মুয়াত্তা ইমাম মালিক > কাপড় পরিধান প্রসঙ্গ

মুয়াত্তা ইমাম মালিক ১৬৪৮

و حدثني عن مالك عن إسحق بن عبد الله بن أبي طلحة أنه قال قال أنس بن مالك رأيت عمر بن الخطاب وهو يومئذ أمير المدينة وقد رقع بين كتفيه برقاع ثلاث لبد بعضها فوق بعض

আনাস ইবনু মালিক (রা) থেকে বর্নিতঃ

আমি উমার (রা)-কে দেখেছি তখন তিনি মদীনাতে আমীরুল মু‘মিনীন ছিলেন। আর তখন তাঁর জামায় স্কন্ধের মধ্যস্থলে পর পর তিনটি তালি লাগানো ছিল। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৬৪৬

و حدثني عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن لبستين وعن بيعتين عن الملامسة وعن المنابذة وعن أن يحتبي الرجل في ثوب واحد ليس على فرجه منه شيء وعن أن يشتمل الرجل بالثوب الواحد على أحد شقيه

আবূ হুরায়রা (রা) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকার পোশাক এবং দুই প্রকার বিক্রয় হতে নিষেধ করেছেন। মুলামাসাহ ও মুনাবাযাহ ধরনের বিক্রয় নিষেধ করেছেন। আর মানুষের এমনভাবে বসা, যাতে তার হাঁটু খাড়া থাকে এবং তার লজ্জাস্থানের উপর কোন কাপড় না থাকে, এই প্রকার বসা নিষেধ। আর এক কাপড় দ্বারা সমস্ত শরীর ঢাকতে নিষেধ করেছেন যাতে এক অংশ খোলা থাকে। (সহীহ, বুখারী ৫৮২১)

মুয়াত্তা ইমাম মালিক ১৬৪৭

و حدثني عن مالك عن نافع عن عبد الله بن عمر أن عمر بن الخطاب رأى حلة سيراء تباع عند باب المسجد فقال يا رسول الله لو اشتريت هذه الحلة فلبستها يوم الجمعة وللوفد إذا قدموا عليك فقال رسول الله صلى الله عليه وسلم إنما يلبس هذه من لا خلاق له في الآخرة ثم جاء رسول الله صلى الله عليه وسلم منها حلل فأعطى عمر بن الخطاب منها حلة فقال عمر يا رسول الله أكسوتنيها وقد قلت في حلة عطارد ما قلت فقال رسول الله صلى الله عليه وسلم لم أكسكها لتلبسها فكساها عمر أخا له مشركا بمكة

আবদুল্লাহ্ ইবনু উমার (রা) থেকে বর্নিতঃ

উমার (রা) একখানা রেশমী কাপড় মসজিদের সম্মুখে বিক্রি হতে দেখলেন। তিনি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রসূলাল্লাহ্! যদি আপনি এই রেশমী কাপড়খানা খরিদ করে নিতেন, তা হলে শুক্রবারে উহা পরিধান করতে পারতেন অথবা কোন বৈদেশিক দূত এলে তা পরতে পারতেন। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহা ঐ ব্যক্তিই পরিধান করবে, পরকালে যার কোন অংশ থাকবে না। পরে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ঐরূপ আরও কাপড় এলে তিনি তা হতে একখানা কাপড় উমার (রা)-কে দান করলেন। উমার (রা) বললেন, ইয়া রসূলাল্লাহ! আপনি আমাকে এ কাপড় দিলেন অথচ ‘উতারদের কাপড় সম্বন্ধে যা বলেছেন, তা দ্বারা এটাই বুঝা যায় যে, ঐ ধরনের কাপড় পরিধানকারীর জন্য আখিরাতে কোন অংশ নেই। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে উহা পরতে দেইনি। অতঃপর উমার (রা) ঐ কাপড় স্বীয় এক কাফির ভাই, যে ছিল মক্কায়, তাকে দান করে দিলেন। (বুখারী ৮৮৬, মুসলিম ২০৬৮)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00