হাদিস সম্ভার > তাশরীকের দিনগুলির মাহাত্ম্য
হাদিস সম্ভার ১১৮০
عن نبيشة الهذلى قال قال رسول الله صلى اللٰه عليه وسلم أيام التشريق أيام أكل وشرب وذكر لله
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “তাশরীকের দিন হল পানাহার ও আল্লাহর যিক্র করার দিন।” (মুসলিম ২৭৩৩-২৭৩৪)

হাদিস সম্ভার > কুরবানী
হাদিস সম্ভার ১১৮২
عن أنس رضي الله عنه أن النبي صلى اللٰه عليه وسلم كان يضحي بكبشين أملحين أقرنين
‘রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) দীর্ঘ (ও সুন্দর) দু’শিংবিশিষ্ট সাদা-কালো মিশ্রিত রঙের দুটি দুম্বা কুরবানী করেছেন (করতেন)।’ (বুখারী ৫৫৬৪-৫৫৬৫, মুসলিম ৫১৯৯-৫২০০)

হাদিস সম্ভার ১১৮৩
عن أنس بن مالك رضي الله عنه قال قال النبي صلى اللٰه عليه وسلم من ذبح قبل الصلاة فإنما ذبح لنفسه ومن ذبح بعد الصلاة فقد تم نسكه وأصاب سنة المسلمين
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি (ঈদের) নামাযের পূর্বে যবেহ করে, সে নিজের জন্য যবেহ করে। আর যে নামাযের পরে যবেহ করে, তার কুরবানী সিদ্ধ হয় এবং সে মুসলমানদের তরীকার অনুসারী হয়।” (বুখারী ৫৫৪৫-৫৫৪৬, মুসলিম ৫১৮১)

হাদিস সম্ভার ১১৮১
عن أبي هريرة قال قال رسول الله صلى اللٰه عليه وسلم من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানী করে না, সে যেন অবশ্যই আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়।” (মুসনাদ আহমাদ ৮২৭৩, ইবনে মাজাহ ৩১২৩, হাকেম ৭৫৬৫-৭৫৬৬) অন্য এক বর্ণনায়, “যে ব্যক্তি সামর্থ্য রাখা সত্ত্বেও কুরবানী করে না, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়। (হাকেম ৩৪৬৮, সহীহ তারগীব ১০৭২)

হাদিস সম্ভার ১১৮৪
عن الحسن بن علي رضي الله تعالى عنه قالأمرنا رسول الله صلى اللٰه عليه وسلم أن نلبس أجود ما نجد وأن نتطيب بأجود ما نجد وأن نضحي بأسمن ما نجد البقرة عن سبعة والجزور عن عشرة وأن نظهر التكبير وعلينا السكينة والوقار
‘আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) আমাদেরকে আদেশ করেছেন যে, (কুরবানীর দিনে) আমরা যেন যথাসাধ্য সবচেয়ে সুন্দর পোশাক পরি, যথাসাধ্য সবচেয়ে ভাল সুগন্ধি ব্যবহার করি, যথাসাধ্য সবচেয়ে মোটা-তাজা কুরবানী দিই---গরু সাতজনের পক্ষ থেকে এবং উট দশজনের পক্ষ থেকে। আর আমরা যেন ‘তকবীর’সশব্দে বলি এবং প্রশান্তি ও ভদ্রতা বজায় রাখি।’ (ত্বাবারানীর কাবীর ৩/১৫২, ২৬৯০, হাকেম ৪/২৫৬, ৭৫৬০, ত্বাহাবী ১৪/৩৩, শুআবুল ঈমান বাইহাক্বী ৩/৩৪২)

হাদিস সম্ভার > কুরবানী যবেহ
হাদিস সম্ভার ১১৮৫
عن رافع بن خديج قال قال النبي صلى اللٰه عليه وسلم أعجل أو أرنى ما أنهر الدم وذكر اسم الله فكل ليس السن والظفر وسأحدثك أما السن فعظم وأما الظفر فمدى الحبشة
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যা খুন বহায়, যাতে আল্লাহর নাম নেওয়া হয় তা ভক্ষণ কর। তবে যেন (যবেহ করার অস্ত্র) দাঁত বা নখ না হয়। আমি তোমাকে তার কারণ বলছি, দাঁত হল হাড়। আর নখ হল হাবশীদের ছুরি।” (আহমাদ, বুখারী ২৪৮৮ প্রভৃতি, মুসলিম ৫২০৪ প্রমুখ, সহীহুল জামে’ ৫৫৬৫)

হাদিস সম্ভার ১১৮৭
عن عبد الله بن عمر رضى الله عنهما قال : أمر رسول الله صلى اللٰه عليه وسلم بحد الشفار وأن توارى عن البهائم وقال إذا ذبح أحدكم فليجهز
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ছুরি শানিয়ে নিতে, তা পশুর চোখ থেকে আড়াল করতে আদেশ করেছেন এবং বলেছেন, “যখন তোমাদের কেউ যবেহ করবে, তখন সে যেন তাড়াতাড়ি করে।” (মুসনাদ আহমাদ ৫৮৬৪, ইবনে মাজাহ ৩১৭২, বাইহাক্বী ১৯৬১৪, সহীহ তারগীব ১০৯১)

