সুনান নাসাঈ > ঋতুমতি নারীদের ঈদে ও মুসলমানদের দু‘আয় উপস্থিত হওয়া
সুনান নাসাঈ ৩৯০
أخبرنا عمرو بن زرارة قال: حدثنا إسماعيل، عن أيوب، عن حفصة قالت كانت أم عطية - لا تذكر رسول الله صلى الله عليه وسلم إلا قالت: بأبا. فقلت: أسمعت رسول الله صلى الله عليه وسلم يقول كذا وكذا؟ قالت: نعم. بأبا - قال: «لتخرج العواتق وذوات الخدور والحيض فيشهدن الخير ودعوة المسلمين، وتعتزل الحيض المصلى»
হাফসা [১] (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ উম্মে আতিয়্যা (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নাম উচ্চারণ করলেই বলেতেনঃ ‘আমার পিতা উৎসর্গিত হোক’। একদা আমি জিজ্ঞাসা করলামঃ আপনি কি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে এরূপ বলতে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ, আমার পিতা উৎসর্গিত হোক। তিনি বলেছেন, বালেগা হওয়ার নিকটবর্তী বয়েসর বালিকা, অন্তঃপুরবাসিনী ও ঋতুমতি মহিলাগণ নেককাজে এবং মুসলমানদের দোয়ার মজলিসে উপস্থিত হতে পারে, তবে ঋতুমতি মহিলাগণ সালাতের স্থান থেকে দূরে থাকবে।

সুনান নাসাঈ > যে নারী তাওয়াফে ইফাদার পরে ঋতুমতি হয়
সুনান নাসাঈ ৩৯১
أخبرنا محمد بن سلمة قال: حدثنا عبد الرحمن بن القاسم قال: أخبرني مالك، عن عبد الله بن أبي بكر، عن أبيه، عن عمرة، عن عائشة: أنها قالت لرسول الله صلى الله عليه وسلم إن صفية بنت حيي قد حاضت فقال رسول الله صلى الله عليه وسلم: «لعلها تحبسنا ألم تكن طافت معكن بالبيت؟» قالت: بلى. قال: «فاخرجن»
আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বললেনঃ সফিয়া বিন্ত হুয়াই ঋতুবতী হয়েছেন। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হয়তো সে আমাদের আটকে রাখবে, সে কি তোমাদের সঙ্গে কা‘বা শরীফের তাওয়াফ করেনি? তিনি উত্তর দিলেন হ্যাঁ। তিনি বললেনঃ তাহলে তোমরা বের হয়ে পড়।

সুনান নাসাঈ > নিফাসওয়ালী মহিলা ইহরামের সময় কি করবে
সুনান নাসাঈ ৩৯২
أخبرنا محمد بن قدامة قال: حدثنا جرير، عن يحيى بن سعيد، عن جعفر بن محمد، عن أبيه، عن جابر بن عبد الله في حديث أسماء بنت عميس حين نفست بذي الحليفة، أن رسول الله صلى الله عليه وسلم قال لأبي بكر: «مرها أن تغتسل وتهل»
জাবির ইব্ন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ
আসমা বিনত উমায়স নিফাসওয়ালী হলেন, তখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ বকর (রাঃ) -কে বললেনঃ তাকে বল, সে যেন গোসল করে নেয় এবং ইহরাম বাঁধে।

সুনান নাসাঈ > নিফাসওয়ালী মহিলার জানাযার সালাত
সুনান নাসাঈ ৩৯৩
أخبرنا حميد بن مسعدة، عن عبد الوارث، عن حسين يعني المعلم، عن ابن بريدة، عن سمرة قال: «صليت مع رسول الله صلى الله عليه وسلم على أم كعب ماتت في نفاسها فقام رسول الله صلى الله عليه وسلم في الصلاة في وسطها»
সামুরা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে উম্মে কা‘বের জানাযার সালাত আদায় করেছি। তিনি নিফাস অবস্থায় ইনতেকাল করেছিলেন। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাতে তাঁর লাশের মাঝামাঝি স্থানে দাঁড়িয়েছিলেন।