সুনান নাসাঈ > এক রাত্রে দুইবার বিত্রের সালাত আদায় করার ব্যাপারে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিষেধাজ্ঞা
সুনান নাসাঈ ১৬৭৯
أخبرنا هناد بن السري، عن ملازم بن عمرو، قال: حدثني عبد الله بن بدر، عن قيس بن طلق، قال: زارنا أبي طلق بن علي في يوم من رمضان، فأمسى بنا وقام بنا تلك الليلة، وأوتر بنا، ثم انحدر إلى مسجد فصلى بأصحابه حتى بقي الوتر، ثم قدم رجلا فقال له: أوتر بهم، فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «لا وتران في ليلة»
কায়্স ইব্ন তল্ক (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রমযানের একদিন আমার পিতা তল্ক ইব্ন আলী (রাঃ) আমাদের সাথে সাক্ষাৎ করলেন। তিনি আমাদের সাথে সন্ধ্যা করে ফেললেন, এবং ঐ রাত্রে আমাদের সাথে তারাবীহ্র সালাত আদায় করলেন আর আমাদের সাথে বিত্রের সালাতও আদায় করলেন। অতঃপর তিনি দ্রুত মসজিদে চলে গেলেন এবং তার সাথীদের নিয়ে সালাত আদায়ে লেগে গেলেন। যখন শুধু বিত্রের সালাত অবশিষ্ট রয়ে গেল, তিনি এক ব্যক্তিকে আগে বাড়িয়ে দিলেন এবং বললেন, তুমি এদের নিয়ে বিত্রের সালাত আদায় করে নাও। কেননা আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি, “এক রাত্রে দুইবার বিত্রের সালাত আদায় করতে নেই।’’

সুনান নাসাঈ > বিত্রের সালাতের সময়
সুনান নাসাঈ ১৬৮১
أخبرنا إسحق بن منصور، قال: حدثنا عبد الرحمن، عن سفيان، عن أبي حصين، عن يحيى بن وثاب، عن مسروق، عن عائشة قالت: «أوتر رسول الله صلى الله عليه وسلم من أوله وآخره وأوسطه وانتهى وتره إلى السحر»
আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিত্রের সালাত আদায় করতেন (কখনো) রাত্রের প্রথম ভাগে, (কখনো) রাত্রের শেষ ভাগে (আবার কখনো) রাতের মধ্য ভাগে। কিন্তু শেষ বয়সে রাত্রের শেষ ভাগেই বিত্রের সালাত আদায় করা অভ্যাসে পরিনত করে নিয়েছিলেন।

সুনান নাসাঈ ১৬৮২
أخبرنا قتيبة، قال: حدثنا الليث، عن نافع، أن ابن عمر قال: «من صلى من الليل فليجعل آخر صلاته وترا، فإن رسول الله صلى الله عليه وسلم كان يأمر بذلك»
নাফি (রাঃ) থেকে বর্নিতঃ
ইব্ন উমর (রাঃ) বলছেন, যে ব্যক্তি রাত্রে সালাত আদায় করে সে যেন শেষে বিত্রের সালাত আদায় করে। কেননা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার নির্দেশ দিয়েছেন।

সুনান নাসাঈ ১৬৮০
أخبرنا محمد بن المثنى، قال: حدثنا محمد، قال: حدثنا شعبة، عن أبي إسحق، عن الأسود بن يزيد، قال: سألت عائشة عن صلاة رسول الله صلى الله عليه وسلم، فقالت: «كان ينام أول الليل ثم يقوم، فإذا كان من السحر أوتر، ثم أتى فراشه، فإذا كان له حاجة ألم بأهله، فإذا سمع الأذان وثب، فإن كان جنبا أفاض عليه من الماء، وإلا توضأ ثم خرج إلى الصلاة»
আসওয়াদ ইব্ন ইয়াযিদ থেকে বর্নিতঃ
তিনি বলেন, আয়েশা (রাঃ)-কে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তিনি রাত্রের প্রথম ভাগে নিদ্রা যেতেন। তারপর জাগ্রত হয়ে যেতেন এবং যখন সাহারির সময় হয়ে যেত, তখন তিনি বিত্রের সালাত আদায় করতেন। তারপর তাঁর বিছানায় যেতেন। যদি তাঁর বিবির কাছে কোন প্রয়োজন হত তাহলে তিনি বিবির সাথে সহবাস পর্ব সেরে নিতেন। তারপর যখন আযান শুনতে পেতেন দ্রুত দাঁড়িয়ে যেতেন। যদি তার উপর গোসল ফরয হত তাহলে তা সেরে নিতেন, অন্যথায় উযু করে নিতেন এবং সালাতের জন্য বের হয়ে যেতেন।

