মুয়াত্তা ইমাম মালিক > বিতর (নামায)-এর নির্দেশ

মুয়াত্তা ইমাম মালিক ২৬৩

و حدثني عن مالك أنه بلغه أن رجلا سأل عبد الله بن عمر عن الوتر أواجب هو فقال عبد الله بن عمر قد أوتر رسول الله صلى الله عليه وسلم وأوتر المسلمون فجعل الرجل يردد عليه وعبد الله بن عمر يقول أوتر رسول الله صلى الله عليه وسلم وأوتر المسلمون.

মালিক (র) থেকে বর্নিতঃ

তাঁর নিকট বর্ণনা পৌঁছেছে যে, এক ব্যক্তি আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ)-কে বিতর (নামায) ওয়াজিব কিনা জানতে চাইলেন। (উত্তরে) তিনি বললেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর আদায় করেছেন এবং মুসলমানগণও বিতর আদায় করেছেন। বর্ণনাকারী বলেন, (প্রশ্নকারী) সে ব্যক্তিটি বারবার তাকে জিজ্ঞেস করছিলেন বিতর ওয়াজিব কি না? (উত্তরে) আবদুল্লাহ (রা) বারবার বলেছেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৬২

و حدثني عن مالك عن يحيى بن سعيد عن سعيد بن المسيب أنه قال كان أبو بكر الصديق إذا أراد أن يأتي فراشه أوتر وكان عمر بن الخطاب يوتر آخر الليل قال سعيد بن المسيب فأما أنا فإذا جئت فراشي أوترت.

সাঈদ ইবনু মুসায়্যাব (র) থেকে বর্নিতঃ

আবূ বাকর সিদ্দীক (রাঃ) শয্যা গ্রহণের ইচ্ছা করলে বিতর আদায় করে নিতেন। আর উমার (রাঃ) শেষ রাত্রে বিতর আদায় করতেন। সাঈদ ইবনু মুসায়্যাব বলেন, (আমার অভ্যাস হল এই) আমি যখন শয্যা গ্রহণ করতে আসি তখন বিতর আদায় করে নেই। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৫৯

حدثني يحيى عن مالك عن نافع وعبد الله بن دينار عن عبد الله بن عمر أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم عن صلاة الليل فقال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى.

আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যক্তি রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাতুল লায়ল (তাহাজ্জুদের নামায) সম্বন্ধে প্রশ্ন করলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন ‘সালাতুল-লায়ল’ দুই-দুই রাক’আত। অতঃপর যদি প্রভাত হওয়ার আশংকা হয় তবে এক রাক’আত আদায় করবে, এটা আদায়কৃত নামাযগুলোকে তার জন্য বিতর-এ (বিজোড়) পরিণত করবে। (বুখারী ৯৯১, মুসলিম ৭৪৯)

মুয়াত্তা ইমাম মালিক ২৬৪

و حدثني عن مالك أنه بلغه أن عائشة زوج النبي صلى الله عليه وسلم كانت تقول من خشي أن ينام حتى يصبح فليوتر قبل أن ينام ومن رجا أن يستيقظ آخر الليل فليؤخر وتره.

মালিক (র) থেকে বর্নিতঃ

নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়েশা (রাঃ) বলেছেন, যার এ আশংকা থাকে যে, সে ভোর হওয়া পর্যন্ত ঘুমাবে, তবে সে ঘুমের পূর্বেই বিতর আদায় করে নিবে। আর যে ব্যক্তি শেষ রাত্রে উঠবার ভরসা রাখে সে বিতর পরে (শেষ রাত্রে) আদায় করবে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৬১

و حدثني عن مالك عن أبي بكر بن عمر عن سعيد بن يسار قال كنت أسير مع عبد الله بن عمر بطريق مكة قال سعيد فلما خشيت الصبح نزلت فأوترت ثم أدركته فقال لي عبد الله بن عمر أين كنت فقلت له خشيت الصبح فنزلت فأوترت فقال عبد الله أليس لك في رسول الله أسوة فقلت بلى والله فقال إن رسول الله صلى الله عليه وسلم كان يوتر على البعير.

