মুয়াত্তা ইমাম মালিক > স্ত্রীলোকের কাপড় লটকান প্রসঙ্গ

মুয়াত্তা ইমাম মালিক ১৬৪২

و حدثني عن مالك عن أبي بكر بن نافع عن أبيه نافع مولى ابن عمر عن صفية بنت أبي عبيد أنها أخبرته عن أم سلمة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت حين ذكر الإزار فالمرأة يا رسول الله قال ترخيه شبرا قالت أم سلمة إذا ينكشف عنها قال فذراعا لا تزيد عليه

বর্ণণাকারী থেকে বর্নিতঃ

উম্মুল মু‘মিনীন উম্মু সালমা (রা) যখন নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে লুঙ্গি লটকানোর কথা জিজ্ঞেস করতে যেয়ে বললেন, ইয়া রসূলাল্লাহ্! নারীগণ কিরূপে কাপড় পরিধান করবে ? রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা টাখনু হতে এক বিঘত নিচু রেখে পারবে। উম্মু সালমা বললেন, এতে তো খুলে যাবে। তখন রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে এক হাত নিচু রাখবে, এর অতিরিক্ত নয়। (সহীহ, আবূ দাঊদ ৪১১৭, আলবানী হাদীসটি সহীহ বলেছেন [সহীহ ও যয়ীফ সুনানে আবূ দাঊদ])

মুয়াত্তা ইমাম মালিক > জুতা পরিধান করা প্রসঙ্গ

মুয়াত্তা ইমাম মালিক ১৬৪৩

و حدثني عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال لا يمشين أحدكم في نعل واحدة لينعلهما جميعا أو ليحفهما جميعا

আবূ হুরায়রা (রা) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যেন একটি জুতা পরিধান করে না হাঁটে। হয় উভয় জুতা পরিধান করবে, না হয় উভয় জুতা খুলে রাখবে। (বুখারী ৫৮৫৫, মুসলিম ২০৯৭)

মুয়াত্তা ইমাম মালিক ১৬৪৪

و حدثني عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا انتعل أحدكم فليبدأ باليمين وإذا نزع فليبدأ بالشمال ولتكن اليمنى أولهما تنعل وآخرهما تنزع

আবূ হুরায়রা (রা) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান জুতা পরতে ইচ্ছা করে, তখন যেন সে ডান পা প্রথমে পরিধান করে। আর যখন জুতা খোলে, তখন যেন বাম পা হতে খোলে। জুতা পরিধান করতে ডান পা প্রথমে হবে, আর জুতা খুলতে ডান পা শেষে হবে। (সহীহ, বুখারী ৫৮৫৬)

মুয়াত্তা ইমাম মালিক ১৬৪৫

و حدثني عن مالك عن عمه أبي سهيل بن مالك عن أبيه عن كعب الأحبار أن رجلا نزع نعليه فقال لم خلعت نعليك لعلك تأولت هذه الآية { فاخلع نعليك إنك بالواد المقدس طوى } قال ثم قال كعب للرجل أتدري ما كانت نعلا موسى قال مالك لا أدري ما أجابه الرجل فقال كعب كانتا من جلد حمار ميت

কা‘ব আহবার (র) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি নিজের জুতা খুলল। কা‘ব তাকে বলল, তুমি তোমার জুতা কেন খুলে ফেলেছ ? হয়ত তুমি, فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى “আমি তোমার প্রভু। তুমি তোমার জুতা খুলে ফেল। কেননা তুমি ‘তুয়া’ নামক পবিত্র ভূমিতে আছ।” এই আয়াত দেখে জুতা খুলেছ। অতঃপর কা’ব বললেন, তোমার জানা আছে কি মূসা (আ)-এর জুতা কিসের ছিল ? মালিক (র) বললেন, আমার জানা নেই, ঐ ব্যক্তি কি উত্তর দিয়েছিল। অতঃপর কা‘ব বললেন, উহা মৃত গাধার চামড়া দ্বারা প্রস্তুত করা হয়েছিল। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন, হাদীসটিতে ইসরাঈলী বর্ণনা রয়েছে)

