হাদিস সম্ভার > স্বঃপ্রণোদিত হয়ে সাধ্যাতীত কর্ম করা নিষেধ

হাদিস সম্ভার ১৫৮২

وعن عمر قال : نهينا عن التكلف رواه البخاري

তিনি বলেন, ‘স্বতঃপ্রণোদিত হয়ে সাধ্যাতীত কর্ম করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে।’ (বুখারী ৭২৯৩)

হাদিস সম্ভার ১৫৮৩

وعن مسروق قال : دخلنا على عبد الله بن مسعود فقال : يا أيها الناس من علم شيئا فليقل به ومن لم يعلم فليقل : الله أعلم فإن من العلم أن يقول لما لا يعلم : الله أعلم قال الله تعالى لنبيه صلى اللٰه عليه وسلم قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين ঃ رواه البخاري

তিনি বলেন, একদা আমরা আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) এর নিকট প্রবেশ করলাম। তিনি বললেন ‘হে লোক সকল! যে ব্যক্তির কিছু জানা থাকে, সে যেন তা বলে। আর যার জানা নেই, সে যেন বলে, ‘আল্লাহই ভালো জানেন।’ কারণ তোমার অজানা বিষয়ে ‘আল্লাহই ভালো জানেন’ বলাও এক প্রকার ইল্ম (জ্ঞান)। মহান আল্লাহ তাঁর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে সম্বোধন করে বলেছেন, “বল, আমি উপদেশের জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাই না এবং যারা স্বতঃপ্রণোদিত হয়ে সাধ্যাতীত কর্ম করে, আমি তাদের অন্তর্ভুক্ত নই।” (সূরা সা’দ ৮৬)। (বুখারী ৪৮০৯, মুসলিম ৭২৪৪)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00