সাঈদ ইবনু ইয়াসার (র) থেকে বর্নিতঃ

আমি আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-এর সাথে মক্কার পথে ভ্রমণ করছিলাম। সাঈদ (র) বর্ণনা করলেন যখন প্রভাত হওয়ার আশংকা করলাম, তখন বিতর আদায় করলাম এবং (তাড়াতাড়ি) এসে তাঁর সাথে একত্র হলাম। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) প্রশ্ন করলেন তুমি (এতক্ষণ) কোথায় ছিলে? আমি তাঁকে বললাম ভোর হচ্ছে আশংকা করে নিচে নেমে বিতর আদায় করেছি। এটা (শুনে) আবদুল্লাহ (রাঃ) বললেন, তোমার জন্য রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর (কাজের মধ্যে) আদর্শ নাই কি? আমি বললাম আল্লাহর কসম, হ্যাঁ আছে। তিনি বললেন, (মনে রেখ) রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর বিতর আদায় করতেন। (বুখারী, ৯৯৯, মুসলিম ৭০০)

মুয়াত্তা ইমাম মালিক ২৬০

و حدثني عن مالك عن يحيى بن سعيد عن محمد بن يحيى بن حبان عن ابن محيريز أن رجلا من بني كنانة يدعى المخدجي سمع رجلا بالشام يكنى أبا محمد يقول إن الوتر واجب فقال المخدجي فرحت إلى عبادة بن الصامت فاعترضت له وهو رائح إلى المسجد فأخبرته بالذي قال أبو محمد فقال عبادة كذب أبو محمد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خمس صلوات كتبهن الله عز وجل على العباد فمن جاء بهن لم يضيع منهن شيئا استخفافا بحقهن كان له عند الله عهد أن يدخله الجنة ومن لم يأت بهن فليس له عند الله عهد إن شاء عذبه وإن شاء أدخله الجنة.

আবদুল্লাহ ইবনু মুহায়রীয (র) থেকে বর্নিতঃ

কেনানা গোত্রের এক ব্যক্তি, যাকে মুখদাজী বলা হত, তিনি শাম দেশের এক ব্যক্তিকে (যার উপনাম আবূ মুহাম্মাদ) বলতে শুনেছেন যে, বিতর-এর নামায ওয়াজিব। মুখদাজী বললেন, আমি উবাদা ইবনু সামিত (রাঃ)-এর কাছে গেলাম, তিনি তখন মসজিদে যাচ্ছিলেন। আমি তাঁর পথ ‘আটকে’ দাঁড়ালাম। অতঃপর আবূ মুহাম্মাদ যা বলেছেন তাঁকে উহার খবর দিলাম। উবাদা (রাঃ) বললেন, আল্লাহ তা’আলা বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামায ফরয করেন। যে ব্যক্তি তা আদায় করবে এবং তুচ্ছ ধারণা করে তার কোন প্রকার হক নষ্ট করবে না, তাঁর জন্য আল্লাহর নিকট এই প্রতিজ্ঞা রইল যে, তিনি তাঁকে বেহেশতে প্রবেশ করাবেন। আর যে তা আদায় করবে না, তাঁর প্রতি আল্লাহর কোন অঙ্গীকার থাকবে না। তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন এবং ইচ্ছা করলে তাকে জান্নাতেও দাখিল করতে পারেন। (সহীহ, আবূ দাঊদ ৪২৫, নাসাঈ ৪৬১, ইবনু মাজাহ ১৪০১, আহমাদ ২২৭৪৫, আল্লামা আলবানী হাদীসটি সহীহ বলেছেন সহীহ আল জামে, ৩২৪৩)

মুয়াত্তা ইমাম মালিক ২৬৬

و حدثني عن مالك عن نافع أن عبد الله بن عمر كان يسلم بين الركعتين والركعة في الوتر حتى يأمر ببعض حاجته.

