মুয়াত্তা ইমাম মালিক > এক কাপড়ে নামায আদায়ের অনুমতি
মুয়াত্তা ইমাম মালিক ৩১১
-و حدثني عن مالك أنه بلغه أن جابر بن عبد الله كان يصلي في الثوب الواحد.
মালিক (র) থেকে বর্নিতঃ
তাঁর নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) এককাপড়ে নামায আদায় করতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন, অত্র হাদীসের বক্তব্য অন্যান্য সহীহ হাদীস দ্বারা প্রমাণিত।)

মুয়াত্তা ইমাম মালিক ৩১২
و حدثني عن مالك عن ربيعة بن أبي عبد الرحمن أن محمد بن عمرو بن حزم كان يصلي في القميص الواحد.
রবী’আ ইবনু আবি আবদুর রহমান (র) থেকে বর্নিতঃ
মুহাম্মাদ ইবনু ‘আমর ইবনু হাযম একটি মাত্র কোর্তা পরিধান করে নামায আদায় করতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ৩১৩
و حدثني عن مالك أنه بلغه عن جابر بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال من لم يجد ثوبين فليصلي في ثوب واحد ملتحفا به فإن كان الثوب قصيرا فليتزر به ৪৭-قال مالك أحب إلي أن يجعل الذي يصلي في القميص الواحد على عاتقيه ثوبا أو عمامة.
জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই কাপড় যার না থাকে সে এক কাপড় পরিধান করে নামায আদায় করবে এবং উপরে নিচে মুড়ি দিয়ে নিবে। আর কাপড় ছোট হলে লুঙ্গির মত পরিধান করবে। (সহীহ, বুখারী ৩৬১) ইয়াহইয়া (র) বলেন, মালিক (র) বলেছেন, যে ব্যক্তি এক কোর্তা পরিধান করে নামায আদায় করে, তাঁর জন্য আমার মতে এটা ভাল যে, তার উভয় গর্দানে কোন কাপড় অথবা পাগড়ির কিছু অংশ রেখে দেবে।

মুয়াত্তা ইমাম মালিক ৩১০
و حدثني عن مالك عن ابن شهاب عن سعيد بن المسيب أنه قال سئل أبو هريرة هل يصلي الرجل في ثوب واحد فقال نعم فقيل له هل تفعل أنت ذلك فقال نعم إني لأصلي في ثوب واحد وإن ثيابي لعلى المشجب.
সাঈদ ইবনু মুসায়্যাব (র) থেকে বর্নিতঃ
আবূ হুরায়রা (রাঃ)-কে প্রশ্ন করা হয়েছে কোন ব্যক্তি এক কাপড়ে নামায আদায় করতে পারে কি? তিনি (উত্তরে) বললেন, হ্যাঁ। আবার তাঁকে প্রশ্ন করা হল আপনি কি এটা করেন? তিনি বললেন, হ্যাঁ, আমি এক কাপড় পরিধান করে নামায আদায় করি, অথচ আমার অনেক কাপড় আলনায় রাখা থাকে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ৩০৯
و حدثني عن مالك عن ابن شهاب عن سعيد بن المسيب عن أبي هريرة أن سائلا سأل رسول الله صلى الله عليه وسلم عن الصلاة في ثوب واحد فقال رسول الله صلى الله عليه وسلم أو لكلكم ثوبان.
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ
জনৈক প্রশ্নকারী এক কাপড় পরিধান করে নামায আদায় করা যায় কিনা সে সম্পর্কে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল; রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমাদের প্রত্যেকের কাছে কি দু’টি করে কাপড় আছে? (বুখারী, ৩৫৮, মুসলিম ৫১৫)

