সুনান নাসাঈ > দাসদের বায়‘আত

সুনান নাসাঈ ৪১৮৪

أخبرنا قتيبة قال: حدثنا الليث، عن أبي الزبير، عن جابر قال: جاء عبد فبايع النبي صلى الله عليه وسلم على الهجرة، ولا يشعر النبي صلى الله عليه وسلم أنه عبد، فجاء سيده يريده، فقال النبي صلى الله عليه وسلم: «بعنيه» فاشتراه بعبدين أسودين، ثم لم يبايع أحدا حتى يسأله: «أعبد هو»

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ একজন দাস রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে হিজরতের উপর বায়‘আত গ্রহন করল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানতেন না যে, সে একজন দাস। পরে যখন তার মালিক তাকে নিতে আসলো, তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি একে আমার নিকট বিক্রি কর। এরপর তিনি তাকে দু‘টি কাল দাসের বিনিময়ে ক্রয় করেন। তারপর তিনি দাস কিনা জিজ্ঞাসা না করে কাউকে বায়‘আত করতেন না।

সুনান নাসাঈ > বায়‘আত প্রত্যাহার করা

সুনান নাসাঈ ৪১৮৫

أخبرنا قتيبة، عن مالك، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله، أن أعرابيا بايع رسول الله صلى الله عليه وسلم على الإسلام، فأصاب الأعرابي وعك بالمدينة، فجاء الأعرابي إلى رسول الله صلى الله عليه وسلم فقال: يا رسول الله، أقلني بيعتي، فأبى، ثم جاءه فقال: أقلني بيعتي، فأبى، فخرج الأعرابي، فقال رسول الله صلى الله عليه وسلم: «إنما المدينة كالكير تنفي خبثها وتنصع طيبها»

জাবির ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

এক বেদুঈন লোক রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর হাতে ইসলামের উপর বায়‘আত গ্রহণ করল। পরে সে মদীনায় জ্বরে আক্রান্ত হলে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হল এবং বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আমার বায়‘আত প্রত্যাহার করুন। তিনি তা করলেন না। কিন্তু সে পুনরায় এসে বলল, আমার বায়‘আত প্রত্যাহার করুন। তিনি এবারও তা করলেন না। এরপর সে চলে গেল, তখন রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ মদীনা কামারের হাপরের মত, যে এর ময়লা দূর করে এবং নিখুঁতটুকু রেখে দেয়।

সুনান নাসাঈ > হিজরতের পর পুনরায় বেদুঈন জীবনে ফিরে যাওয়া

সুনান নাসাঈ ৪১৮৬

أخبرنا قتيبة قال: حدثنا حاتم بن إسماعيل، عن يزيد بن أبي عبيد، عن سلمة بن الأكوع، أنه دخل على الحجاج فقال: يا ابن الأكوع، ارتددت على عقبيك، - وذكر كلمة معناها وبدوت - قال: لا، ولكن «رسول الله صلى الله عليه وسلم أذن لي في البدو»

সালামা ইবনে আকওয়া (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি হাজ্জাজের নিকট উপস্থিত হলে হাজ্জাজ বলেনঃ হে ইবনে আকওয়া! তুমি কি পিছনে ফিরে গেছ? তিনি আরও কিছু বললেন, যার অর্থ হলো, তুমি মদীনা ছেড়ে মরুপল্লীতে চলে গেছ। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে মরুপল্লীতে যাওয়ার অনুমতি দিয়েছেন।

সুনান নাসাঈ > মানুষের শক্তি অনুযায়ী কাজে বায়‘আত করা

সুনান নাসাঈ ৪১৮৭

أخبرنا قتيبة قال: حدثنا سفيان، عن عبد الله بن دينار، ح وأخبرني علي بن حجر، عن إسماعيل، عن عبد الله بن دينار، عن ابن عمر قال: كنا نبايع رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة ثم يقول: «فيما استطعت» وقال علي: فيما استطعتم

ইব্‌ন উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট শ্রবণ ও আনুগত্যের বায়‘আত করতাম, এরপর তিনি বলতেনঃ যতটুকু তোমার শক্তিতে কুলায়। অন্য বর্ণনায় আলী (রাঃ) বলেনঃ তোমার সামর্থ্য অনুযায়ী।

সুনান নাসাঈ ৪১৯০

أخبرنا قتيبة قال: حدثنا سفيان، عن محمد بن المنكدر، عن أميمة بنت رقيقة قالت: بايعنا رسول الله صلى الله عليه وسلم في نسوة، فقال لنا: «فيما استطعتن، وأطقتن»

উমায়মা বিন্‌ত রুকায়কা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমরা কতিপয় মহিলার সাথে রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট বায়‘আত গ্রহণ করি। এরপর তিনি আমাদেরকে বলেনঃ তোমাদের দ্বারা যতটুকু সম্ভব এবং তোমাদের যতটুকু শক্তি আছে।

সুনান নাসাঈ ৪১৮৮

أخبرنا الحسن بن محمد قال: حدثنا حجاج، عن ابن جريج قال: أخبرني موسى بن عقبة، عن عبد الله بن دينار، عن ابن عمر قال: كنا حين نبايع رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة يقول لنا: «فيما استطعتم»

ইব্‌ন উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমরা যখন রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট শ্রবন ও আনুগত্যের বায়‘আত করতাম, তখন তিনি আমাদের বলতেনঃ তোমাদের যতটুকু ক্ষমতা আছে।

সুনান নাসাঈ ৪১৮৯

أخبرنا يعقوب بن إبراهيم قال: حدثنا هشيم قال: حدثنا سيار، عن الشعبي، عن جرير بن عبد الله قال: بايعت النبي صلى الله عليه وسلم على السمع والطاعة، فلقنني «فيما استطعت، والنصح لكل مسلم»

জারীর ইব্‌ন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট শ্রবণ ও আনুগত্যের বায়‘আত করলাম। তিনি আমাকে বলে দিলেন--- যতটুকু তোমার শক্তি আছে। এবং প্রত্যেক মুসলমানের কল্যাণকামিতার শপথ নিলাম।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00