নাফি’ (র) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) বিতর-এর এক রাক’আত এবং তৎপূর্বের দু’ রাক’আতের মাঝখানে সালাম ফিরাতেন। এমন কি তাঁর প্রয়োজনীয় বিষয়ে নির্দেশও প্রদান করতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) এককভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৬৫

و حدثني عن مالك عن نافع أنه قال كنت مع عبد الله بن عمر بمكة والسماء مغيمة فخشي عبد الله الصبح فأوتر بواحدة ثم انكشف الغيم فرأى أن عليه ليلا فشفع بواحدة ثم صلى بعد ذلك ركعتين ركعتين فلما خشي الصبح أوتر بواحدة.

মালিক (র) থেকে বর্নিতঃ

নাফি’ (র) বলেছেন, তিনি মক্কার পথে আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-এর সাথে ছিলেন। তখন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। তাই আবদুল্লাহ (ইবনু উমার) (রা) ভোর হওয়ার আশংকা করলেন এবং এক রাক’আত বিতর আদায় করে নিলেন। অতঃপর মেঘ দূরীভূত হলে তিনি দেখলেন এখনও রাত্র কিছু অবশিষ্ট আছে। তখন তিনি আর এক রাক’আত দ্বারা জোড় (নামায) করে নিলেন। অতঃপর দুই-দুই রাক’আত করে আরও নামায আদায় করলেন। যখন প্রভাত নিকটবর্তী মনে করলেন তখন এক রাক’আত বিতর আদায় করে নিলেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৬৭

و حدثني عن مالك عن ابن شهاب أن سعد بن أبي وقاص كان يوتر بعد العتمة بواحدة قال مالك وليس على هذا العمل عندنا ولكن أدنى الوتر ثلاث.

ইবনু শিহাব (র) থেকে বর্নিতঃ

সাদ ইবনু আবি ওয়াককাস (রাঃ) ইশার পর এক রাক’আত বিতর আদায় করতেন। মালিক (র) বলেন, এর (এক রাক’আত বিতরের) উপর আমাদের আমল নাই। বরং সর্বনিম্ন বিতর-এর সংখ্যা তিন রাক’আত। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৬৮

و حدثني عن مالك عن عبد الله بن دينار أن عبد الله بن عمر كان يقول صلاة المغرب وتر صلاة النهار ৪قال مالك من أوتر أول الليل ثم نام ثم قام فبدا له أن يصلي فليصل مثنى مثنى فهو أحب ما سمعت إلي.

আবদুল্লাহ ইবনু দীনার (র) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) বলতেন, মাগরিবের নামায হল দিনের বিতর। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন) মালিক (র) বলেছেন, যে ব্যক্তি রাত্রের প্রথমভাগে বিতর আদায় করে ঘুমিয়েছেন, অতঃপর জেগেছেন, তখন তাঁর নামায পড়বার ইচ্ছা হল। তবে তিনি দুই দুই রাক’আত করে আদায় করবেন। আমি (এই নামায সম্বন্ধে) যা শুনেছি তন্মধ্যে এটাই আমার পছন্দনীয়।

মুয়াত্তা ইমাম মালিক > ফজর-এর (সুবহে সাদিক) পর বিতর আদায় করা

মুয়াত্তা ইমাম মালিক ২৬৯

حدثني يحيى عن مالك عن عبد الكريم بن أبي المخارق البصري عن سعيد بن جبير أن عبد الله بن عباس رقد ثم استيقظ فقال لخادمه انظر ما صنع الناس وهو يومئذ قد ذهب بصره فذهب الخادم ثم رجع فقال قد انصرف الناس من الصبح فقام عبد الله بن عباس فأوتر ثم صلى الصبح.

