মুয়াত্তা ইমাম মালিক > ইমামের পেছনে ‘আমীন’ বলা

মুয়াত্তা ইমাম মালিক ১৯১

و حدثني عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال أحدكم آمين وقالت الملائكة في السماء آمين فوافقت إحداهما الأخرى غفر له ما تقدم من ذنبه.

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ‘আমীন’ বলে তখন আসমানের ফেরেশতাগণও ‘আমীন’ বলেন। ফলে যদি এক আমীন (যা তোমাদের কেউ বলেছে) দ্বিতীয় ‘আমীন’-এর সাথে (যা ফেরেশতাগণ বলেছেন) মিলিত হয় তবে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করা হয়। (বুখারী ৭৮১, মুসলিম ৪১০)

মুয়াত্তা ইমাম মালিক ১৯২

و حدثني عن مالك عن سمي مولى أبي بكر عن أبي صالح السمان عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه.

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ বললে তোমরা বলবে اَللّٰهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ কেননা যার বাক্য ফেরেশতাদের বাক্যের সাথে মিলিত হয় তার পূর্বের পাপ সমূহ মাফ করা হয়। (বুখারী ৭৯৬, মুসলিম ৪০৯)

মুয়াত্তা ইমাম মালিক ১৯০

يحيى عن مالك عن ابن شهاب عن سعيد بن المسيب وأبي سلمة بن عبد الرحمن أنهما أخبراه عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه ২৮৯قال ابن شهاب وكان رسول الله صلى الله عليه وسلم يقول آمين.

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম ‘আমীন’ آمِينَ বলেন তখন তোমরাও ‘আমীন’ বল। কেননা যার ‘আমীন’ ফেরেশতাদের ‘আমীন’-এর সাথে একত্রে উচ্চারিত হয় তার পূর্বের গুনাহ্ মাফ করা হয়। (বুখারী ৭৮০, মুসলিম ৪১০) ইবনু শিহাব (র) (এই হাদীসের একজন রাবী) বলেছেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ‘আমীন’। আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত; রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ বলবেন তখন ‘আমীন’ বলো। যাঁর বাক্য ফেরেশতাদের (আমীন) বাক্যের সাথে মিলিত হবে তার পূর্বের গুনাহ মাফ করা হবে। (বুখারী ৭৮২, মুসলিম ৪১০)

মুয়াত্তা ইমাম মালিক > নামাযে বসা

মুয়াত্তা ইমাম মালিক ১৯৪

و حدثني عن مالك عن عبد الله بن دينار أنه سمع عبد الله بن عمر وصلى إلى جنبه رجل فلما جلس الرجل في أربع تربع وثنى رجليه فلما انصرف عبد الله عاب ذلك عليه فقال الرجل فإنك تفعل ذلك فقال عبد الله بن عمر فإني أشتكي.

আবদুল্লাহ ইবনু দীনার (র) থেকে বর্নিতঃ

তাঁর পার্শ্বে এক ব্যক্তি নামায আদায় করলেন। যখন তিনি চার রাক’আতের পর বসলেন তখন পিঁড়িতে বসার মত বসলেন। পা দু’টি বিছিয়ে দিলেন। নামায সমাপ্ত করার পর আবদুল্লাহ (রাঃ) তাঁকে এইরূপ বসার জন্য দোষারোপ করলেন। ঐ ব্যক্তি বললেন, আপনি যে এইরূপভাবে বসেন! আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) বললেন, আমার রোগ আছে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৯৫

و حدثني عن مالك عن صدقة بن يسار عن المغيرة بن حكيم أنه رأى عبد الله بن عمر يرجع في سجدتين في الصلاة على صدور قدميه فلما انصرف ذكر له ذلك فقال إنها ليست سنة الصلاة وإنما أفعل هذا من أجل أني أشتكي.

মুগীরা ইবনু হাকীম (র) থেকে বর্নিতঃ

তিনি আবদুল্লাহ্ ইবনু উমার (রাঃ)-কে সিজদার মাঝখানে তাঁর উভয় পায়ের গোড়ালির উপর বসতে দেখেছেন। নামায শেষ করার পর তাঁর নিকট এ বিষয়ে উত্থাপন করা হলে, তিনি বললেন, এটা নামাযের সুন্নত নয়। আমি অসুস্থতার কারণে এভাবে বসি। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৯৭

و حدثني يحيى عن مالك عن يحيى بن سعيد أن القاسم بن محمد أراهم الجلوس في التشهد فنصب رجله اليمنى وثنى رجله اليسرى وجلس على وركه الأيسر ولم يجلس على قدمه ثم قال أراني هذا عبد الله بن عبد الله بن عمر وحدثني أن أباه كان يفعل ذلك.

