মুয়াত্তা ইমাম মালিক > বায়‘আত সম্পর্কিত বিবরণ

মুয়াত্তা ইমাম মালিক ১৭৮৪

و حدثني مالك عن عبد الله بن دينار أن عبد الله بن عمر كتب إلى عبد الملك بن مروان يبايعه فكتب إليه بسم الله الرحمن الرحيم أما بعد لعبد الله عبد الملك أمير المؤمنين سلام عليك فإني أحمد إليك الله الذي لا إله إلا هو وأقر لك بالسمع والطاعة على سنة الله وسنة رسوله فيما استطعت

আবদুল্লাহ্ ইবনু দীনার (রহঃ) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ্ ইব্নু উমার (রাঃ) আবদুল মালিক ইব্নু মারওয়ানের নিকট এই মর্মে একটি বায়‘আতনামা লিখলেন-- বিসমিল্লাহির রাহমানির রাহীম, আল্লাহ্‌র বান্দা আবদুল মালিকের নিকট, যিনি মুসলমানদের আমীর। আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি সেই আল্লাহ্‌র প্রশংসা করছি, যিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। আমি এই কথার স্বীকারোক্তি দিচ্ছি যে, আমি আমার সাধ্যানুযায়ী আপনার কথা শ্রবণ করব এবং মানব যদি আল্লাহ্ ও তাঁর রাসূলের নির্দেশ মুতাবিক হয়। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৭৮৩

و حدثني مالك عن محمد بن المنكدر عن أميمة بنت رقيقة أنها قالت أتيت رسول الله صلى الله عليه وسلم في نسوة بايعنه على الإسلام فقلن يا رسول الله نبايعك على أن لا نشرك بالله شيئا ولا نسرق ولا نزني ولا نقتل أولادنا ولا نأتي ببهتان نفتريه بين أيدينا وأرجلنا ولا نعصيك في معروف فقال رسول الله صلى الله عليه وسلم فيما استطعتن وأطقتن قالت فقلن الله ورسوله أرحم بنا من أنفسنا هلم نبايعك يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم إني لا أصافح النساء إنما قولي لمائة امرأة كقولي لامرأة واحدة أو مثل قولي لامرأة واحدة

উমাইমাহ্ বিনত রুকাইকা (রাঃ) থেকে বর্নিতঃ

আমি অপরাপর মহিলার সহিত রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট বায়‘আত গ্রহণের জন্য গমন করলাম। অতঃপর তারা (মহিলাগণ) আরয করল, ইয়া রাসূলুল্লাহ্! আমরা আপনার কাছে এই কথার বায়‘আত গ্রহণ করছি যে, আমরা আল্লাহ্‌র সাথে অপর কোন বস্তুকে শরীক করব না, চুরি করব না, যেনা (ব্যভিচার) করব না, আমাদের সন্তানদেরকে হত্যা করব না। আমরা নিজে কারো বিরুদ্ধে অপবাদ রটাব না এবং যেকোন ভাল কাজে আপনার নাফরমানী (বিরুদ্ধাচরণ) করব না। অতঃপর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমাদের সাধ্যানুযায়ী করবে। অতঃপর তারা বলল, আল্লাহ্ ও তাঁর রসূল আমাদের প্রতি আমাদের নিজেদের চাইতেও অধিক দয়ালু। অতএব, ইয়া রাসূলুল্লাহ্! আসুন, আমরা আপনার সাথে হাত মিলাই। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি স্ত্রীলোকদের সাথে হাত মিলাই না। আমার কথা এক শত মহিলার জন্য যেই রকম, একজনের জন্যও ঠিক সেই রকম। (সহীহ, তিরমিযী ১৫৯৭, নাসাঈ ৪১৮১, ইবনু মাজাহ ২৮৭৪, আলবানী হাদীসটি সহীহ বলেছেন [সিলসিলা সহীহা ৫২৯])

মুয়াত্তা ইমাম মালিক ১৭৮২

حدثني مالك عن عبد الله بن دينار أن عبد الله بن عمر قال كنا إذا بايعنا رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة يقول لنا رسول الله صلى الله عليه وسلم فيما استطعتم

আবদুল্লাহ্ ইবনু দীনার (রহঃ) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ্ ইব্নু উমার (রাঃ) বলেছেন, আমরা যখন রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট তাঁর কথা শ্রবণ করব এবং মেনে চলব বলে বায়‘আত গ্রহণ করতাম তখন তিনি বলতেন, তোমরা যা পার (অর্থাৎ যতটুকু তোমাদের শক্তিতে কুলায় ততটুকু আমল করবে)। (বুখারী ৭২০২, মুসলিম ১৮৬৭)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00