মুয়াত্তা ইমাম মালিক > লুকতা অর্থাৎ কোথাও পাওয়া জিনিসের ফয়সালা

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৪

و حدثني مالك عن نافع أن رجلا وجد لقطة فجاء إلى عبد الله بن عمر فقال له إني وجدت لقطة فماذا ترى فيها فقال له عبد الله بن عمر عرفها قال قد فعلت قال زد قال قد فعلت فقال عبد الله لا آمرك أن تأكلها ولو شئت لم تأخذها.

নাফি‘ (র) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি রাস্তায় কিছু পেল। সে তা নিয়ে ইব্নু উমার (রা)-এর কাছে এসে বলল, আমি একটি জিনিস পেয়েছি, এই ব্যাপারে আপনার মত কি? আবদুল্লাহ্ ইব্নু উমার (রা) তাকে বললেন, তা প্রচার কর। সে বলিল, আমি তা করেছি। ইব্নু উমার (রা) বললেন, পুনরায় ঘোষণা কর। সে বলল, তাও করেছি। ইব্নু উমার (রা) বললেন, আমি তোমাকে ব্যবহার করতে বলব না। তুমি তা নাও তুলতে পারতে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৩

و حدثني مالك عن أيوب بن موسىٰ, عن معاوية بن عبد الله بن بدر الجهني, أن أباه أخبره أنه نزل منزل قوم بطر يق الشام فوجد صرة فيها ثمانون ذينارا فذكرها لعمر ابن الخطاب فقال له عمر : عرفها علىٰ أبواب المساجد واذكر ها لكل من يأتي من الشأم سنة فإذا مضت السنة فشأنك بها.

মুয়াবিয়া ইবনু আবদুল্লাহ জুহানী (র) থেকে বর্নিতঃ

তার পিতা বলেছেন, তিনি সিরিয়ার পথে এক মঞ্জিলে অবতরণ করলেন তথায় তিনি একটি তোড়া পেলেন। তাতে আশিটি দীনার ছিল। তিনি তা উমার (রা)-এর নিকট বর্ণনা করলেন। উমার (রা) বললেন, একে মসজিদসমূহের দরজায় ঘোষণা কর। আর যারা সিরিয়া হতে আসে তাদেরকে এক বৎসর পর্যন্ত অবহিত কর। যদি এক বৎসর অতিবাহিত হয় তা হলে তখন তোমার ইচ্ছা। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪২

حدثني مالك عن ربيعة بن أبي عبد الرحمن عن يزيد مولى المنبعث عن زيد بن خالد الجهني أنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فسأله عن اللقطة فقال اعرف عفاصها ووكاءها ثم عرفها سنة فإن جاء صاحبها وإلا فشأنك بها قال فضالة الغنم يا رسول الله قال هي لك أو لأخيك أو للذئب قال فضالة الإبل قال ما لك ولها معها سقاؤها وحذاؤها ترد الماء وتأكل الشجر حتى يلقاها ربها.

যায়দ ইবনু খালেদ জুহানী (রা) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে কোথাও পাওয়া জিনিস সম্বন্ধে প্রশ্ন করলে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পাত্রটি চিনে রাখ এবং তার বন্ধনও চিনে রাখ, অতঃপর এক বৎসর পর্যন্ত মানুষের কাছে ঘোষণা করতে থাক। যদি মালিক পাওয়া যায় তবে ফেরত দিয়ে দাও; অন্যথায় তুমি নিজে ব্যবহার করতে পার। সে বলল, হে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারানো ছাগলের বিধান কি? তিনি বললেন, তা তোমার অথবা তোমার ভাইয়ের কিংবা বাঘের হবে। সে পুনরায় জিজ্ঞেস করল, যদি হারানো উট পাওয়া যায় তবে কি করব? রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে উটের সাথে তোমার কি সম্পর্ক। তার সাথে পান করার মতো পানি আছে এবং তার পা আছে যেখানে খুশী পানি পান করে নিবে। গাছের পাতা খাবে। শেষ পর্যন্ত তার মালিক তা পেয়ে ফেলবে। (বুখারী ২৩৭২, মুসলিম ১৭২২)

মুয়াত্তা ইমাম মালিক > গোলাম যদি কোন জিনিস পাওয়ার পর খরচ করে ফেলে তবে তার ফয়সালা

এই অধ্যায়ে কোনো হাদিস পাওয়া যায়নি।

মুয়াত্তা ইমাম মালিক > হারানো জন্তুর ফয়সালা

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৬

و حدثني مالك عن يحيى بن سعيد عن سعيد بن المسيب أن عمر بن الخطاب قال وهو مسند ظهره إلى الكعبة من أخذ ضالة فهو ضال.

সাঈদ ইবনু মুসায়্যাব (র) থেকে বর্নিতঃ

উমার (রা) কা‘বা শরীফের দেয়ালে পৃষ্ঠদেশ লাগিয়ে বসেছিলেন। এই অবস্থায় বললেন, যে ব্যক্তি হারানো বস্তু নিয়ে নেয় সে পথভ্রষ্ট। (সহীহ মারফু, ইমাম মুসলিম যায়েদ বিন খালিদ (রা) থেকে মারফু সনদে বর্ণনা করেন ১৭২৫)

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৫

حدثني مالك عن يحيى بن سعيد عن سليمان بن يسار أن ثابت بن الضحاك الأنصاري أخبره أنه وجد بعيرا بالحرة فعقله ثم ذكره لعمر بن الخطاب فأمره عمر أن يعرفه ثلاث مرات فقال له ثابت إنه قد شغلني عن ضيعتي فقال له عمر أرسله حيث وجدته.