ইয়াহ্ইয়া ইবনু সাঈদ (র) থেকে বর্নিতঃ

কাসিম ইবনু মুহাম্মাদ (র) ‘আত্তাহিয়্যাতু’ পড়ার সময় বসার নিয়ম দেখালেন। তিনি ডান পা খাড়া রাখলেন এবং বাম পা বিছিয়ে দিলেন। পায়ের উপর না বসে বাম নিতম্বের উপর বসলেন। অতঃপর বললেন, আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উমার (র) আমাকে বসার এইরূপ পদ্ধতি দেখিয়েছেন এবং তিনি বলেছেন, তাঁর পিতা এইরূপ করতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন)

মুয়াত্তা ইমাম মালিক ১৯৩

حدثني يحيى عن مالك عن مسلم بن أبي مريم عن علي بن عبد الرحمن المعاوي أنه قال، رآني عبد الله بن عمر وأنا أعبث بالحصباء في الصلاة فلما انصرفت نهاني وقال اصنع كما كان رسول الله صلى الله عليه وسلم يصنع فقلت وكيف كان رسول الله صلى الله عليه وسلم يصنع قال كان إذا جلس في الصلاة وضع كفه اليمنى على فخذه اليمنى وقبض أصابعه كلها وأشار بأصبعه التي تلي الإبهام ووضع كفه اليسرى على فخذه اليسرى وقال هكذا كان يفعل.

মুসলিম ইবনু আবূ র্মাইয়াম্ (র) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, আবদুল্লাহ্ ইবনু উমার (রাঃ) আমাকে দেখলেন, আমি ছোট ছোট কংকর নিয়ে নামাযে খেলতেছি। আমি নামায পড়ে ফিরলে তিনি আমাকে এইরূপ করতে নিষেধ করলেন এবং বললেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নামাযে) যেরূপ করেন তুমিও সেইরূপ করবে। আমি (আলী ইবনু আবদুর রহমান) বললাম, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ করতেন ? তিনি (আবদুল্লাহ ইবনু উমার) বললেন, ‘আত্তাহিয়্যাতু’ পড়ার জন্য ন্মাাযে যখন বসতেন, তখন তিনি ডান করতল ডান উরুর উপর রাখতেন এবং হাতের আঙ্গুলগুলি সংকুচিত করে নিতেন। অতঃপর ইবহাম-এর (বৃদ্ধাঙ্গুলির পার্শ্ববর্তী আঙুল) দ্বারা ইশারা করতেন এবং বাম করতলকে বাম উরুর উপর রাখতেন, তিনি তারপর বললেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপই করতেন। (সহীহ, মুসলিম ৫৮০)

মুয়াত্তা ইমাম মালিক ১৯৬

و حدثني عن مالك عن عبد الرحمن بن القاسم عن عبد الله بن عبد الله بن عمر أنه أخبره أنه كان يرى عبد الله بن عمر يتربع في الصلاة إذا جلس قال ففعلته وأنا يومئذ حديث السن فنهاني عبد الله وقال إنما سنة الصلاة أن تنصب رجلك اليمنى وتثني رجلك اليسرى فقلت له فإنك تفعل ذلك فقال إن رجلي لا تحملاني.

আবদুর রহমান ইবনু কাসিম (র) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ্ ইবনু আবদুল্লাহ ইবনু উমার (র) তাঁর নিকট বর্ণনা করেন যে, তিনি আবদুল্লাহ্ ইবনু উমার (রাঃ)-কে নামাযে বসাকালে পিঁড়িতে বসার মত (চার জানু) হয়ে বসতে দেখতেন। তিনি আরও বলেছেন, আমিও (তা দেখে) সেভাবে বসলাম। তখন আমি তরুণ। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) আমাকে (এভাবে বসতে) নিষেধ করলেন এবং বললেন, নামাযের সুন্নত হচ্ছে ডান পা খাড়া রেখে বাম পা বিছিয়ে দেওয়া। আমি বলে উঠলাম আপনি যে এইরূপ করেন (পিঁড়িতে বসার মত বসেন?) তিনি বললেন আমার পা দুটো (বসবার সময়) আমার ভার বহন করতে অক্ষম। (সহীহ, বুখারী ৮২৭)

মুয়াত্তা ইমাম মালিক > তাশাহ্হুদ

মুয়াত্তা ইমাম মালিক ১৯৮

حدثني يحيى عن مالك عن ابن شهاب عن عروة بن الزبير عن عبد الرحمن بن عبد القاري أنه سمع عمر بن الخطاب وهو على المنبر يعلم الناس التشهد يقول قولوا التحيات لله الزاكيات لله الطيبات لله الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله.