সাঈদ ইবনু যুবায়র (র) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) এক রাত্রে ঘুমালেন। জাগ্রত হওয়ার পর খাদিমকে বললেন, দেখে আস লোকজন কি করেছে। সে সময় তাঁর দৃষ্টিশক্তি চলে গিয়েছিল। খাদিম গেল এবং ফিরে এসে বলল, লোকজন ফজরের নামায হতে প্রত্যাবর্তন করেছে। তারপর আবদুল্লাহ (রা) দাঁড়িয়ে বিতর আদায় করলেন, তারপর ফজর-এর নামায আদায় করলেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৭০

و حدثني عن مالك أنه بلغه أن عبد الله بن عباس وعبادة بن الصامت والقاسم بن محمد وعبد الله بن عامر بن ربيعة قد أوتروا بعد الفجر.

মালিক (র) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ ইবনু আব্বাস, উবাদা ইবনু সামিত (রাঃ), কাসিম ইবনু মুহাম্মাদ (রাঃ), আবদুল্লাহ ইবনু আমির ইবনু রাবীআ (র) (তাঁরা প্রত্যেকেই) ভোর হওয়ার পর বিতর আদায় করেছেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৭১

و حدثني عن مالك عن هشام بن عروة عن أبيه أن عبد الله بن مسعود قال ما أبالي لو أقيمت صلاة الصبح وأنا أوتر.

আবদুল্লাহ্ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্নিতঃ

যদি ফজরের নামায আরম্ভ হয়ে যায় এবং আমি তখন বিতর আদায় করতেছি, এতে আমি উৎকণ্ঠা বোধ করি না। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৭২

و حدثني عن مالك عن يحيى بن سعيد أنه قال كان عبادة بن الصامت يؤم قوما فخرج يوما إلى الصبح فأقام المؤذن صلاة الصبح فأسكته عبادة حتى أوتر ثم صلى بهم الصبح.

ইয়াহইয়া ইবনু সাঈদ (র) থেকে বর্নিতঃ

উবাদা ইবনু সামিত (র) এক সম্প্রদায়ের ইমামতি করতেন। একদিন ফজর আদায়ের জন্য গেলেন, তখন মুয়াযযিন ফজরের নামায-এর ইকামত বলতে শুরু করলেন, উবাদা তাকে বিরত করলেন, অতঃপর (প্রথমে) বিতর নামায আদায় করলেন। (তারপর) তাদের ফজরের নামায আদায় করালেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৭৪

و حدثني مالك عن عبد الرحمن بن القاسم أنه سمع أباه القاسم بن محمد يقول إني لأوتر بعد الفجر ৪১৭-قال مالك وإنما يوتر بعد الفجر من نام عن الوتر ولا ينبغي لأحد أن يتعمد ذلك حتى يضع وتره بعد الفجر.

আবদুর রহমান ইবনু কাসিম (র) থেকে বর্নিতঃ

আমি ফজরের পর বিতর আদায় করি। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন) ইয়াহইয়া (র) বলেন, মালিক (র) বলেছেন, যে ব্যক্তি ঘুমের কারণে বিতর আদায় করতে পারেনি, সে-ই ফজরের পর বিতর আদায় করতে পারে। ইচ্ছাপূর্বক কারো পক্ষে এরূপ করা ঠিক নয় যে, সে বিতরের নামায রেখে দেবে এবং ফজরের পরে আদায় করবে।

মুয়াত্তা ইমাম মালিক ২৭৩

و حدثني عن مالك عن عبد الرحمن بن القاسم أنه قال سمعت عبد الله بن عامر بن ربيعة يقول إني لأوتر وأنا أسمع الإقامة أو بعد الفجر يشك عبد الرحمن أي ذلك قال.