সুলায়মান ইবনু ইয়াসার (র) থেকে বর্নিতঃ

সাবিত ইব্নু যাহহাক আনসারী (রা) হাররা নামক স্থানে একটি উট পেয়ে রশি দ্বারা বেঁধে দিলেন। তার পর উমার (রা)-কে বললেন। উমার (রা) বললেন, তুমি তিনবার উহা প্রচার কর। সাবিত (রা) বললেন, আমি তার ঝামেলায় পড়ে আমার শস্য উৎপাদনকারী ভূমির খবর নিতে পারিনি। উমার (রা) বললেন, তা হলে যেখানে উটটি পেয়েছিলে সেখানে ছেড়ে দিয়ে আস। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৭

و حدثني مالك أنه سمع ابن شهاب يقول: كانت ضوال الإبل في زمان عمر بن الخطاب إبلا مؤبلة تناتج لا يمسها أحد حتى إذا كان زمان عثمان بن عفان أمر بتعريفها ثم تباع فإذا جاء صاحبها أعطي ثمنها.

মালিক (র) থেকে বর্নিতঃ

ইবনু যুহরী (র)-কে বলতে শুনেছেন উমার (রা)-এর যুগে যে হারানো উট পাওয়া যেত উহাকে ঐভাবেই ছেড়ে দেয়া হত। তার বাচ্চা জন্ম হলেও কেউই স্পর্শ করত না। অতঃপর উসমান (রা)-এর যুগ এল। তিনি ঐরূপ উটকে প্রচার করার পর বিক্রয় করার নির্দেশ দিলেন। অতঃপর যখন মালিক আসবে তখন উপহার মূল্য মালিককে দিয়ে দেয়া হবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক > মৃতের পক্ষে জীবিতের দান

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৮

حدثني مالك عن سعيد بن عمرو بن شرحبيل بن سعيد بن سعد بن عبادة عن أبيه عن جده أنه قال خرج سعد بن عبادة مع رسول الله صلى الله عليه وسلم في بعض مغازيه فحضرت أمه الوفاة بالمدينة فقيل لها أوصي. فقالت فيم أوصي إنما المال مال سعد فتوفيت قبل أن يقدم سعد فلما قدم سعد بن عبادة ذكر ذلك له فقال سعد يا رسول الله هل ينفعها أن أتصدق عنها فقال رسول الله صلى الله عليه وسلم نعم فقال سعد حائط كذا وكذا صدقة عنها لحائط سماه.

সাঈদ ইবনু ‘আমর (র) থেকে বর্নিতঃ

সা‘আদ ইব্নু উবাদা (রা) কোন এক যুদ্ধে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে রওয়ানা হলেন। এদিকে মদীনায় তাঁর মাতার মৃত্যুর সময় উপস্থিত। মানুষ তাঁর মাতাকে ওসীয়্যত করতে বললে উত্তর দিলেন যে, কি ওসীয়্যত করব? সমস্ত সম্পত্তি তো সা‘আদেরই। অবশেষে সা‘আদ (রা) বাড়িতে ফেরার পূর্বেই তিনি মারা গেলেন। সা‘আদ (রা) বাড়িতে এলে এ ঘটনা বর্ণনা করা হল। অতঃপর সা‘আদ (রা) বললেন, হে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি সাদাকাহ্ করলে আমার মায়ের কোন উপকার হবে কি? রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ’। অতঃপর সা‘আদ (রা) বাগানের নাম উল্লেখ করে বললেন, “এই এই বাগান আমার মায়ের পক্ষ হতে দান করছি।” (সহীহ, নাসাঈ ৩৬৫০, আলবানী হাদীসটি সহীহ বলেছেন [সহীহ ও যয়ীফ সুনানে নাসাঈ])

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৯

و حدثني مالك عن هشام بن عروة عن أبيه عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أن رجلا قال لرسول الله صلى الله عليه وسلم إن أمي افتلتت نفسها وأراها لو تكلمت تصدقت أفأتصدق عنها فقال رسول الله صلى الله عليه وسلم نعم.

নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়িশা (রা) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমার মা হঠাৎ ইন্তিকাল করেন। আমার মনে হয় যদি তিনি কথা বলার সুযোগ পেতেন তবে কিছু দান-খয়রাত করতেন। এখন আমি তাঁর পক্ষ হতে দান করতে পারি কি? রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “হ্যাঁ, পারবে।” (বুখারী ২৭৬০, মুসলিম ১০০৪)

মুয়াত্তা ইমাম মালিক ১৪৫০

و حدثني مالك أنه بلغه أن رجلا من الأنصار من بني الحارث بن الخزرج تصدق على أبويه بصدقة فهلكا فورث ابنهما المال وهو نخل فسأل عن ذلك رسول الله صلى الله عليه وسلم فقال قد أجرت في صدقتك وخذها بميراثك.

মালিক (র) থেকে বর্নিতঃ

এক আনসার ব্যক্তি নিজ পিতা-মাতাকে কিছু দান করল, অতঃপর মাতা-পিতার ইন্তিকালের পরে সে-ই তাদের ওয়ারিস হল। আর তা ছিল খেজুরের বাগান। সে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয় জিজ্ঞেস করলে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সাদাকাহর সওয়াব তুমি পেয়েছ, এখন ওয়ারিস হিসেবে আবার তা গ্রহণ কর। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00