মুয়াত্তা ইমাম মালিক > মৃত্যু পর্যন্ত দানের ফয়সালা

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪১

و حدثني مالك عن نافع أن عبد الله بن عمر ورث من حفصة بنت عمر دارها قال وكانت حفصة قد أسكنت بنت زيد بن الخطاب ما عاشت فلما توفيت بنت زيد قبض عبد الله بن عمر المسكن ورأى أنه له.

নাফি‘ (র) থেকে বর্নিতঃ

ইব্নু উমার (রা) হাফসা বিনত উমারের একটি গৃহের ওয়ারিস হলেন। তিনি ঐ গৃহ যায়দ ইব্নু খাত্তাবের কন্যাকে আজীবন থাকার জন্য দিয়েছিলেন। অতঃপর যখন যায়দের কন্যার মৃত্যু হল তখন ইব্নু উমার (রা) উহা দখল করলেন এবং তিনি উহাকে নিজস্ব মনে করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪০

و حدثني مالك عن يحيى بن سعيد عن عبد الرحمن بن القاسم أنه سمع مكحولا الدمشقي يسأل القاسم بن محمد عن العمرى وما يقول الناس فيها فقال القاسم بن محمد ما أدركت الناس إلا وهم على شروطهم في أموالهم وفيما أعطوا قال يحيى سمعت ما لكا يقول وعلى ذلك الأمر عندنا أن العمرى ترجع إلى الذي أعمرها إذا لم يقل هي لك ولعقبك.

আবদুর রহমান ইবনু কাসিম (র) থেকে বর্নিতঃ

তিনি মাকহুল দামেশকীকে কাসিম ইব্নু মুহাম্মাদের নিকট মৃত্যু পর্যন্ত দান সম্বন্ধে প্রশ্ন করতে শুনেছেন অর্থাৎ এই ব্যাপারে মানুষের কি মতামত তা জানতে চেয়েছেন। তখন কাসিম ইব্নু মুহাম্মাদ (র) বলেন, আমি তো মানুষদেরকে নিজ সম্পদের মধ্যেও নিজ দানের ব্যাপারে নিজ নিজ শর্ত পূর্ণ করতে দেখেছি। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (র) বলেন, আমাদের সিদ্ধান্ত এই যে, মৃত্যু পর্যন্ত দানকৃত বস্তু দানকারীর নিকট ফিরে আসবে। তবে সে যদি বলে, উহা তোমার ও তোমার পরবর্তীদের তবে তা ফিরে আসবে না।

মুয়াত্তা ইমাম মালিক ১৪৩৯

حدثني مالك عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن بن عوف عن جابر بن عبد الله الأنصاري أن رسول الله صلى الله عليه وسلم قال أيما رجل أعمر عمرى له ولعقبه فإنها للذي يعطاها لا ترجع إلى الذي أعطاها أبدا لأنه أعطى عطاء وقعت فيه المواريث.

জাবির ইবনু আবদিল্লাহ (রা) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো জন্য অথবা তার ওয়ারিসগণের জন্য কোন জিনিস মৃত্যু পর্যন্ত দান করে তবে উহা যাদেরকে দান করেছে তাদের জন্য হবে। দানকারীর নিকট তা ফিরে আসতে পারে না। ইহা ওয়ারিসীর যোগ্য দান।

মুয়াত্তা ইমাম মালিক > লুকতা অর্থাৎ কোথাও পাওয়া জিনিসের ফয়সালা

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৪

و حدثني مالك عن نافع أن رجلا وجد لقطة فجاء إلى عبد الله بن عمر فقال له إني وجدت لقطة فماذا ترى فيها فقال له عبد الله بن عمر عرفها قال قد فعلت قال زد قال قد فعلت فقال عبد الله لا آمرك أن تأكلها ولو شئت لم تأخذها.

নাফি‘ (র) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি রাস্তায় কিছু পেল। সে তা নিয়ে ইব্নু উমার (রা)-এর কাছে এসে বলল, আমি একটি জিনিস পেয়েছি, এই ব্যাপারে আপনার মত কি? আবদুল্লাহ্ ইব্নু উমার (রা) তাকে বললেন, তা প্রচার কর। সে বলিল, আমি তা করেছি। ইব্নু উমার (রা) বললেন, পুনরায় ঘোষণা কর। সে বলল, তাও করেছি। ইব্নু উমার (রা) বললেন, আমি তোমাকে ব্যবহার করতে বলব না। তুমি তা নাও তুলতে পারতে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৩

و حدثني مالك عن أيوب بن موسىٰ, عن معاوية بن عبد الله بن بدر الجهني, أن أباه أخبره أنه نزل منزل قوم بطر يق الشام فوجد صرة فيها ثمانون ذينارا فذكرها لعمر ابن الخطاب فقال له عمر : عرفها علىٰ أبواب المساجد واذكر ها لكل من يأتي من الشأم سنة فإذا مضت السنة فشأنك بها.