হাদিস সম্ভার ১১৮৮
عن عائشة قالت: قالوا يا رسول الله إن ها هنا أقواما حديث عهدهم بشرك يأتونا بلحمان لا ندري يذكرون اسم الله عليها أم لا ؟ قال اذكروا أنتم اسم الله وكلوا
একদা একদল লোক নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে জিজ্ঞাসা করল, ‘এক নও-মুসলিম সম্প্রদায় আমাদের নিকট গোশ্ত নিয়ে আসে। আমরা জানি না যে, তার যবেহকালে আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে কি না। তিনি বললেন, “তোমরা আল্লাহর নাম নিয়ে তা ভক্ষণ করো।” (বুখারী ২০৫৭, ৫৫০৭, ৭৩৯৮)

হাদিস সম্ভার ১১৮৬
وعن أبي يعلى شداد بن أوس عن رسول الله صلى اللٰه عليه وسلم قالإن الله كتب الإحسان على كل شيء فإذا قتلتم فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة وليحد أحدكم شفرته وليرح ذبيحتهرواه مسلم
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “মহান আল্লাহ প্রতিটি কাজকে উত্তমরূপে (অথবা অনুগ্রহের সাথে) সম্পাদন করাটাকে ফরয করে দিয়েছেন। সুতরাং তোমরা যখন (কাউকে) হত্যা করবে, তখন ভালভাবে হত্যা করো এবং যখন (পশু) জবাই করবে, তখন ভালভালে জবাই করো। প্রত্যেক ব্যক্তির উচিত, সে যেন নিজ ছুরি ধারাল করে নেয় এবং যবেহযোগ্য পশুকে আরাম দেয়।” (অর্থাৎ জবাই-এর কাজ দ্রুত সম্পন্ন করে।) (মুসলিম ৫১৬৭)

হাদিস সম্ভার ১১৮৯
عن أبى واقد قال قال النبى صلى اللٰه عليه وسلم ما قطع من البهيمة وهى حية فهى ميتة
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “পশু জীবিত থাকতে যে অংশ কেটে নেওয়া হয়, তা মৃত (পশুর মাংসের) সমান।” (আহমাদ ২১৯০৩-২১৯০৪, আবূ দাঊদ ২৮৬০, তিরমিযী ১৪৮০, হাকেম ৭১৫০, সহীহুল জামে’ ৫৬৫২)

হাদিস সম্ভার ১১৯০
عن عدي بن حاتم قال سألت النبي صلى اللٰه عليه وسلم فقال إذا أرسلت كلبك المعلم (وسميت) فقتل فكل وإذا أكل فلا تأكل فإنما أمسكه على نفسه
একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) কে (শিকার প্রসঙ্গে) জিজ্ঞাসা করলে তিনি বললেন, “যখন তুমি তোমার শিক্ষাপ্রাপ্ত কুকুর (শিকার করার জন্য) ‘বিসমিল্লাহ’বলে প্রেরণ করবে (অতঃপর সে তোমার জন্য যে শিকার) হত্যা করবে তা খাও। আর যদি সে (তার কিছু অংশ) খায়, তাহলে খেয়ো না। কারণ সে তা নিজের জন্য ধরেছে।” (বুখারী ১৭৫, মুসলিম ৫০৮২-৫০৮৩)

হাদিস সম্ভার > কেশমুণ্ডন
হাদিস সম্ভার ১১৯১
عن أبى هريرة قال قال رسول الله صلى اللٰه عليه وسلم اللهم اغفر للمحلقين قالوا يا رسول الله وللمقصرين قال اللهم اغفر للمحلقين قالوا يا رسول الله وللمقصرين قال اللهم اغفر للمحلقين قالوا يا رسول الله وللمقصرين قال وللمقصرين
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) (হজ্জের সময় দুআ করে) বললেন, “হে আল্লাহ! কেশ মুন্ডনকারীদেরকে তুমি ক্ষমা কর।” সকলে বলল, ‘হে আল্লাহর রসুল! আর কেশ কর্তনকারীদেরকে?’ তিনি বললেন, “হে আল্লাহ! কেশ মুন্ডনকারীদেরকে তুমি ক্ষমা কর।” লোকেরা বলল, ‘হে আল্লাহর রসূল! আর কেশ কর্তনকারী-দেরকে?’ তিনি পনুরায় বললেন, “হে আল্লাহ! কেশ মুন্ডনকারীদেরকে তুমি ক্ষমা কর।” লোকেরা বলল, ‘হে আল্লাহর রসূল! আর কেশ কর্তন-কারীদেরকে?’ এবারে তিনি বললেন, “আর কেশ কর্তনকারীদেরকেও (ক্ষমা কর।)” (বুখারী ১৭২৮ , মুসলিম ৩২০৮)