সুনান নাসাঈ > ইশার প্রথম রাক’আতে সূরা ‘তীন’ পাঠ করা

সুনান নাসাঈ ১০০১

أخبرنا إسماعيل بن مسعود قال: حدثنا يزيد بن زريع قال: حدثنا شعبة، عن عدي بن ثابت، عن البراء بن عازب قال: «كان رسول الله صلى الله عليه وسلم في سفر فقرأ في العشاء في الركعة الأولى بالتين والزيتون»

বারা ইব্‌ন আযিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক সফরে ছিলেন। তিনি ইশার প্রথম রাক’আতে ওয়াত্তীনি ওয়ায্‌ যায়তুন পড়লেন।

সুনান নাসাঈ > প্রথম দু’রাকআত লম্বা করা

সুনান নাসাঈ ১০০২

أخبرنا عمرو بن علي قال: حدثنا يحيى بن سعيد قال: حدثنا شعبة قال: حدثني أبو عون قال: سمعت جابر بن سمرة يقول: قال عمر لسعد قد شكاك الناس في كل شيء حتى في الصلاة، فقال سعد: «أتئد في الأوليين، وأحذف في الأخريين، وما آلو ما اقتديت به من صلاة رسول الله صلى الله عليه وسلم» قال: ذاك الظن بك

জাবির ইব্‌ন সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

উমর (রাঃ) সা’দ (রা)-কে বললেন, লোক প্রত্যেক কাজে তোমার বিপক্ষে অভিযোগ করে। এমনকি সালাত সম্পর্কেও। তখন সাদ বললেন, আমি প্রথম দু’রাকআত লম্বা করি আর শেষের দু’রাকআত সংক্ষিপ্ত করি। আর আমি যে সকল সালাত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ইকতিদা করে আদায় করেছি সে সকল সালাতে তাঁর অনুকরণ করতে ত্রুটি করি না। তিনি বললেন, তোমার প্রতি আমার ধারণাও তাই।

সুনান নাসাঈ ১০০৩

أخبرنا حماد بن إسماعيل بن إبراهيم ابن علية أبو الحسن قال: حدثنا أبي، عن داود الطائي، عن عبد الملك بن عمير، عن جابر بن سمرة قال: وقع ناس من أهل الكوفة في سعد عند عمر فقالوا: والله ما يحسن الصلاة. فقال: «أما أنا فأصلي بهم صلاة رسول الله صلى الله عليه وسلم، لا أخرم عنها أركد في الأوليين، وأحذف في الأخريين». قال: ذاك الظن بك

জাবির ইব্‌ন সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, কূফার কিছু লোক উমর (রাঃ)-এর নিকট সা’দ (রাঃ)-এর বিরুদ্ধে অভিযোগ আনল, তারা বলল, আল্লাহ্‌র শপথ ! তিনি সালাত উত্তমরূপে আদায় করেন না, তিনি (সাদ) বললেন, আমি তো তাদের নিয়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাতের ন্যায় সালাত আদায় করে থাকি। তা থেকে কোন রকম কম করি না। আমি প্রথম দু’রাকআত লম্বা করি আর শেষের দু’রাকআত সংক্ষিপ্ত করি। তিনি (উমর) বললেন, তোমার প্রতি আমার ধারণা তাই। আর আমি যে সকল সালাত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে ইকতিদা করে আদায় করেছি সে সকল সালাতে তাঁর অনুকরণ করতে ত্রুটি করি না। তিনি বললেন, তোমার প্রতি আমার ধারণাও তাই।

সুনান নাসাঈ > এক রাক’আতে দুই সূরা পাঠ করা

সুনান নাসাঈ ১০০৪

أخبرنا إسحاق بن إبراهيم قال: أنبأنا عيسى بن يونس، عن الأعمش، عن شقيق، عن عبد الله قال: " إني لأعرف النظائر التي كان يقرأ بهن رسول الله صلى الله عليه وسلم: عشرين سورة في عشر ركعات " ثم أخذ بيد علقمة فدخل، ثم خرج إلينا علقمة فسألناه فأخبرنا بهن

