১০০ সুসাব্যস্ত হাদিস > নেকীর আশায় পরিবারবর্গের জন্য ব্যয় করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৯৮

আবূ মাসউদ বাদরী (রাঃ) নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, “মুসলিম নেকীর আশায় যা কিছু তার পরিবারবর্গের জন্য ব্যয় করে’ তা সবই তার জন্য সাদক্বায় পরিণত হয়।” (মুসলিম ২৩২২)

১০০ সুসাব্যস্ত হাদিস > তাওয়াফে রামাল করা

১০০ সুসাব্যস্ত হাদিস ৯৯

তিনি বলেন, “রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রথম তিন তাওয়াফে রামাল করতেন এবং অবশিষ্ট চার তাওয়াফে স্বাভাবিকভাবে চলতেন।” (বুখারী ১৬৪৪, মুসলিম ১২৬১)

১০০ সুসাব্যস্ত হাদিস > অব্যাহতভাবে কোন নেক আমল করতে থাকা, যদিও তা স্বল্প হয়

১০০ সুসাব্যস্ত হাদিস ১০০

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করা হলো যে, আমলের, মধ্যে কোন আমলটি আল্লাহ্‌র নিকট অতীব প্রিয়? তিনি বললেন, “এমন আমল যা অব্যাহত করা হয়, যদিও তা স্বল্প হয়।” (বুখারী ৬৪৬৫, মুসলিম ৭৮৩)

১০০ সুসাব্যস্ত হাদিস ১০১

তিনি বলেন, রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “আল্লাহ্‌ তা’আলা বলেন, যে ব্যক্তি আমার অলীর সাথে শত্রুতা করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি। আমার বান্দার প্রতি যা ফরয করেছি তা দ্বারাই আমার অধিক নৈকট্য লাভ করে। আমার বান্দা নফল কাজের মাধ্যমেও আমার নৈকট্য লাভ করতে থাকে, অবশেষে আমি তাকে ভালবেসে ফেলি। যখন আমি তাকে ভালবাসি, তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাফেরা করে। সে আমার কাছে কিছু চাইলে, আমি তাকে তা দেই। সে যদি আমার নিকট আশ্রয় কামনা করে, তাহলে আমি তাকে আশ্রয় দেই। আমি যা করার ইচ্ছা করি, সে ব্যাপারে কোন দ্বিধা-দ্বন্দ্বে ভুগি না কেবল মু’মিনের আত্নার ব্যাপার ছাড়া। সে মৃত্যুকে অপছন্দ করে, আর আমি তার মন্দকে অপছন্দ করি।’’ (বুখারী ৬৫০২)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00