মুয়াত্তা ইমাম মালিক ৩০৮
حدثني يحيى عن مالك عن هشام بن عروة عن أبيه عن عمر بن أبي سلمة أنه رأى رسول الله صلى الله عليه وسلم يصلي في ثوب واحد مشتملا به في بيت أم سلمة واضعا طرفيه على عاتقيه.
উমার ইবনু আবি সালমা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মু সালমা (রাঃ)-এর ঘরে এক কাপড় পরিধান করে নামায আদায় করতে দেখেছেন, তিনি তখন চাদরের বাম প্রান্তকে বাম বগলের নিচের দিক দিয়ে তুলে ডান কাঁধের উপর রাখতেন এবং চাদরের ডান প্রান্তকে ডান বগলের নিচের দিকে দিয়ে তুলে বাম কাঁধের উপর রাখতেন, তাতে চাদরের দুই প্রান্ত দুই কাঁধের উপর পড়ে থাকত। (বুখারী ৩৫৬, মুসলিম ৫১৭)

মুয়াত্তা ইমাম মালিক > মেয়েদের জন্য জামা ও ওড়না পরিধান করে নামায আদায়ের অনুমতি
মুয়াত্তা ইমাম মালিক ৩১৪
حدثني يحيى عن مالك أنه بلغه أن عائشة زوج النبي صلى الله عليه وسلم كانت تصلي في الدرع والخمار.
মালিক (র) থেকে বর্নিতঃ
নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়েশা (রাঃ) কামিজ ও সরবন্দ পরিধান করে নামায আদায় করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ৩১৬
و حدثني عن مالك عن الثقة عنده عن بكير بن عبد الله بن الأشج عن بسر بن سعيد عن عبيد الله بن الأسود الخولاني وكان في حجر ميمونة زوج النبي صلى الله عليه وسلم أن ميمونة كانت تصلي في الدرع والخمار ليس عليها إزار.
মায়মূনা (রাঃ)-এর পালক সন্তান উবায়দুল্লাহ খাওলানী (র) থেকে বর্নিতঃ
মায়মূনা (রাঃ) জামা ও সরবন্দ পরিধান করে নামায আদায় করতেন। অথচ তাঁর গায়ে ইযার থাকত না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ৩১৭
و حدثني عن مالك عن هشام بن عروة عن أبيه أن امرأة استفتته فقالت إن المنطق يشق علي أفأصلي في درع وخمار فقال نعم إذا كان الدرع سابغا.
হিশাম ইবনু উরওয়াহ (র) থেকে বর্নিতঃ
তাঁর নিকট জনৈক মহিলা এই মর্মে ফতওয়া জিজ্ঞেস করল যদি কোমরবন্দ বাঁধতে অসুবিধা হয়, তবে আমি শুধু জামা ও সরবন্দ পরিধান করেও নামায আদায় করতে পারি কি? তিনি বললেন, হ্যাঁ, যদি জামা পূর্ণাঙ্গ হয় (অর্থাৎ পা ঢেকে যায়)। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ৩১৫
و حدثني عن مالك عن محمد بن زيد بن قنفذ عن أمه أنها سألت أم سلمة زوج النبي صلى الله عليه وسلم ماذا تصلي فيه المرأة من الثياب فقالت تصلي في الخمار والدرع السابغ إذا غيب ظهور قدميها.
মুহাম্মাদ ইবনু যায়দের মাতা (র) থেকে বর্নিতঃ
নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী উম্মে সালমা (রাঃ)-এর কাছে প্রশ্ন করেন, মেয়েরা কি কি কাপড় পরিধান করে নামায আদায় করবে? তিনি বলেছেন, যা উভয় পায়ের উপরিভাগ আবৃত করে ফেলে, এইরূপ পূর্ণ জামা ও সরবন্দ পরিধান করে নামায আদায় করবে। (যঈফ, মারফু, ইমাম আবূ দাঊদ মারফু সনদে বর্ণনা করেন ৬৩৯, আল্লামা আলবানী হাদীসটিকে যঈফ বলেছেন সহীহ ও যঈফ সুনানে আবূ দাঊদ)