সুনান নাসাঈ > লি'আনকারীদের পৃথক করে দেয়া

সুনান নাসাঈ ৩৪৭৪

أخبرنا عمرو بن علي، ومحمد بن المثنى واللفظ له قالا: حدثنا معاذ بن هشام، حدثني أبي، عن قتادة، عن عزرة، عن سعيد بن جبير، قال: لم يفرق المصعب بين المتلاعنين. قال سعيد فذكرت ذلك لابن عمر، فقال: «فرق رسول الله صلى الله عليه وسلم بين أخوي بني العجلان»

সাঈদ ইবন যুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ

মুস'আব (রাঃ) লি'আনকারীদের পৃথক করে দেননি। সাঈদ (রহঃ) বলেন: আমি ইবন উমর (রাঃ)-এর নিকট তা বর্ণনা করলে তিনি বলেন: রাসুলুল্লাহ (সাঃ) বনী আজলানের দুই সদস্যের (স্বামী-স্ত্রীর) পৃথক করে দিয়েছিলেন।

সুনান নাসাঈ > লি'আনের পর লি'আনকারীদের তওবা করতে বলা

সুনান নাসাঈ ৩৪৭৫

أخبرنا زياد بن أيوب، قال: حدثنا ابن علية، عن أيوب، عن سعيد بن جبير، قال: قلت لابن عمر: رجل قذف امرأته، قال: فرق رسول الله صلى الله عليه وسلم بين أخوي بني العجلان، وقال: «الله يعلم إن أحدكما كاذب، فهل منكما تائب؟» قال لهما ثلاثا فأبيا، ففرق بينهما قال أيوب: وقال عمرو بن دينار: " إن في هذا الحديث شيئا لا أراك تحدث به؟ قال: قال الرجل: مالي؟ قال: لا مال لك إن كنت صادقا فقد دخلت بها، وإن كنت كاذبا فهي أبعد منك "

সাঈদ ইবন যুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ

আমি ইবন উমর (রাঃ)-এর নিকট জিজ্ঞাসা করলাম: যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে ব্যভিচারের অপবাদ দেয়, তাহলে কি হবে? তিনি বললেন: রাসুলুল্লাহ (সাঃ) বনী আজলানের দুই সদস্য (স্বামী-স্ত্রীকে) পৃথক করে দেন এবং বলেন: আল্লাহ তা'আলার জানা আছে, তোমাদের মধ্যে কোন মিথ্যাবাদী, যদি তোমাদের মধ্যে কোন একজন তওবা করে, তবে ভাল, তিনি দুজনকেই এ কথা তিন বার বলেন। কিন্তু দু'জনই তা করতে আস্বীকার করলে তিনি তাদের পৃথক করে দেন। তিনি বলেন লি'আনকারী (পুরুষ ব্যক্তিটি রাসুলুল্লাহ (সাঃ)-কে) বলল: (ঐ স্ত্রীলোকটির নিকট) আমার মাল (আছে, আমি তা পাব কি না)? তিনি বললেন: যদি তুমি সত্যবাদী হও, তবে তুমি ঐ স্ত্রীর সংগে নির্জনবাস (সহবাস) করেছ, (কাজেই ঐ মাল তুমি পাবে না)। আর যদি মিথ্যা বলে থাক, তাহলে তা তোমার থেকে অনেক দূর (ঐ মাল নেয়া এবং ফেরত পাওয়া মুশকিল)।

সুনান নাসাঈ > লি'আনকারীদের একত্র হওয়া

সুনান নাসাঈ ৩৪৭৬

أخبرنا محمد بن منصور، قال: حدثنا سفيان، عن عمرو، قال: سمعت سعيد بن جبير، يقول: سألت ابن عمر، عن المتلاعنين، فقال: قال رسول الله صلى الله عليه وسلم للمتلاعنين: «حسابكما على الله، أحدكما كاذب، ولا سبيل لك عليها» قال: يا رسول الله، مالي؟ قال: «لا مال لك إن كنت صدقت عليها فهو بما استحللت من فرجها، وإن كنت كذبت عليها فذاك أبعد لك»

সাঈদ ইবন যুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ

আমি ইবন উমর (রাঃ)-এর নিকট লি'আনকারীদের বিষয় জিজ্ঞাসা করলে তিনি বলেন: রাসুলুল্লাহ (সাঃ) লি'আনকারী পুরুষ এবং স্ত্রীকে বলেন, তোমাদের হিসাব আল্লাহর 'দায়িত্বে'। তোমাদের একজন নিশ্চয় মিথ্যাবাদী। আর তোমার তার (স্ত্রীর) উপর কোন অধিকার নেই। সে (পুরুষ লোকটি) বলল: ইয়া রাসুলাল্লাহ ! (তার কাছে) আমার মাল (রয়েছে)। তিনি বললেন: (তার কাছে এখন) তুমি কিছুই পাবে না, অর্থাৎ যদি তুমি সত্যবাদী হও, তবে তুমি তো তার লজ্জাস্থান ব্যবহার করেছ, এর বিনিময়ে তোমার মাল নিয়েছ, আর যদি তুমি মিথ্যাবাদী হও, তা হলে তা তোমার (অধিকার) থেকে বহু দূরবর্তী।

সুনান নাসাঈ > লি'আনের কারণে সন্তানকে পিতা থেকে সম্বন্ধচ্যুত করা এবং তাকে তার মায়ের সাথে যুক্ত করা

সুনান নাসাঈ ৩৪৭৭

أخبرنا قتيبة، قال: حدثنا مالك، عن نافع، عن ابن عمر، قال: «لاعن رسول الله صلى الله عليه وسلم بين رجل وامرأته، وفرق بينهما، وألحق الولد بالأم»

ইবন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: রাসুলুল্লাহ (সাঃ) পুরুষ এবং তার স্ত্রী মধ্যে লি'আন করার আদেশ দেন এবং তাদের পৃথক করে দেন আর সন্তানকে তার মায়ের সাথে (বংশধারা) যুক্ত করেন।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00