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, পরস্পর সামঞ্জস্যপূর্ণ যেসব সূরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাঠ করতেন আমি সেসব সূরার সাথে পরিচিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দশ রাক’আতে অনুরূপ বিশটি সূরা পাঠ করতেন। তারপর তিনি আলকামার হাত ধরে ভিতরে প্রবেশ করলেন। পরে আলকামা আমাদের নিকট বেরিয়ে এলেন। আমরা তাঁকে প্রশ্ন করলাম, তিনি আমাদের সে সকল সূরার সংবাদ দিলেন।

সুনান নাসাঈ ১০০৫

أخبرنا إسماعيل بن مسعود قال: حدثنا خالد قال: حدثنا شعبة، عن عمرو بن مرة قال: سمعت أبا وائل يقول: قال رجل عند عبد الله: قرأت المفصل في ركعة. قال: «هذا كهذ الشعر، لقد عرفت النظائر التي كان رسول الله صلى الله عليه وسلم يقرن بينهن، فذكر عشرين سورة من المفصل سورتين سورتين في ركعة»

আমর ইব্‌ন মুররা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আবু ওয়ায়িলকে বলতে শুনেছি, আবদুল্লাহর নিকট এক ব্যক্তি বলল, আমি এক রাক’আতে মুফাস্‌সাল পড়েছি। তিনি বললেন, কবিতার ন্যায় তাড়াতাড়ি পড়া? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পরস্পর সামঞ্জস্যপূর্ণ যে সুরাগুলো মিলিয়ে পাঠ করতেন তা আমি জানি। তারপর তিনি মুফাস্‌সালের বিশটি সূরার উল্লেখ করলেন এক রাক’আতে দু’ দু’ সূরা করে।

সুনান নাসাঈ ১০০৬

أخبرنا عمرو بن منصور قال: حدثنا عبد الله بن رجاء قال: أنبأنا إسرائيل، عن أبي حصين، عن يحيى بن وثاب، عن مسروق، عن عبد الله وأتاه رجل فقال: إني قرأت الليلة المفصل في ركعة. فقال: «هذا كهذ الشعر، لكن رسول الله صلى الله عليه وسلم كان يقرأ النظائر عشرين سورة من المفصل من آل حم»

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

যে, তাঁর নিকট এক ব্যক্তি এসে বলল, আমি এ রাত্রে এক রাক’আতে মুফাস্‌সাল পাঠ করেছি। তিনি বললেন, তাড়াতাড়ি কবিতা আবৃত্তির মত? কিন্তু রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পরস্পর সামঞ্জস্যপূর্ণ মুফাস্‌সালের বিশটি সূরা পাঠ করতেন, যেগুলোর আরম্ভ হয়েছে (আরবী) দিয়ে।

সুনান নাসাঈ > এক সূরার কিয়দংশ পাঠ করা

সুনান নাসাঈ ১০০৭

أخبرنا محمد بن علي قال: حدثنا خالد قال: حدثنا ابن جريج قال: أخبرني محمد بن عباد حديثا رفعه إلى ابن سفيان، عن عبد الله بن السائب، قال: «حضرت رسول الله صلى الله عليه وسلم يوم الفتح فصلى في قبل الكعبة، فخلع نعليه فوضعهما عن يساره، فافتتح بسورة المؤمنين، فلما جاء ذكر موسى أو عيسى عليهما السلام أخذته سعلة فركع»

আবদুল্লাহ ইব্‌ন সায়িব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট উপস্থিত হলাম। তিনি কা’বার সম্মুখে সালাত আদায় করলেন। তিনি তাঁর পাদুকাদ্বয় খুলে তাঁর বাম পাশে রাখলেন, তারপর তিনি সূরা মুমিনূন আরম্ভ করলেন। যখন তিনি মূসা বা ঈসা (আঃ)-এর ঘটনায় পৌছলেন, তাঁর কান্নার কারণে কাশির উদ্রেক হলে তিনি রুকূ করলেন।

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00