মুয়াবিয়া ইবনু আবদুল্লাহ জুহানী (র) থেকে বর্নিতঃ

তার পিতা বলেছেন, তিনি সিরিয়ার পথে এক মঞ্জিলে অবতরণ করলেন তথায় তিনি একটি তোড়া পেলেন। তাতে আশিটি দীনার ছিল। তিনি তা উমার (রা)-এর নিকট বর্ণনা করলেন। উমার (রা) বললেন, একে মসজিদসমূহের দরজায় ঘোষণা কর। আর যারা সিরিয়া হতে আসে তাদেরকে এক বৎসর পর্যন্ত অবহিত কর। যদি এক বৎসর অতিবাহিত হয় তা হলে তখন তোমার ইচ্ছা। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪২

حدثني مالك عن ربيعة بن أبي عبد الرحمن عن يزيد مولى المنبعث عن زيد بن خالد الجهني أنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فسأله عن اللقطة فقال اعرف عفاصها ووكاءها ثم عرفها سنة فإن جاء صاحبها وإلا فشأنك بها قال فضالة الغنم يا رسول الله قال هي لك أو لأخيك أو للذئب قال فضالة الإبل قال ما لك ولها معها سقاؤها وحذاؤها ترد الماء وتأكل الشجر حتى يلقاها ربها.

যায়দ ইবনু খালেদ জুহানী (রা) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে কোথাও পাওয়া জিনিস সম্বন্ধে প্রশ্ন করলে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পাত্রটি চিনে রাখ এবং তার বন্ধনও চিনে রাখ, অতঃপর এক বৎসর পর্যন্ত মানুষের কাছে ঘোষণা করতে থাক। যদি মালিক পাওয়া যায় তবে ফেরত দিয়ে দাও; অন্যথায় তুমি নিজে ব্যবহার করতে পার। সে বলল, হে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারানো ছাগলের বিধান কি? তিনি বললেন, তা তোমার অথবা তোমার ভাইয়ের কিংবা বাঘের হবে। সে পুনরায় জিজ্ঞেস করল, যদি হারানো উট পাওয়া যায় তবে কি করব? রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে উটের সাথে তোমার কি সম্পর্ক। তার সাথে পান করার মতো পানি আছে এবং তার পা আছে যেখানে খুশী পানি পান করে নিবে। গাছের পাতা খাবে। শেষ পর্যন্ত তার মালিক তা পেয়ে ফেলবে। (বুখারী ২৩৭২, মুসলিম ১৭২২)

মুয়াত্তা ইমাম মালিক > গোলাম যদি কোন জিনিস পাওয়ার পর খরচ করে ফেলে তবে তার ফয়সালা

এই অধ্যায়ে কোনো হাদিস পাওয়া যায়নি।

মুয়াত্তা ইমাম মালিক > হারানো জন্তুর ফয়সালা

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৬

و حدثني مالك عن يحيى بن سعيد عن سعيد بن المسيب أن عمر بن الخطاب قال وهو مسند ظهره إلى الكعبة من أخذ ضالة فهو ضال.

সাঈদ ইবনু মুসায়্যাব (র) থেকে বর্নিতঃ

উমার (রা) কা‘বা শরীফের দেয়ালে পৃষ্ঠদেশ লাগিয়ে বসেছিলেন। এই অবস্থায় বললেন, যে ব্যক্তি হারানো বস্তু নিয়ে নেয় সে পথভ্রষ্ট। (সহীহ মারফু, ইমাম মুসলিম যায়েদ বিন খালিদ (রা) থেকে মারফু সনদে বর্ণনা করেন ১৭২৫)

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৫

حدثني مالك عن يحيى بن سعيد عن سليمان بن يسار أن ثابت بن الضحاك الأنصاري أخبره أنه وجد بعيرا بالحرة فعقله ثم ذكره لعمر بن الخطاب فأمره عمر أن يعرفه ثلاث مرات فقال له ثابت إنه قد شغلني عن ضيعتي فقال له عمر أرسله حيث وجدته.

সুলায়মান ইবনু ইয়াসার (র) থেকে বর্নিতঃ

সাবিত ইব্নু যাহহাক আনসারী (রা) হাররা নামক স্থানে একটি উট পেয়ে রশি দ্বারা বেঁধে দিলেন। তার পর উমার (রা)-কে বললেন। উমার (রা) বললেন, তুমি তিনবার উহা প্রচার কর। সাবিত (রা) বললেন, আমি তার ঝামেলায় পড়ে আমার শস্য উৎপাদনকারী ভূমির খবর নিতে পারিনি। উমার (রা) বললেন, তা হলে যেখানে উটটি পেয়েছিলে সেখানে ছেড়ে দিয়ে আস। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৪৪৭

و حدثني مالك أنه سمع ابن شهاب يقول: كانت ضوال الإبل في زمان عمر بن الخطاب إبلا مؤبلة تناتج لا يمسها أحد حتى إذا كان زمان عثمان بن عفان أمر بتعريفها ثم تباع فإذا جاء صاحبها أعطي ثمنها.

মালিক (র) থেকে বর্নিতঃ

ইবনু যুহরী (র)-কে বলতে শুনেছেন উমার (রা)-এর যুগে যে হারানো উট পাওয়া যেত উহাকে ঐভাবেই ছেড়ে দেয়া হত। তার বাচ্চা জন্ম হলেও কেউই স্পর্শ করত না। অতঃপর উসমান (রা)-এর যুগ এল। তিনি ঐরূপ উটকে প্রচার করার পর বিক্রয় করার নির্দেশ দিলেন। অতঃপর যখন মালিক আসবে তখন উপহার মূল্য মালিককে দিয়ে দেয়া হবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00