আবদুর রহমান ইবনু আবদুল কারী (র) থেকে বর্নিতঃ

তিনি উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে মিম্বরে আরোহণ করে লোকদেকে তাশাহহুদ তালীম দিতে শুনেছেন। التَّحِيَّاتُ لِلَّهِ الزَّاكِيَاتُ لِلَّهِ الطَّيِّبَاتُ لِلّٰهِ الصَّلَوَاتُ لِلّٰهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. তিনি বলতেন, তোমরা আত্তাহিয়্যাতু লিল্লাহিয্ যাকিয়াতু লিল্লাহিত তায়্যিবাতু’ আসসালাওয়াতু লিল্লাহি আস্সালামু আলাইকা আইয়ুহাননাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্সালামু ‘আলাইনা ও’আলা ইবাদিল্লাহিস সালিহিনা আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহু। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন, তবে হাদীসটি মারফু পর্যায়ের)

মুয়াত্তা ইমাম মালিক ১৯৯

و حدثني عن مالك عن نافع أن عبد الله بن عمر كان يتشهد فيقول بسم الله التحيات لله الصلوات لله الزاكيات لله السلام على النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين شهدت أن لا إله إلا الله شهدت أن محمدا رسول الله يقول هذا في الركعتين الأوليين ويدعو إذا قضى تشهده بما بدا له فإذا جلس في آخر صلاته تشهد كذلك أيضا إلا أنه يقدم التشهد ثم يدعو بما بدا له فإذا قضى تشهده وأراد أن يسلم قال السلام على النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين السلام عليكم عن يمينه ثم يرد على الإمام فإن سلم عليه أحد عن يساره رد عليه.

নাফি’ (র) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) তাশাহহুদ এইরূপ পড়তেন بِسْمِ اللهِ التَّحِيَّاتُ لِلَّهِ الصَّلَوَاتُ لِلَّهِ الزَّاكِيَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ شَهِدْتُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ شَهِدْتُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ. বিসমিল্লাহি আত্তাহিয়্যাতু লিল্লাহি আস্সালাওয়াতু লিল্লাহি আযযাকিয়াতু লিল্লাহি, আস্সালামু আলাননাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্সালামু আলাইনা ও’আলা ইবাদিল্লাহিস সালিহীন। শাহিদতু আল্-লা-ইলাহা ইল্লাল্লাহু শাহিদ্তু আন্না মুহাম্মাদার রসূলুল্লাহ্। প্রথম দুই রাক’আতের পর তিনি উক্ত তাশাহহুদ পাঠ করতেন। তাশাহহুদ পাঠ সমাপ্ত করে তাঁর পছন্দ মত দুআ পাঠ করতেন। নামাযের সর্বশেষ রাক’আতের যখন বসতেন তখনও অনুরূপ তাশাহহুদ পড়তেন। অবশ্য তিনি তাশাহহুদ আগে পাঠ করে পরে যা ইচ্ছা দু’আ পাঠ করতেন। তারপর তাশাহহুদ পড়ার পর সালাম-এর ইচ্ছা করলে বলতেন, السَّلَامُ عَلَى النَّبِيِّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ السَّلَامُ عَلَيْكُمْ. প্রথমে ডান দিকে, তারপর ইমামের প্রতি অর্থাৎ সামনের দিকে সালাম দিতেন। অতঃপর কেউ বাম দিক হতে সালাম দিলে তার উত্তর দিতেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করলেও মারফু পর্যায়ের)

মুয়াত্তা ইমাম মালিক ২০০

و حدثني عن مالك عن عبد الرحمن بن القاسم عن أبيه عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها كانت تقول إذا تشهدت التحيات الطيبات الصلوات الزاكيات لله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين السلام عليكم.

