সুনান নাসাঈ > সালাতের কোন রাক’আত ভুলে গেলে ইকামত বলা
সুনান নাসাঈ ৬৬৪
أخبرنا قتيبة قال: حدثنا الليث، عن يزيد بن أبي حبيب، أن سويد بن قيس حدثه، عن معاوية بن حديج، " أن رسول الله صلى الله عليه وسلم صلى يوما فسلم وقد بقيت من الصلاة ركعة، فأدركه رجل فقال: نسيت من الصلاة ركعة فدخل المسجد وأمر بلالا فأقام الصلاة , فصلى للناس ركعة " فأخبرت بذلك الناس , فقالوا لي: أتعرف الرجل؟ قلت: لا. إلا أن أراه، فمر بي , فقلت: هذا هو. قالوا: هذا طلحة بن عبيد الله
মু’আবিয়া ইব্ন খুদায়জ (রাঃ) থেকে বর্নিতঃ
একদিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাত আদায় করেন এবং সালাম ফিরান। কিন্তু এক রাক’আত সালাত তাঁর বাকী রয়ে গিয়েছিল (অর্থাৎ এক রাক’আত বাকী থাকতেই ভুলে সালাম ফিরান)। এক ব্যক্তি তা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন, আপনি এক রাক’আত সালাত ভুলে গিয়েছেন। তারপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে প্রবেশ করেন এবং বিলাল (রাঃ)-কে ইকামত দিতে বলেন। বিলাল (রাঃ) ইকামত বললেন। তিনি লোকদের নিয়ে এক রাক’আত সালাত আদায় করেন। আমি যখন এ ঘটনা লোকদের নিকট বর্ণনা করি, তখন তারা আমাকে বলল, আপনি কি লোকটিকে চেনেন ? আমি বললাম, না, তাঁকে আমি চিনি না। তবে তাঁকে দেখলে চিনতে পারবো। সে ব্যক্তি আমার সামনে আসল, আমি বললাম, ইনিই সেই লোক। লোকেরা বলল, ইনি হলেন তালহা ইব্ন উবায়দুল্লাহ (রাঃ)।

সুনান নাসাঈ > রাখালের আযান দেয়া
সুনান নাসাঈ ৬৬৫
أخبرنا إسحاق بن منصور قال: أنبأنا عبد الرحمن، عن شعبة، عن الحكم، عن ابن أبي ليلى، عن عبد الله بن ربيعة: أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في سفر، فسمع صوت رجل يؤذن فقال مثل قوله ثم قال إن هذا لراعى غنم أو عازب عن أهله فنظروا فإذا هو راعي غنم
আবদুল্লাহ ইব্ন রুবায়্যি’আ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে একবার সফরে ছিলেন এবং এক ব্যক্তির আযানের শব্দ শুনতে পেলেন। নিয়মানুযায়ী তিনি উত্তরে মুয়ায্যিনের অনুরুপ বাক্য বললেন। তারপর বলেন যে, এ ব্যক্তি কোন রাখাল বা পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তি হবে। তারপর তাঁরা লক্ষ্য করে দেখলেন যে, সে একজন রাখাল।

সুনান নাসাঈ > একা সালাত আদায়কারীর আযান
সুনান নাসাঈ ৬৬৬
أخبرنا محمد بن سلمة قال: حدثنا ابن وهب، عن عمرو بن الحارث، أن أبا عشانة المعافري حدثه، عن عقبة بن عامر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " يعجب ربك من راعي غنم في رأس شظية الجبل يؤذن بالصلاة ويصلي، فيقول الله عز وجل: انظروا إلى عبدي هذا يؤذن ويقيم الصلاة يخاف مني، قد غفرت لعبدي وأدخلته الجنة "
উকবা ইব্ন আমির (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন : আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি যে, তোমার রব সে ব্যক্তির উপর খুশি হন, যে পাহাড়ের উচ্চ শৃঙ্গে বকর চরায় এবং সালাতের জন্য আযান দেয় ও সালাত আদায় করে। আল্লাহ তা'আলা বলেন : তোমরা আমার এ বান্দাকে দেখ, সে আযান দিচ্ছে এবং সালাত কায়েম করছে ও আমাকে ভয় করছে। আমি আমার এ বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করালাম।"

সুনান নাসাঈ > একা সালাত আদায়কারীর ইকামত
সুনান নাসাঈ ৬৬৭
أخبرنا علي بن حجر قال: أنبأنا إسماعيل قال: حدثنا يحيى بن علي بن يحيى بن خلاد بن رفاعة بن رافع الزرقي، عن أبيه، عن جده، عن رفاعة بن رافع، أن رسول الله صلى الله عليه وسلم «بينا هو جالس في صف الصلاة» الحديث
রিফা'আ ইব্ন রাফি (রাঃ) থেকে বর্নিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাতের কাতারে বসা ছিলেন এমন সময় .......... আল-হাদীস।