সুনান নাসাঈ > খুৎবার মাঝখানে বসা এবং তাতে নীরব থাকা

সুনান নাসাঈ ১৫৮৩

أخبرنا قتيبة، قال: حدثنا أبو عوانة، عن سماك، عن جابر بن سمرة، قال: «رأيت رسول الله صلى الله عليه وسلم يخطب قائما، ثم يقعد قعدة لا يتكلم فيها، ثم قام فخطب خطبة أخرى»، فمن خبرك أن النبي صلى الله عليه وسلم خطب قاعدا فلا تصدقه

জাবির ইব্‌ন সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখলাম যে, তিনি দাঁড়িয়ে খুৎবা দিচ্ছেন। অতঃপর ক্ষণিকের তরে নীরব হয়ে বসলেন। পুনরায় দাঁড়ালেন ও দ্বিতীয় খুৎবা দিলেন। অতএব, যে ব্যক্তি তোমাকে সংবাদ দেয় যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বসে খুৎবা দিয়েছেন তুমি তাকে সত্যবাদী মনে করবে না।

সুনান নাসাঈ > দ্বিতীয় খুৎবায় আয়াত পাঠ করা এবং তাতে যিক্‌র করা

সুনান নাসাঈ ১৫৮৪

أخبرنا محمد بن بشار، قال: حدثنا عبد الرحمن، قال: حدثنا سفيان، عن سماك، عن جابر بن سمرة، قال: «كان النبي صلى الله عليه وسلم يخطب قائما ثم يجلس، ثم يقوم ويقرأ آيات ويذكر الله، وكانت خطبته قصدا وصلاته قصدا»

জাবির ইব্‌ন সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে খুৎবা দিতেন, অতঃপর বসতেন, আবার দাঁড়াতেন এবং কিছু আয়াত পাঠ করতেন এবং আল্লাহ্‌র যিকর করতেন। আর তাঁর খুৎবা ছিল পরিমিত এবং তাঁর সালাতও ছিল পরিমিত।

সুনান নাসাঈ > ইমামের খুৎবা থেকে অবসর হওয়ার পূর্বে মিম্বার থেকে অবতরণ করা

সুনান নাসাঈ ১৫৮৫

أخبرنا يعقوب بن إبراهيم، قال: حدثنا أبو تميلة، عن الحسين بن واقد، عن ابن بريدة، عن أبيه، قال: بينا رسول الله صلى الله عليه وسلم على المنبر يخطب إذ أقبل الحسن، والحسين عليهما السلام عليهما قميصان أحمران يمشيان ويعثران، فنزل وحملهما، فقال: " صدق الله: {إنما أموالكم وأولادكم فتنة} [التغابن: 15] رأيت هذين يمشيان ويعثران في قميصيهما فلم أصبر حتى نزلت فحملتهما "

বুরাইদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মিম্বারের উপর দাঁড়িয়ে খুৎবা দিচ্ছিলেন, ইত্যবসরে হাসান ও হুসায়ন (রাঃ) আসলেন, তাঁদের পরিধানে দুটি লাল জামা ছিল। তাঁরা চলছিলেন এবং জামায় আটকে আটকে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন। তিনি নীচে নেমে আসলেন এবং উভয়কে উঠিয়ে নিলেন আর বললেন, আল্লাহ্ তা‘য়ালা সত্যই বলেছেন, “নিশ্চয় তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান-সন্ততি পরীক্ষা স্বরূপ; আমি এদের দেখলাম যে, এরা চলছিল এবং হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল জামায় আটকে আটকে। তখন আমি ধৈর্যধারণ করতে পারলাম না। অবশেষে নীচে নেমে আসলাম এবং তাদের উঠিয়ে নিলাম।

সুনান নাসাঈ > ইমামের খুৎবা থেকে অবসর হওয়ার পর মহিলাদের নসীহত করা এবং তাদের সদকার জন্য উদ্বুদ্ধ করা

সুনান নাসাঈ ১৫৮৬

أخبرنا عمرو بن علي، قال: حدثنا يحيى، قال: حدثنا سفيان، قال: حدثنا عبد الرحمن بن عابس، قال: سمعت ابن عباس قال له رجل: شهدت الخروج مع رسول الله صلى الله عليه وسلم؟ قال: نعم، ولولا مكاني منه ما شهدته ـ يعني من صغره ـ أتى العلم الذي عند دار كثير بن الصلت «فصلى، ثم خطب، ثم أتى النساء فوعظهن وذكرهن وأمرهن أن يتصدقن»، فجعلت المرأة تهوي بيدها إلى حلقها تلقي في ثوب بلال

আব্দুর রহমান ইব্‌ন আবিস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে শুনেছি যে, তাঁকে এক ব্যক্তি বলল, আপনি কি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বের হওয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন? তিনি বললেন, হ্যাঁ; যদি তাঁর কাছে আমার কোন মর্যাদা না থাকত, আমি তাঁর কাছে উপস্থিত থাকতে পারতাম না। অর্থাৎ তাঁর অল্প বয়স্ক হওয়ার দরুন। তিনি কাছীর ইব্‌ন সাল্‌ত-এর বাড়ীর নিকটস্থ চিহ্নিত স্থানে আসলেন এবং সালাত আদায় করলেন ও খুৎবা দিলেন। অতঃপর মহিলাদের কাছে এসে তাদের ওয়াজ নসীহত করলেন এবং সাদকার আদেশ দিলেন। তখন মহিলারা তাদের হস্তসমূহ স্বীয় অলংকারাদির দিকে নিয়ে গেল তারা তা বিলাল (রাঃ) – এর কাপড়ে ছুঁড়ে মারতে লাগল।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00