আবদুর রহমান ইবনু কাসিম (র) থেকে বর্নিতঃ

নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিনী আয়েশা (রাঃ) তাশাহহুদ পড়ার সময় বলতেন, التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ الزَّاكِيَاتُ لِلَّهِ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ السَّلَامُ عَلَيْكُمْ. (ইমাম মালিক এককভাবে বর্ণনা করলেও হাদীসটি মারফু পর্যায়ের)

মুয়াত্তা ইমাম মালিক ২০১

و حدثني عن مالك عن يحيى بن سعيد الأنصاري عن القاسم بن محمد أنه أخبره أن عائشة زوج النبي صلى الله عليه وسلم كانت تقول إذا تشهدت التحيات الطيبات الصلوات الزاكيات لله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين السلام عليكم ৬১و حدثني عن مالك أنه سأل ابن شهاب ونافعا مولى ابن عمر عن رجل دخل مع الإمام في الصلاة وقد سبقه الإمام بركعة أيتشهد معه في الركعتين والأربع وإن كان ذلك له وترا فقالا ليتشهد معه قال مالك وهو الأمر عندنا.

ইয়াহ্ইয়া ইবনু সাঈদ (র) থেকে বর্নিতঃ

কাসিম ইবনু মুহাম্মাদ তাঁকে বললেন যে, নাবী (স.)-এর সহধর্মিনী ‘আয়েশা (রাঃ) তাশাহ্হুদ পড়ার সময় বলতেন, التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ الزَّاكِيَاتُ لِلَّهِ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ السَّلَامُ عَلَيْكُمْ. মালিক (র) হতে বর্ণিত; তিনি ইবনু শিহাব ও নাফি’ مَوْلَى ابْنِ عُمَرَ (র)-এর নিকট প্রশ্ন করেন, এক ব্যক্তি জামাতে শামিল হল, ইতিপূর্বে ইমাম এক রাক’আত শেষ করেন, সে ইমামের সাথে দ্বিতীয় ও চতুর্থ রাক’আতে ‘তাশাহহুদ’ পড়বে কি, যদিও সে তিন রাক’আতই পড়িল ? দু’জনে (উত্তরে) বললেন, হ্যাঁ, সে ইমামের সাথে ‘তাশাহ্হুদ’ পড়বে। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন) ইয়াহ্ইয়া (র) হতে বর্ণিত; মালিক (র) বলেছেন, আমাদের (মদীনাবাসীদের) আমল ও অনুরূপ।

মুয়াত্তা ইমাম মালিক > যে ব্যক্তি (রুকু ‘অথবা সিজদা হতে) ইমামের পূর্বে মাথা উত্তোলন করে তার কি করতে হবে

মুয়াত্তা ইমাম মালিক ২০২

حدثني يحيى عن مالك عن محمد بن عمرو بن علقمة عن مليح بن عبد الله السعدي عن أبي هريرة أنه قال الذي يرفع رأسه ويخفضه قبل الإمام فإنما ناصيته بيد شيطان ৩قال مالك فيمن سها فرفع رأسه قبل الإمام في ركوع أو سجود إن السنة في ذلك أن يرجع راكعا أو ساجدا ولا ينتظر الإمام وذلك خطأ ممن فعله لأن رسول الله صلى الله عليه وسلم قال إنما جعل الإمام ليؤتم به فلا تختلفوا عليه وقال أبو هريرة الذي يرفع رأسه ويخفضه قبل الإمام إنما ناصيته بيد شيطان.

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেছেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা তোলে অথবা ঝোঁকায় তার কপাল শয়তানের হাতে। (মাওকুফ, হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন) ইয়াহ্ইয়া (র) বলেন, মালিক (র) বলেছেন, যে ব্যক্তি ভুলবশত রুকূ-সিজদায় ইমামের পূর্বে মাথা উঠিয়েছে তার বিষয়ে সুন্নাহ বা নিয়ম হল, সে পুনরায় রুকূ অথবা সিজদায় ফিরে যাবে। এতে সে ইমামের অপেক্ষা করবে না। কেননা যে ব্যক্তি এটা করেছে, সে ভুল করেছে। কারণ রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুসরণের জন্যই ইমাম নিযুক্ত করা হয়েছে। কাজেই তোমরা ইমামের বরখেলাফ করো না। আবূ হুরায়রা (রা) বলেছেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় অথবা ঝোঁকায় তার কপাল শয়তানের হাতে। (বুখারী ৭২২, মুসলিম ৪১৪)

🔄 লোড হচ্ছে...
লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00