মুয়াত্তা ইমাম মালিক > দাসদাসী ও তাদের দান করা প্রসঙ্গ

মুয়াত্তা ইমাম মালিক ১৭৮০

حدثني مالك عن نافع عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال العبد إذا نصح لسيده وأحسن عبادة الله فله أجره مرتين

আবদুল্লাহ্ ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, গোলাম যদি তার মালিকের মঙ্গল কামনা করে এবং রীতিমত আল্লাহ্‌র ইবাদত করে, তবে তার দ্বিগুণ সাওয়াব হবে। (বুখারী ২৫৪৬, মুসলিম ১৬৬৪)

মুয়াত্তা ইমাম মালিক ১৭৮১

و حدثني مالك أنه بلغه أن أمة كانت لعبد الله بن عمر بن الخطاب رآها عمر بن الخطاب وقد تهيأت بهيئة الحرائر فدخل على ابنته حفصة فقال ألم أر جارية أخيك تجوس الناس وقد تهيأت بهيئة الحرائر وأنكر ذلك عمر

মালিক (রহঃ) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ্ ইব্নু উমার (রাঃ)-এর একজন দাসী ছিল। সে নিজে আযাদ মহিলাদের মতো সেজেছিল। উমার ইব্নু খাত্তাব (রাঃ) তাকে আযাদ মহিলার মতো সাজতে দেখে তাঁর কন্যা (উম্মুল মু‘মিনীন) হাফসা (রাঃ)-এর নিকট যেয়ে বললেন, আমি তোমার ভ্রাতার দাসীকে দেখলাম যে, সে আযাদ মহিলাদের মতো সাজসজ্জা করে লোকজনের মধ্যে চলাফেরা করছে। উমার ইব্নু খাত্তাব (রাঃ) একে খারাপ মনে করেছেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00