মুয়াত্তা ইমাম মালিক > কসম সম্পর্কীয় বিবিধ আহকাম

মুয়াত্তা ইমাম মালিক ১০১৮

و حدثني عن مالك عن أيوب بن موسى عن منصور بن عبد الرحمن الحجبي عن أمه عن عائشة أم المؤمنين رضي الله عنها أنها سئلت عن رجل قال مالي في رتاج الكعبة فقالت عائشة يكفره ما يكفر اليمين قال مالك في الذي يقول مالي في سبيل الله ثم يحنث قال يجعل ثلث ماله في سبيل الله وذلك للذي جاء عن رسول الله صلى الله عليه وسلم في أمر أبي لبابة.

উম্মুল মু’মিনীন আয়িশা (রা) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। সে বলেছিল : আমার ধন-সম্পদ কা’বার দরজায় ওয়াক্ফ করলাম, তবে এর কি হুকুম হবে? আয়িশা (রা) বললেন : তাকে কসমের কাফ্ফারার মতো কাফ্ফারা দিতে হবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (র) বলেন, যদি কেউ বলে : আমার ধন-সম্পদ আল্লাহর রাহে সদকা করে দিলাম। অতঃপর সে কসম ভঙ্গ করল; তবে তাকে সমস্ত সম্পত্তির এক-তৃতীয়াংশ সদকা করতে হবে। কেননা রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ লুবাবা (রা) সম্পর্কে এ হুকুমটি দিয়েছিলেন।

মুয়াত্তা ইমাম মালিক ১০১৬

و حدثني عن مالك أنه بلغه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول لا ومقلب القلوب.

মালিক (র) থেকে বর্নিতঃ

তাঁর নিকট রেওয়ায়ত পৌঁছেছে, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন : লা ওয়া মুকাল্লিবাল কুলূব! এরূপ নয়, মনের গতি পরিবর্তনকারীর কসম। (সহীহ, বুখারী ৬৬২৮, ইমাম মালেকের নিকট পৌঁছেছে মর্মে তিনি বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১০১৫

حدثني يحيى عن مالك عن نافع عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم أدرك عمر بن الخطاب رضي الله عنه وهو يسير في ركب وهو يحلف بأبيه فقال رسول الله صلى الله عليه وسلم إن الله ينهاكم أن تحلفوا بآبائكم فمن كان حالفا فليحلف بالله أو ليصمت.

নাফি’ (র) থেকে বর্নিতঃ

উমার ইবনু খাত্তাব (রা) একবার আরোহী হয়ে যাচ্ছিলেন এবং পিতার নামে কসম খাইতেছিলেন। এমন সময় রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহিত তাঁর সাক্ষাত হয়। তিনি তখন বললেন : আল্লাহ তা’আলা পিতার নামে কসম করতে নিষেধ করেছেন। কেউ কসম করলে আল্লাহর নামে করো, আর তা না হলে চুপ থেকো। (বুখারী ৬৬৪৬, মুসলিম ১৬৪৬)

মুয়াত্তা ইমাম মালিক ১০১৭

و حدثني عن مالك عن عثمان بن حفص بن عمر بن خلدة عن ابن شهاب أنه بلغه أن أبا لبابة بن عبد المنذر حين تاب الله عليه قال يا رسول الله أهجر دار قومي التي أصبت فيها الذنب وأجاورك وأنخلع من مالي صدقة إلى الله وإلى رسوله فقال رسول الله صلى الله عليه وسلم يجزيك من ذلك الثلث.

ইবনু শিহাব (র) থেকে বর্নিতঃ

আবূ লুবাবা ইবনু আবদুল মুনজির (রা)-এর তাওবা যখন আল্লাহ তা’আলা কবূল করেন তখন তিনি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে আরয করলেন : হে আল্লাহর রসূল! আমার আত্মীয়-স্বজনের সাথে আমি যেখানে বাস করি, আমার যে বাড়িটিতে আমি গুনাহ করেছিলাম, যেখানে আমার এ গুনাহ হয়েছিল, উহা ত্যাগ করে আপনার নিকট এসে থাকব কি? আর আল্লাহ ও তাঁর রাসূলের ওয়াস্তে এই বাড়িটি সাদকা করব কি? রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমার ধন-সম্পদের এক তৃতীয়াংশ সাদকা দিয়ে দিলেই যথেষ্ট হবে। [১] (সহীহ, আবূ দাঊদ ৩৩১৯, আলবানী হাদীসটি সহীহ বলেছেন [মিশকাত ৩৪৩৯, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল])

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00