সুনান নাসাঈ > উভয় ঈদের খুৎবা দেওয়ার জন্য সাজ-সজ্জা করা

সুনান নাসাঈ ১৫৭২

أخبرنا محمد بن بشار، قال: حدثنا عبد الرحمن، قال: حدثنا عبيد الله بن إياد، عن أبيه، عن أبي رمثة، قال: «رأيت النبي صلى الله عليه وسلم يخطب وعليه بردان أخضران»

আবূ রিমছা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে একবার দেখলাম যে, তিনি খুৎবা দিচ্ছেন সবুজ চাদর পরিহিত অবস্থায়।

সুনান নাসাঈ > উটের পৃষ্ঠে বসা থাকা অবস্থায় খুৎবা দেওয়া

সুনান নাসাঈ ১৫৭৩

أخبرنا يعقوب بن إبراهيم، قال: حدثنا ابن أبي زائدة، قال: أخبرني إسمعيل بن أبي خالد، عن أخيه، عن أبي كاهل الأحمسي قال: «رأيت النبي صلى الله عليه وسلم يخطب على ناقة، وحبشي آخذ بخطام الناقة»

আবু কাহেল আহমাসী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে উষ্ট্রির পিঠে বসা অবস্থায় খুৎবা দিতে দেখেছি আর এক হাবশী [বিলাল (রাঃ)] উষ্ট্রীর লাগাম ধরে রেখেছিলেন।

সুনান নাসাঈ > ইমামের দাঁড়িয়ে খুৎবা দেওয়া

সুনান নাসাঈ ১৫৭৪

أخبرنا إسمعيل بن مسعود، قال: حدثنا خالد، قال: حدثنا شعبة، عن سماك، قال: سألت جابرا: أكان رسول الله صلى الله عليه وسلم يخطب قائما؟ قال: «كان رسول الله صلى الله عليه وسلم يخطب قائما، ثم يقعد قعدة، ثم يقوم»

সিমাক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি জাবির (রাঃ) জিজ্ঞাসা করলাম যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি দাঁড়িয়ে খুৎবা দিতেন? তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে খুৎবা দিতেন। অতঃপর ক্ষনিকের তরে বসতেন, পুনরায় দাঁড়িয়ে যেতেন।

সুনান নাসাঈ > ইমামের খুৎবা দেওয়াকালীন কোন মানুষের উপর ভর করে দাঁড়ানো

সুনান নাসাঈ ১৫৭৫

أخبرنا عمرو بن علي، قال: حدثنا يحيى بن سعيد، قال: حدثنا عبد الملك بن أبي سليمان، قال: حدثنا عطاء، عن جابر، قال: شهدت الصلاة مع رسول الله صلى الله عليه وسلم في يوم عيد، فبدأ بالصلاة قبل الخطبة بغير أذان ولا إقامة، فلما قضى الصلاة قام متوكئا على بلال، فحمد الله وأثنى عليه، ووعظ الناس وذكرهم وحثهم على طاعته، ثم مال ومضى إلى النساء ومعه بلال، فأمرهن بتقوى الله ووعظهن وذكرهن وحمد الله، وأثنى عليه، ثم حثهن على طاعته، ثم قال: «تصدقن فإن أكثركن حطب جهنم»، فقالت امرأة من سفلة النساء سفعاء الخدين: بم يا رسول الله؟ قال: «تكثرن الشكاة، وتكفرن العشير»، فجعلن ينزعن قلائدهن، وأقرطهن، وخواتيمهن يقذفنه في ثوب بلال يتصدقن به

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, এক ঈদের দিন আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সালাতে উপস্থিত ছিলাম। তিনি আযান ইকামাত ব্যতীতই খুৎবা দেওয়ার পূর্বে সালাত শুরু করে দিলেন। যখন সালাত শেষ করলেন, বিলাল (রাঃ)-এর উপর ভর করে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর প্রশংসা এবং গুণ বর্ণনা করলেন, লোকদের ওয়াজ করলেন, তাদের নসীহত করলেন এবং আল্লাহর ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করলেন। অতঃপর চেহারা ফিরিয়ে নিলেন এবং নারীদের দিকে গেলেন। তাঁর সাথে বিলাল (রাঃ)-ও ছিলেন। তিনি তাদেরকে আদেশ দিলেন আল্লাহকে ভয় করতে, ওয়াজ করলেন, নসীহত করলেন, আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করলেন এবং তাদেরকে আল্লাহর ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করলেন এবং বললেন, তোমরা দান-খয়রাত করবে, যেহেতু তোমাদের অধিকাংশই জাহান্নামের ইন্ধন। তখন নিম্ন শ্রেণীর একজন মহিলা বলে উঠল যার গণ্ডদ্বয়ে হালকা কাল দাগ ছিল, কেন ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)? তিনি বললেন, তোমরা অত্যধিক গীবত কর এবং স্বামীর নাফরমানী কর। তখন তারা নিজেদের হার, কানের বালী এবং আংটি টেনে টেনে খুলে ফেলতে শুরু করল, যা বিলালের (রা) কাপড়ে ছুঁড়ে মারতে শুরু করল সদকা স্বরূপ।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00