সুনান নাসাঈ > ভোর হওয়ার পূর্বে বিত্রের সালাত আদায় করার নির্দেশ
সুনান নাসাঈ ১৬৮৩
أخبرنا عبيد الله بن فضالة بن إبراهيم، قال: أنبأنا محمد وهو ابن المبارك، قال: حدثنا معاوية وهو ابن سلام بن أبي سلام، عن يحيى بن أبي كثير، قال: أخبرني أبو نضرة العوقي، أنه سمع أبا سعيد الخدري يقول: سئل رسول الله صلى الله عليه وسلم عن الوتر، فقال: «أوتروا قبل الصبح»
আবূ নাদ্রাহ আওয়াকি (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি আবূ সাঈদ খুদ্রী (রাঃ) কে বলতে শুনেছেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বিত্রের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, তোমরা ভোর হওয়ার পূর্বেই বিত্রের সালাত আদায় করে নেবে।

সুনান নাসাঈ ১৬৮৪
أخبرنا يحيى بن درست، قال: حدثنا أبو إسمعيل القناد، قال: حدثنا يحيى وهو ابن أبي كثير، عن أبي نضرة، عن أبي سعيد، عن النبي صلى الله عليه وسلم قال: «أوتروا قبل الفجر»
আবূ সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা ফজরের সালাতের পূর্বেই বিত্রের সালাত আদায় করে নেবে।

সুনান নাসাঈ > ফজরের আযানের পর বিত্রের সালাত আদায় করা
সুনান নাসাঈ ১৬৮৫
أخبرنا يحيى بن حكيم، قال: حدثنا ابن أبي عدي، عن شعبة، عن إبراهيم بن محمد بن المنتشر، عن أبيه، أنه كان في مسجد عمرو بن شرحبيل، فأقيمت الصلاة فجعلوا ينتظرونه فجاء، فقال: إني كنت أوتر، قال: وسئل عبد الله، هل بعد الأذان وتر؟ قال: نعم، وبعد الإقامة، وحدث عن النبي صلى الله عليه وسلم، أنه «نام عن الصلاة حتى طلعت الشمس، ثم صلى»
ইবরাহীমের পিতা মুহাম্মাদ (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি আমর ইব্ন শুরাহবীল (রহঃ) –এর মসজিদে ছিলেন। ইতিমধ্যে সালাতের ইকামত বলা হল। মুসল্লিরা তাঁর অপেক্ষা করছিল। তিনি এসে বললেন, আমি বিত্রের সালাত আদায় করেছিলাম। আর তিনি বললেন, আব্দুল্লাহ্ ইব্ন মাসঊদ (রাঃ) কে জিজ্ঞাসা করা হয়েছিলঃ “ফযরের আযানের পরে কি বিত্রের সালাত আদায় করা যায়?” তিনি বলেছিলেন, হ্যাঁ; ইকামতের পরেও আদায় করা যায় এবং নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে হাদিস বর্ণনা করলেন যে, তিনি একবার ফযরের সালাত আদায় না করে নিদ্রায় মগ্ন হয়ে পড়েছিলেন। ইতিমধ্যে সূর্য উদয় হয়ে গেলে তিনি ফযরের সালাত আদায় করে নিয়েছিলেন। [১]