মালিক (র) থেকে বর্নিতঃ

আমি আবদুল্লাহ্ ইবনু আমীর ইবনু রবী’আ (র)-কে বলতে শুনেছি, (অনেক সময় এমনও হয়) আমি বিতর আদায় করি, এমতাবস্থায় আমি ইকামত শুনতে পাচ্ছি অথবা (তিনি বলেছেন) ফজরের পর। আবদুর রহমান (র) কোনটি বলেছেন সে বিষয়ে রবী’আ (র) দ্বিধা প্রকাশ করেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক > ফজরের দুই রাক’আত (সুন্নত নামায)-এর বর্ণনা

মুয়াত্তা ইমাম মালিক ২৭৫

حدثني يحيى عن مالك عن نافع عن عبد الله بن عمر أن حفصة زوج النبي صلى الله عليه وسلم أخبرته أن رسول الله صلى الله عليه وسلم كان إذا سكت المؤذن عن الأذان لصلاة الصبح صلى ركعتين خفيفتين قبل أن تقام الصلاة.

হাফসা (রাঃ) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ ইবনু উমার (রা)-এর নিকট বর্ণনা করেন যে, যখন মুয়াযযিন ফজরের নামাযের জন্য আযান দিয়ে নীরব হতেন, তখন রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দু’রাক’আত নামায আদায় করতেন। আর এটা হতো ফজরের নামায শুরু হবার পূর্বে। (বুখারী ৬১৮, মুসলিম ৭২৩)

মুয়াত্তা ইমাম মালিক ২৭৯

و حدثني عن مالك عن عبد الرحمن بن القاسم عن القاسم بن محمد أنه صنع مثل الذي صنع ابن عمر.

ইবনু উমার (রা) থেকে বর্নিতঃ

যেরূপ (দুই রাক’আত সুন্নত কাযা) করেছেন কাসিম ইবনু মুহাম্মাদ (রাঃ)-ও সেরূপ কাযা আদায় করেছেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৭৮

و حدثني عن مالك أنه بلغه أن عبد الله بن عمر فاتته ركعتا الفجر فقضاهما بعد أن طلعت الشمس.

মালিক (র) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ্ ইবনু উমার (রা) ফজরের দু’রাক’আত (সুন্নত) আদায় করতে পারেননি। তিনি উক্ত দুই রাক’আত নামায সূর্যোদয়ের পর কাযা আদায় করলেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৭৭

و حدثني عن مالك عن شريك بن عبد الله بن أبي نمر عن أبي سلمة بن عبد الرحمن أنه قال سمع قوم الإقامة فقاموا يصلون فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم فقال أصلاتان معا أصلاتان معا وذلك في صلاة الصبح في الركعتين اللتين قبل الصبح.

আবূ সালমা ইবনু আবদুর রহমান ইবনু আউফ (র) থেকে বর্নিতঃ

এক সম্প্রদায় ইকামত শুনলেন, (শোনার পর) তাঁরা (ফজরের সুন্নত) নামায আদায় করতে দাঁড়িয়ে গেলেন। এমন সময় তাঁদের মধ্যে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তিনি (এটা দেখে) বললেন, দুই নামায এক সাথে! দুই নামায এক সাথে! এটা ফজরের নামাযের ঘটনা, ফজরের পূর্বের দুই রাক’আত সম্পর্কে এটা বলা হয়েছে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ২৭৬

و حدثني عن مالك عن يحيى بن سعيد أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت إن كان رسول الله صلى الله عليه وسلم ليخفف ركعتي الفجر حتى إني لأقول أقرأ بأم القرآن أم لا.

ইয়াহইয়া ইবনু সাঈদ (র) থেকে বর্নিতঃ

নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়েশা (রাঃ) বলেছেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাক’আত (সুন্নত) খুবই সংক্ষিপ্তভাবে আদায় করতেন, এমন কি আমি (মনে মনে) বলতাম, তিনি সূরা ফাতিহা পাঠ করেছেন, না পাঠ করেননি। (বুখারী ১১৬৫, মুসলিম ৭২৪, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসের সনদে ====== বিচ্ছিন্নতা রয়েছে)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00