মুয়াত্তা ইমাম মালিক > কাপড় পরিধান প্রসঙ্গ

মুয়াত্তা ইমাম মালিক ১৬৪৮

و حدثني عن مالك عن إسحق بن عبد الله بن أبي طلحة أنه قال قال أنس بن مالك رأيت عمر بن الخطاب وهو يومئذ أمير المدينة وقد رقع بين كتفيه برقاع ثلاث لبد بعضها فوق بعض

আনাস ইবনু মালিক (রা) থেকে বর্নিতঃ

আমি উমার (রা)-কে দেখেছি তখন তিনি মদীনাতে আমীরুল মু‘মিনীন ছিলেন। আর তখন তাঁর জামায় স্কন্ধের মধ্যস্থলে পর পর তিনটি তালি লাগানো ছিল। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৬৪৬

و حدثني عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن لبستين وعن بيعتين عن الملامسة وعن المنابذة وعن أن يحتبي الرجل في ثوب واحد ليس على فرجه منه شيء وعن أن يشتمل الرجل بالثوب الواحد على أحد شقيه

আবূ হুরায়রা (রা) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই প্রকার পোশাক এবং দুই প্রকার বিক্রয় হতে নিষেধ করেছেন। মুলামাসাহ ও মুনাবাযাহ ধরনের বিক্রয় নিষেধ করেছেন। আর মানুষের এমনভাবে বসা, যাতে তার হাঁটু খাড়া থাকে এবং তার লজ্জাস্থানের উপর কোন কাপড় না থাকে, এই প্রকার বসা নিষেধ। আর এক কাপড় দ্বারা সমস্ত শরীর ঢাকতে নিষেধ করেছেন যাতে এক অংশ খোলা থাকে। (সহীহ, বুখারী ৫৮২১)

মুয়াত্তা ইমাম মালিক ১৬৪৭

و حدثني عن مالك عن نافع عن عبد الله بن عمر أن عمر بن الخطاب رأى حلة سيراء تباع عند باب المسجد فقال يا رسول الله لو اشتريت هذه الحلة فلبستها يوم الجمعة وللوفد إذا قدموا عليك فقال رسول الله صلى الله عليه وسلم إنما يلبس هذه من لا خلاق له في الآخرة ثم جاء رسول الله صلى الله عليه وسلم منها حلل فأعطى عمر بن الخطاب منها حلة فقال عمر يا رسول الله أكسوتنيها وقد قلت في حلة عطارد ما قلت فقال رسول الله صلى الله عليه وسلم لم أكسكها لتلبسها فكساها عمر أخا له مشركا بمكة

আবদুল্লাহ্ ইবনু উমার (রা) থেকে বর্নিতঃ

উমার (রা) একখানা রেশমী কাপড় মসজিদের সম্মুখে বিক্রি হতে দেখলেন। তিনি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রসূলাল্লাহ্! যদি আপনি এই রেশমী কাপড়খানা খরিদ করে নিতেন, তা হলে শুক্রবারে উহা পরিধান করতে পারতেন অথবা কোন বৈদেশিক দূত এলে তা পরতে পারতেন। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহা ঐ ব্যক্তিই পরিধান করবে, পরকালে যার কোন অংশ থাকবে না। পরে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ঐরূপ আরও কাপড় এলে তিনি তা হতে একখানা কাপড় উমার (রা)-কে দান করলেন। উমার (রা) বললেন, ইয়া রসূলাল্লাহ! আপনি আমাকে এ কাপড় দিলেন অথচ ‘উতারদের কাপড় সম্বন্ধে যা বলেছেন, তা দ্বারা এটাই বুঝা যায় যে, ঐ ধরনের কাপড় পরিধানকারীর জন্য আখিরাতে কোন অংশ নেই। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে উহা পরতে দেইনি। অতঃপর উমার (রা) ঐ কাপড় স্বীয় এক কাফির ভাই, যে ছিল মক্কায়, তাকে দান করে দিলেন। (বুখারী ৮৮৬, মুসলিম ২০৬৮)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00