلابة، عن أبي الأشعث، عن شداد بن أوس قال: سمعت من النبي صلى الله عليه وسلم اثنتين فقال: «إن الله عز وجل كتب الإحسان على كل شيء، فإذا قتلتم فأحسنوا القتلة، وإذا ذبحتم فأحسنوا الذبح، وليحد أحدكم شفرته، ثم ليرح ذبيحته»

শাদ্দাদ ইবনে আউস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)– কে দুটি কথা বলতে শুনেছি: আল্লাহ্ তা’আলা প্রত্যেক বস্তুর উপরই সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। সুতরাং যখন তোমরা কাউকে হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন যবেহ করবে, তখন উত্তম পন্থায় যবেহ করবে। তোমাদের প্রত্যেকেই ছুরিতে ধার দিয়ে নিবে এবং যবেহকৃত পশুকে ঠান্ডা হতে দেবে।

সুনান নাসাঈ ৪৪১৪

أخبرنا محمد بن عبد الله بن بزيع قال: حدثنا يزيد وهو ابن زريع قال: حدثنا خالد، ح وأنبأنا عبد الله بن محمد بن عبد الرحمن قال: حدثنا غندر، عن شعبة، عن خالد، عن أبي قلابة، عن أبي الأشعث، عن شداد بن أوس قال: ثنتان حفظتهما من رسول الله صلى الله عليه وسلم: «إن الله عز وجل كتب الإحسان على كل شيء، فإذا قتلتم فأحسنوا القتلة، وإذا ذبحتم فأحسنوا الذبحة، ليحد أحدكم شفرته، وليرح ذبيحته»

শাদ্দাদ ইবনে আউস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে দু’টি কথা মুখস্থ রেখেছি: আল্লাহ্ তা’আলা প্রত্যেক বস্তুর উপরেই সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। সুতরাং যখন তোমরা কাউকে হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন যবেহ করবে, তখন উত্তম পন্থায় যবেহ করবে এবং তোমাদের প্রত্যেকেই ছুরিতে ধার দিয়ে নিবে, যবেহকৃত পশুকে ঠান্ডা হতে দেবে।

সুনান নাসাঈ > কুরবানীর জন্তুর ঘাড়ে পা রাখা

সুনান নাসাঈ ৪৪১৫

أخبرنا إسماعيل بن مسعود قال: حدثنا خالد، عن شعبة، أخبرني قتادة قال: سمعت أنسا قال: «ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين، يكبر ويسمي، ولقد رأيته يذبحهما بيده، واضعا على صفاحهما قدمه»، قلت: أنت سمعته منه؟ قال: نعم

কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’টি শিংওয়ালা সাদা-কালো রঙের ভেড়া কুরবানী করলেন। তিনি ’বিসমিল্লাহ্’ ও ‘আল্লাহু আকবর’ বলে যবেহ করেন। আমি দেখেছি তিনি তা নিজ হাতে যবেহ করছেন তার ঘাড়ের উপর তাঁর পা মুবারক স্থাপন করে। আমি বললাম: আপনি কি এটা তাঁর থেকে শুনেছেন? তিনি বললেন: হ্যাঁ।

সুনান নাসাঈ > কুরবানী করাকালে আল্লাহর নাম উচ্চারণ করা

সুনান নাসাঈ ৪৪১৬

أخبرنا أحمد بن ناصح قال: حدثنا هشيم، عن شعبة، عن قتادة قال: حدثنا أنس بن مالك قال: «كان رسول الله صلى الله عليه وسلم يضحي بكبشين أملحين أقرنين، وكان يسمي ويكبر، ولقد رأيته يذبحهما بيده واضعا رجله على صفاحهما»

আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শিংওয়ালা দুটি সাদা-কালো বর্ণের ভেড়া কুরবানী করেন, আর আল্লাহর নাম উচ্চারণ করে তাকবীর বলেন। আমি দেখেছি তিনি তা যবেহ করছেন নিজ হাতে, তার ঘাড়ের উপর তাঁর নিজ পা রেখে।

সুনান নাসাঈ > তাকবীর বলা

সুনান নাসাঈ ৪৪১৭

أخبرنا القاسم بن زكريا بن دينار قال: حدثنا مصعب بن المقدام، عن الحسن يعني ابن صالح، عن شعبة، عن قتادة، عن أنس قال: «لقد رأيته - يعني النبي صلى الله عليه وسلم - يذبحهما بيده واضعا على صفاحهما قدمه، يسمي ويكبر، كبشين أملحين أقرنين»

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি তাঁকে অর্থাৎ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে তা নিজ হাতে যবেহ করতে দেখেছি, তার ঘাড়ের উপর তাঁর পা রেখে আর তিনি ’বিসমিল্লাহ্’ ও ‘আল্লাহু আকবর’ বলেছিলেন। আর তা ছিল শিংওয়ালা দু’টি সাদা-কালো রঙের ভেড়া।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00